শিরোনাম:
●   আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন ●   সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন ●   রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ●   প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে ●   ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ●   রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা ●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন
রাঙামাটি, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২০ মার্চ ২০২০
প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে অন্য জেলার অধিবাসীদের প্রবেশে প্রশাসনের নিষেধাজ্ঞা
প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে অন্য জেলার অধিবাসীদের প্রবেশে প্রশাসনের নিষেধাজ্ঞা
শুক্রবার ● ২০ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পটুয়াখালীতে অন্য জেলার অধিবাসীদের প্রবেশে প্রশাসনের নিষেধাজ্ঞা

পটুয়াখালী জেলা প্রশাসনের প্রতীকি ছবিপটুয়াখালী প্রতিনিধি :: করোনা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতার জন্য কুয়াকাটা পর্যটন এলাকার সকল হোটেল-মোটেল বন্ধের নির্দেশনার পর এবার পটুয়াখালী জেলায় সড়ক ও নৌপথে বহিরাগত অর্থাৎ অন্য জেলার বাসিন্ধাদের জেলায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইতিমধ্যে ঢাকা-পটুয়াখালী নৌরুটে চলাচলরত সকল যাত্রীবাহী ডাবল ডেকারের সকল লঞ্চের মালিকসহ সংশ্লিষ্টদের জেলা প্রশাসনের পক্ষ থেকে এ নির্দেশনা দেয়া হয়েছে।

পাশাপাশি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার। পুলিশের পক্ষ সচেতনতা নিয়ে মাইকিং চালানো হচ্ছে। সাবান দিয়ে হাত ধুয়ে থানায় প্রবেশের ব্যতিক্রমধর্মী ব্যবস্থাও করা হয়েছে।

এর আগে বুধবার রাত আটটায় কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মুনিবুর রহমান সরকারের দেওয়া এসব নির্দেশনা পালনের জন্য মাইকিং করেছেন। হোটেল মালিকদের পর্যটকের ভ্রমণ বন্ধে গতকাল বৃহস্পতিবার থেকে নতুন হোটেল বুকিং বন্ধের নির্দেশনাসহ যারা এখন অবস্থান করছেন তাদের কুয়াকাটা ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে, সড়ক ও নৌপথে অন্য জেলার কোন লোক পটুয়াখালী জেলায় যেন না আসে। যদি এসে থাকে তবে তাদেরকে লঞ্চ বা গাড়িতেই রেখে পুনরায় ফেরত পাঠাতে হবে। কোন উপায়ই অন্য জেলার কোন লোক যেন পটুয়াখালী জেলায় না আসতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এর পাশাপাশি পটুয়াখালী জেলায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জনগনকে গুজবে কান না দিয়ে আতঙ্কিত না হতে বলা হয়েছে।

এদিকে জেলার সকল থানার প্রবেশদ্বারে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। সেখানে বেসিং, সাবান, টিস্যু পেপার রাখার ব্যবস্থা করা হয়েছে। এখন থেকে সবাইকে হাত ধুয়ে থানায় প্রবেশ করার জন্য বলা হচ্ছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)