শিরোনাম:
●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা
রাঙামাটি, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২০ মার্চ ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় হোম কোয়ারেন্টাইনে ৮৪
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় হোম কোয়ারেন্টাইনে ৮৪
শুক্রবার ● ২০ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় হোম কোয়ারেন্টাইনে ৮৪

হোম কোয়ারেন্টাইন এর প্রতীকি ছবিগাইবান্ধা :: গাইবান্ধা জেলায় বিভিন্ন দেশ থেকে আসা ৮৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত মোট ৮৪ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। করোনা ভাইরাসকে কেন্দ্র করে গাইবান্ধার বিভিন্ন স্থানে বিদেশ থেকে আসা ব্যক্তিদের উপর কড়া নজরদাড়ি রাখা হয়েছে।
গাইবান্ধার সিভিল সার্জন এবিএম আবু হানিফ জানান, বৃহস্পতিবার পর্যন্ত বিদেশফেরত ৫০ ও গত ৭ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত ৩৪ জন মোট ৮৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা যাতে নিয়মের বাইরে না চলে সেজন্য তাদের উপর কড়া নজরদাড়ি রাখা হচ্ছে। এরমধ্যে গাইবান্ধা সদর উপজেলায় ১১, সুন্দরগঞ্জে ১৭, সাদুল্লাপুরে ৭, গোবিন্দগঞ্জে ১১, ফুলছড়িতে ১৭, সাঘাটায় ১৯ ও পলাশবাড়ীতে ২ জন।
তিনি আরও জানান, ওইসব ব্যক্তিদের শরীরে করোনা ভাইরাসের কোন লক্ষণ পাওয়া যায়নি। স্বাস্থ্যকর্মীরা ম্যাক্স ও প্রয়োজনীয় সামগ্রী ব্যবহার করে এসব ব্যক্তির নিয়মিত নজরদাড়ি রাখা হয়েছে বলে জানান তিনি। তিনি আরও জানান, কোয়ারেন্টাইনের জন্য গাইবান্ধা যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয় ও জেলা আনসার ভিডিপি কার্যালয়কে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া গাইবান্ধা সদর হাসপাতালের দ্বিতীয় তলায় ৫ শয্যার কোয়ারেন্টাইন ও আইসোলেসন ইউনিট খোলা হয়েছে। হোম কোয়ারেন্টাইনে না থাকার কারণে এখন পর্যন্ত গাইবান্ধায় কারো জরিমানা হয়নি।
এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে গাইবান্ধায় আগাম প্রস্তুতি নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। ইতোমধ্যে জেলা ও সাত উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠিত হয়েছে। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে র‌্যাপিড রেসপন্স টিমও গঠিত হয়েছে।

গাইবান্ধা শহর কাঁপিয়ে দাপিয়ে বেড়াচ্ছে কাঁকড়া চরম ভোগান্তিতে শহরবাসী
গাইবান্ধা :: অনিয়ন্ত্রিত কাঁকড়ার বেপরোয়া চলাচলে বুক কাঁপছে গাইবান্ধা শহরবাসীর। সকাল থেকেই দিনমান এমনকি গভীর রাত পর্যন্ত চলে কাঁকড়ার চলাচল্। জমি চাষের জন্য সরকার ভর্তুকি দিয়ে ট্রাক্টর আমদানি করে থাকে। এই ট্রাক্টর শুধু কৃষি কাজেই ব্যবহার করার কথা। কিন্তু একশ্রেণির ব্যক্তি কৃষি কাজে ব্যবহারের ঘোষণা দিয়ে ট্রাক্টর কিনে তার সাথে একটি ডালা লাগিয়ে মাল পরিবহনের জন্য অদ্ভুত যান তৈরি করছেন যা গাইবান্ধায় কাঁকড়া নামে পরিচিত।
গ্রাম থেকে শহর পর্যন্ত সড়ক দাপিয়ে বেড়াচ্ছে কাঁকড়া নামে অদ্ভুত যান ট্রাক্টর। কিছু দিন আগেও গাইবান্ধা শহরে কাঁকড়া চলাচল কিছুটা নিয়ন্ত্রণে ছিল। কিন্তু সম্প্রতি এই নিয়ন্ত্রণ অজ্ঞাত কারণে শিথিল হয়ে পড়ায় কাঁকড়ার চলাচল অবাধ ও বেপরোয়া হয়ে উঠেছে। গাইবান্ধা শহরের ভিএইড রোড, কলেজ রোড়, ব্রীজ রোড ও বালাসি রোডে কাঁকড়ার বেপরোয়া চলাচলে শঙ্কিত হয়ে পড়েছেন পথচারী ও অন্যান্য যানবাহনের চালকরা। বিশেষ করে ভিএইড রোডের খন্দকার মোড় এমনিতেই শহরের ব্যস্ততম এলাকার অন্যতম। এর উপর প্রতিদিন ওই রোডে ৮/১০টি কাঁকড়া চলাচল করার কারণে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত যানজট লেগে থাকছে। এছাড়া কাঁকড়ার বিকট শব্দে ওই এলাকার বাসিন্দাদের জীবনযাত্রা অতিষ্ঠ হয়ে উঠেছে।
গাইবান্ধার সাত উপজেলাতেই গ্রামীণ কাঁচা-পাকা ও আঞ্চলিক সড়কে আদিপত্য বিস্তার করেছে ইট, বালু ও মাটিসহ মালবাহী ট্রাক্টর। জমি চাষের এসব ট্রাক্টরে ভাঙছে সড়ক। বিভিন্ন সমস্যার মুখে পড়ছে মানুষ।
মালবাহী ট্রাক্টরের চালকদের কোনো ধরনের প্রশিক্ষণ নেই। হঠাৎ চালকের আসনে বসে চালক সাজে। এগুলো চলাচলে কোনো নিয়ম মানে না বলে ভুক্তভোগীদের অভিযোগ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)