শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৪ মার্চ ২০২০
প্রথম পাতা » ঝালকাঠি » লাশকাটা ঘর অপসারণের দাবীতে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান
প্রথম পাতা » ঝালকাঠি » লাশকাটা ঘর অপসারণের দাবীতে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান
বুধবার ● ৪ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লাশকাটা ঘর অপসারণের দাবীতে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান

---গাজী গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠি বুধবার ৪ মার্চ আবাসিক এলাকা থেকে লাশকাটা ঘর অপসারণের দাবীতে স্মারকলিপি প্রদান করেছে ঝালকাঠি নাগরিক ফোরাম। বুধবার বিকাল ৩টায় জেলা প্রশাসক মো: জোহর আলীর নিকট নাগরিক ফোরাম নেতৃবৃন্দ এ স্মারকলিপি প্রদান করেন।

এ সময় ঝালকাঠি নাগরিক ফোরাম প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, সহ-সভাপতি মিজানুর রহমান, আবু সাঈদ খান, যুগ্ম-সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, প্রচার সম্পাদক হাসনাইন তালুকদার দিবস, নাগরিক ফোরাম নেত্রী মুক্তা আকতার, নাজমা বেগম, উজ্জল রহমান ও রুহুল আমিন প্রমূখ উপস্থিত ছিলেন।

দীর্ঘ ৩ যুগ ধরে শহরের পূর্বচাঁদকাঠি আবাসিক এলাকায় লাশকাটা ঘরটিতে ময়নাতদন্তের কাজ চলে আসছে। বাংলাদেশের প্রায়সব জেলাতে হাসপাতাল সমুহের মধ্যে লাশ কাটা ঘরের (ময়নাতদন্তের) কাজ সম্পাদিত হয়ে থাকে। একমাত্র ঝালকাঠিতেই তার ব্যতিক্রম। তাই জনস্বার্থে লাশকাটা ঘরটি এলাকাবাসির পক্ষ থেকে অপসারণের দাবী জানায় ঝালকাঠি নাগরিক ফোরাম। এই সড়কটিতে বসবাসরত বাসিন্দা ও চলাচলকারী পথচারীরা সবসময় অজানা আতঙ্কে থাকে। সন্ধ্যার পর রিকসাচালকরা ঐ সড়কে যেতে চায় না। এমনকি ঐ এলাকায় বসবাসরতদের সাথে বৈবাহিক সম্পর্ক ও আত্মীয়তা সৃষ্টি করতে অনাগ্রহ দেখায়। কোন ভাড়াটিয়া বাসা ভাড়া নিতে কিংবা জমি ক্রয় করতে চায় না। একারণে এলাকাটি সকলের কাছে অবহেলিত ও তুচ্ছ তাচ্ছিল্যে পরিণত হয়েছে।

ঝালকাঠি নাগরিক ফোরামের তথ্যমতে, বাংলাদেশের ৯৫ ভাগ লাশকাটা ঘর হাসপাতালের অভ্যন্তরে অবস্থিত আছে। যেমন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, নরসিংদী সদর হাসপাতাল, গাজীপুর জেনারেল হাসপাতাল, বরিশাল শেবাচিম হাসপাতাল সমূহে লাশকাটা ঘর হাসাপাতালের অভ্যন্তরেই রয়েছে।

এছাড়া সদর হাসপাতাল থেকে লাশকাটা ঘরটির দূরত্ব বেশি হওয়ায় যথাসময়ে লাশের পোষ্টমর্টেম করাতে বিড়ম্বনায়ও পড়ছেন ভুক্তভোগিরা। এছাড়া পঁচা, দূর্গন্ধ, কাটা ছেড়া রক্তাক্ত লাশ দেখে শিশুরা মানসিক ভাবে বিপর্যস্ত হচ্ছেন অনেকে। পোষ্টমর্টেম করাতে আসা পক্ষের মাঝে সামনের রাস্তায় পুনরায় বিরোধ, মারামারির ঘটনাও ঘটছে অহরহ। লাশকাটা ঘরটি জনবসতিপূর্ণ এলাকা থেকে অপসারন করে ঝালকাঠি সদর হাসপাতালের মধ্যে অবস্থিত ঘরটিতে সরিয়ে নেয়া প্রাণের দাবিতে পরিনত হয়েছে।





ঝালকাঠি এর আরও খবর

ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত
ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা
শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা
ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা
ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন
নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা
ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন
ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন

আর্কাইভ