শুক্রবার ● ৬ মার্চ ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » পাহাড়ি কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে উত্তাল রামগড়ের জনপথ
পাহাড়ি কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে উত্তাল রামগড়ের জনপথ
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি :: রামগড়ে পাহাড়ি কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষণকারী মো. আব্দুল মান্নান প্রকাশ মনু কে অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে এলাকাবাসী উত্তাল হয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
আজ শুক্রবার ৬ মার্চ সকালে এলাকাবাসী রামগড় উপজেলার বৈদ্য পাড়া এলাকায় বিক্ষোভ মিছিল বের করে।
এ সময় ‘আমার বোন ধর্ষণ কেন-প্রশাসনের জবাব চাই; প্রশাসনের নাকের ডগায়-আব্দুল মন্নান ঘুরছে কেন; ধর্ষণকারী আব্দুল মন্নানকে- গ্রেপ্তার কর, করতে হবে’ ইত্যাদি স্লোগানে মিছিলটি বৈদ্য পাড়া বিজিবি ক্যাম্প এলাকা ঘুরে বনবিহার এলাকায় সংক্ষিপ্ত এক প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এসময় এলাকাবাসীর পক্ষে মংচি মারমা, আনু প্রু মারমা, ধংপ্রু কার্বারি ও রত্না বড়ুয়া প্রমূখ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ঘরে একা পেয়ে কিশোরীকে জোর করে তুলে নিয়ে ধর্ষণের ঘটনা খুবই উদ্বেগজনক। এ ঘটনা প্রমাণ করে নারীরা নিজের ঘরেও আর নিরাপদ নয়।
অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজা না হওয়ায় পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে নারী নির্যাতন-ধর্ষণ, খুনের ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে তারা অভিযোগ করেন।
বক্তারা অবিলম্বে কিশোরীর ধর্ষক আব্দুল মান্নান মনুকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত (৪ মার্চ) বুধবার বিকালের দিকে রামগড় সদর ইউপি’র বেলতলা (বড় খেদা) এলাকায় ওই কিশোরীকে বাড়িতে একা পেয়ে মো. আব্দুল মান্নান জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের পর মৃত ভেবে কিশোরীকে ফেলে রেখে চলে যায় ধর্ষক আব্দুল মান্নান।
পরে জ্ঞান ফিরে এলে দিবাগত রাত আড়াটার সময় ভিকটিম ওই কিশোরী চিৎকার করতে করতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় কিশোরীর চিৎকার শুনে তার পিতা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
এদিকে ধর্ষণ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে গতকাল (৫ মার্চ) বৃহস্পতিবার রামগড় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১