শিরোনাম:
●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা
রাঙামাটি, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২০ মার্চ ২০২০
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠির জেলা-উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে নানা পদক্ষেপ তিনজনকে ২৫ হাজার জরিমানা
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠির জেলা-উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে নানা পদক্ষেপ তিনজনকে ২৫ হাজার জরিমানা
শুক্রবার ● ২০ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠির জেলা-উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে নানা পদক্ষেপ তিনজনকে ২৫ হাজার জরিমানা

---গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠি জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় করোনা ভাইরাসের আক্রমন প্রতিরোধে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ঝালকাঠিতে জেলা প্রশাসক মো. জোহর আলীকে সভাপতি এবং সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদারকে সদস্য সচিব করে জেলা প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। ঝালকাঠি জেলায় বিদেশ থেকে আসা ৫৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে ঝালকাঠি সদরে ২৮জন, নলছিটিতে ১১জন, রাজাপুরে ১৬জন ও কাঁঠালিয়ায় ৩জন। তবে এরা কেউ করোনা ভাইরাসে আক্রান্ত নয়। বিদেশ থেকে আসার কারণে নিজ বাসায় তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রেখেছে স্বাস্থ্য বিভাগ। এরা চীন, ইতালি, নেদারল্যান্ড, স্পেন, সিংগাপুর, সৌদি, ভারত, কুয়েত, লেবানন, আরব-আমিরাত, বাহরাইন, জর্ডান, মালয়শিয়ান প্রবাসী।
এদিকে ঝালকাঠি সদর হাসপাতালে ১৪ শয্যা বিশিষ্ট ৪টি করোনা ইউনিট স্থাপন করা হয়েছে। তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি করে করোনা ইউনিট করেছে স্বাস্থ্য বিভাগ। তথ্য অধিদপ্তরের সহযোগিতায় জেলা জুড়ে শতর্কতামূলক বার্তা প্রচার করে মাইকিং করেছে জেলা প্রশাসন। উপজেলা পর্যায় নির্বাহী কর্মকর্তাকে সভাপতি ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সদস্য সচিব করে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। নলছিটি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকতা রুম্পা সিকদারকে সভাপতি এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলী পারভীনকে সদস্য সচিব করে নলছিটি উপজেলা প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। এছাড়া নলছিটি উপজেলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে সভাপতি করে ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলী পারভীন জানান, উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে উপজেলার স্কুল কলেজের শিক্ষার্থীদের করোনা ভাইরাস প্রতিরোধ সম্পর্কে ধারনা দেয়া হয়েছে, স্বাস্থ্য কর্মীদের সমন্বয়ে গঠন করা হয়েছে রেপিড রেসপন্স টিম। টিমের সদস্যরা খবর পাওয়ার সাথে পৌছে যাবে আক্রান্ত হয়েছেন বা সম্ভাবনা আছে বিদেশ ফেরত এমন ব্যাক্তিদের বাড়িতে। উপজেলার ৫০ শয্যা বিশিস্ট হাসপাতালে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক আইসোলেশন ওয়ার্ড গঠন করা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় সম্পর্কে সচেতন করতে লিফলেট বিতরন, মাইকিং করে প্রচার প্রচারনা অব্যহত রয়েছে। ডা. শিউলী পারভীন আরও জানান, এখন পর্যন্ত সিঙ্গাপুর, লেবানন ও সৌদি আরবসহ বিভিন্ন দেশ থেকে আসা ১১ জনকে হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মাঠ পর্যায় স্বাস্থ্য সহকারীদের মাধ্যমে বিদেশ ফেরত ব্যাক্তিদের অনুসন্ধ্যান কার্যক্রম চলমান রাখা হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে করোনা ভাইরাস সম্পর্কে এ্যাডভোকেসি সভাও অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাকিল জানান, জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ৬১ জনকে হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। এর মধ্যে রাজাপুর উপজেলায় তিনজন মেয়াদ শেষ হওয়ায় স্বাভাবিক অবস্থায় ফিরে গেছেন। বর্তমানে হোমকোয়ারেন্টাইনে আছেন ৫৮ ব্যাক্তি। এর মধ্যে ঝালকাঠি সদরে ২৮, নলছিটিতে ১১, রাজাপুরে ১৬ এবং কাঠালিয়া উপজেলায় ৩জন। বৃহস্পতিবার রাজাপুর উপজেলায় হোমকোয়ারেন্টাইনের নির্দেশনা না মানায় তিনজনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।





ঝালকাঠি এর আরও খবর

ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার
ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয়
ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত
নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা
ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার
ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

আর্কাইভ