শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৬ মার্চ ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে পাট দিবস পালিত
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে পাট দিবস পালিত
শুক্রবার ● ৬ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে পাট দিবস পালিত

---রাঙামাটি :: পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিন ব্যবহারে নিরুৎসাহিত করে পরিবেশবান্ধব পাট ও পাটপণ্য ব্যবহারে জনগনকে উৎসাহিত করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। তিনি বলেন, সোনালি আঁশের দেশ হিসেবে বাংলাদেশকে বিশ্বব্যাপী পরিচিতি দিয়েছে পাট। স্বাধীনতার অব্যবহিত পরে পাট ছিল বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাত। তিনি বলেন, পাট ও পাটপণ্য শুধু পরিবেশবান্ধব এবং সহজে পচনশীলই নয় এটা পরিবেশকে প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করে।
পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের যৌথ আয়োজনে আজ শুক্রবার ৬মার্চ জাতীয় পাট দিবসের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান এসব কথা বলেন।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা’র সঞ্চালনায় আলোচনায় অংশ নেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সাধন মনি চাকমা, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পবন কুমার চাকমা প্রমূখ। এ সময় বিভিন্ন সরকারী বে-সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম পাট অধিদপ্তরের পাট সহকারী সমন্বয়ক (জেডিএ) বাবুল চন্দ্র দাশ।
আলোচনাসভায় পরিষদ চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, পাট খাতকে লাভজনক করার জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শতভাগ দেশীয় কাঁচামাল ব্যবহার করে উৎপাদন ও রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে পাট পণ্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। তিনি বলেন, পরিবেশ রক্ষার্থে বিশ্বের বিভিন্ন দেশে সিনথেটিক পণ্যের ব্যবহার কমিয়ে দিয়ে প্রাকৃতিক তন্তুজাত পণ্যের ব্যবহারে গুরুত্ব প্রদানের কারণে আন্তর্জাতিক বাজারে বর্তমানে বহুমুখী পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। তাই পাট যেমন অর্থ উপার্জনকারী ফসল তেমনি পরিবশেবান্ধবে অবদান রাখতে পারে।
আলোচনাসভার আগে “সোনালী আঁশের সোনার দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টা জেলা প্রশাসকের কার্যালের সামনে থেকে একটি পাট র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।





আর্কাইভ