শিরোনাম:
●   বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ●   বান্দরবানের লামা-আলীকদম সড়কে বাসচাপায় পুলিশ সদস্য নিহত ●   বান্দরবানে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, আদালতের স্থগিতাদেশ, তদন্ত কমিটি গঠন ●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৭ মার্চ ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » ৪৬ লাখ টাকা ব্যয়ে মসজিদ রাঙামাটিতে সুন্দর মসজিদ উদ্বোধন
প্রথম পাতা » চট্টগ্রাম » ৪৬ লাখ টাকা ব্যয়ে মসজিদ রাঙামাটিতে সুন্দর মসজিদ উদ্বোধন
শনিবার ● ৭ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৪৬ লাখ টাকা ব্যয়ে মসজিদ রাঙামাটিতে সুন্দর মসজিদ উদ্বোধন

---রাউজান :: পার্বত্য রাঙামাটির বেতবুনিয়া গজালীয়া হেমন্ত পাড়ায় সবচেয়ে সুন্দর একটি মসজিদ নির্মিত হয়েছে। এই সুন্দর মসজিদ ওই উপজেলার একটি পাহাড়ি এলাকায় নির্মিত হয়। জানা গেছে, চট্টগ্রামের ম্যাপ সু-লিমিটেড এর অর্থায়নে এ মসজিদ নির্মাণ করা হয়। এতে প্রায় ৪৬ লাখ টাকা ব্যয়ে মসজিদটি নির্মাণ কাজের অর্থায়নে করেন ম্যাপ সু-লি:। মসজিদের নাম রাখা হয়েছে শাহ মালেকিয়া আল কুতুবী বায়তুন নূর জামে মসজিদ নামে। আজ শুক্রবার ৬ মার্চ কুতুব শরীফ দরবারের গদিনশীল ও পরিচালক হজরত শাহ্জাদা শেখ ফরিদ আল-কুতুবী (ম.জি.আ) এই মসজিদের শুভ উদ্বোধন করেন। এতে কুতুব শরীফ দরবারে বড় শাহ্জাদা, মুনিরুল মন্নান আল কুতুবী আল মাদানী (ম.জি,আ.)। এবং সেই জুমার নামাজ পড়ান, তিনি মুনাজাতে “করোনা ভাইরাস” থেকে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করেন। উপস্থিত ছিলেন, ম্যাপ সু-লিমিটেড এর ডাইরক্টর হাসনাত মোহাম্মদ আবু ওবাইদা, প্রধান অতিথি ছিলেন, পার্বত্য জেলা পরিষদ রাঙামাটির সদস্য অং সুই প্রু চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস.এম. চৌধুরী,কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সমশু দোহা চৌধুরী। এসময় দরবারে অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ আবদুল্লা ও হাফেজ মো. শেখ আক্তারুল হক, বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান কইশা ভাই তালুকদার, ইউপি সদস্যা হেলাল উদ্দিন ও মসজিদের পরিচালক মোহাম্মদ ফরিদ কুতুবী উপস্থিত ছিলেন।

কাঠ পাচারের দায়ে রাউজানে দুই ব্যক্তিকে অর্থদন্ড
রাউজান :: চট্টগ্রামের রাউজানে বনাঞ্চল থেকে কাঠ কেটে ইটভাটায় চালান করার অভিযোগে ভ্রাম্যামান আদালত দুই জনকে অর্থদন্ড দিয়েছে। গতকাল ৫ মার্চ বিকালে উপজেলার কদলপুর এলাকা থেকে চাঁদের গাড়িতে কাঠ নিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ জানিয়েছেন তারা বে-আইনী ভাবে বনের কাঠ কেটে চালান করছিল। দন্ডপ্রাপ্তরা হচ্ছে উপজেলার কদলপুর ইউনিয়ের শমশের পাড়া গ্রামের কাঠ ব্যবসায়ী মোহাম্মদ বদরুল ও গাড়ির মালিক পৌরসভার ৯ নং ওয়ার্ডের মোহাম্মদ রফিক। তাদের আটকের পর ভ্রাম্যমান আদালতের আইনে ২৯১ দন্ডবিধি মোতাবেক গাড়ি মালিক ও কাঠ ব্যবসায়ী প্রতিজনকে পাঁচ হাজার টাকা করে অর্থদ- দেয়া হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)