শুক্রবার ● ২০ মার্চ ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভালুকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত-২
ভালুকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত-২
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের ভালুকায় নিয়ন্ত্রণ হারিয়ে মুরগির খাদ্য বোঝাই একটি ট্রাক সামনে থাকা অপর একটি বালু বোঝাই ট্রাককে পেছনে থেকে ধাক্কা দিলে সংঘর্ষে ট্রাকের চালক জামাল উদ্দিন (৪০) ও হেলপার শাকিব (২২) ঘটনাস্থলেই নিহত হয়।
গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) দিনগত রাত দেড়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা পৌরসভার ভান্ডাব এলাকায় আসপাড়া ওয়াটার হাউজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকের চালক জামাল উদ্দিন ও হেলপার শাকিব দু’জনই জামালপুর জেলার বাসিন্দা বলে পুলিশ জানায়।
স্থানীয় এলাকাবাসি ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, জামালপুর থেকে ছেড়ে আসা মুরগির খাদ্য বোঝাই একটি ট্রাক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা পৌরসভার ভান্ডাব এলাকায় আসপাড়া ওয়াটার হাউজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে সামনে থাকা অপর একটি বালু বোঝাই ট্রাককে পেছনে থেকে ধাক্কা দিলে সংঘর্ষে ট্রাকের চালক জামাল উদ্দিন ও হেলপার শাকিব ঘটনাস্থলেই নিহত হয়।
পরে খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে এসে নিহতদের লাশ উদ্ধার করে ভালুকা ভরাডোবা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
ভালুকা ভরাডোবা হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোঃ সায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ‘নিয়ন্ত্রণ হারিয়ে দু’টি ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছে।’





রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো