শুক্রবার ● ২০ মার্চ ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে করোনা ভাইরাস মোকাবিলায় জেলা প্রশাসনের কমিটি গঠন
খাগড়াছড়িতে করোনা ভাইরাস মোকাবিলায় জেলা প্রশাসনের কমিটি গঠন
আব্দুল্লাহ আল-মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলায় করোনা ভাইরাস মোকাবিলায় জেলা প্রশাসনের একটি কমিটি গঠন করা হয়েছে।
জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিব উল্ল্যাহ মারুফকে সভাপতি ও খাগড়াছড়ি জেলার ডেপুটি সিভিল সার্জন মিটন চাকমাকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, খাগড়াছড়ি জেলা পুলিশের সদর সার্কেল, খাগড়াছড়ি পৌরসভার সচিব, খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য অফিসার, খাগড়াছড়ি জেলা তথ্য কর্মকর্তা, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট।
গত মঙ্গলবার কমিটি গঠনের পরেই বুধবার থেকে বিদেশ থেকে ফিরত আসা প্রবাসীদের বাড়িতে গিয়ে তাদের খোঁজ খবর নিচ্ছেন। করোনা হতে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন।
খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিব উল্ল্যাহ মারুফ বলেন, এই কমিটি করোনা ভাইরাস মোকাবিলায় জাতীয় কমিটির নির্দেশনা মোতাবেক কাজ করবে। খাগড়াছড়ির কোনো নাগরিক যদি বিদেশ থেকে আসে তাহলে তাকে অবশ্যই হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। তারা হোম কোয়ারেন্টাইনে থাকছে কিনা সেটি আমরা মনিটরিং করবো। তিনি বলেন, জরুরী প্রয়োজনে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।
এদিকে ভারত ফেরত ছয়জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে যাদের খোঁজ খবর নিতে কমিটির অন্য সদস্যদের নিয়ে তাদের ভালো থাকার বিভিন্ন পরামর্শ দেয়া হয়েছে। আইসোলেশনের জন্য খাগড়াছড়ি জেলায় ৮০ বেড প্রস্তুত রাখা হয়েছে।
খাগড়াছড়ির ডেপুটি সিভিল সার্জন মিটন চাকমা বলেন, একদিকে পর্যটন এলাকা। তাছাড়া ঢাকা, চট্টগ্রাম থেকেও মানুষ যাতায়াত করছে তাই খাগড়াছড়ির করোনা ভাইরাসে সংক্রমিত হওয়াটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একমাত্র স্থানীয়দের সচেতনা করোনা থেকে নিরাপদ রাখতে পারে।
করোনা হতে সচেতন থাকতে ও বিভিন্ন পরামর্শ প্রদানের লক্ষ্যে কন্ট্রোল রুমের নাম্বারগুলো হলো; টেলিফোন নম্বর- ০৩৭১-৬১৬৮১, টিম লিডার থোয়াইলাপ্রু চৌধুরী– ০১৫৫৩৫১৭৬৯৮, রন্টু নাথ-০১৫৫৬৫৩৮৯১৬, নাজমুন নাহার লিপি- ০১৫৫৪৬৯৮২৬৭, নির্মলা ত্রিপুরা- ০১৫৫৭৩৯৯১৫১





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১