শনিবার ● ২১ মার্চ ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » নবীগঞ্জে করোনা ভাইরাস আতংকে নিত্য প্রয়োজনীয় জিনিসের কৃত্রিম সংকট সৃস্টি
নবীগঞ্জে করোনা ভাইরাস আতংকে নিত্য প্রয়োজনীয় জিনিসের কৃত্রিম সংকট সৃস্টি
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: নবীগঞ্জে করোনা ভাইরাস আতংকে এ শ্রেনীর অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় জিনিসের কৃত্রিম সংকট সৃস্টি করেছেন। তথ্যের ভিত্তিতে বাজার মনিটরিং করতে নবীগঞ্জ উপজেলা প্রশাসন প্রতিদিনই বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আাদালত পরিচালনা করছেন। আজ শনিবার নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল এর নের্তৃত্বে একটি টীম উপজেলার গোপলার বাজার, দেবপাড়া বাজার,পানি উমদা বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মূল্য তালিকা সংরক্ষণ না করার জন্য ব্যবসায়ীদের ১৬ হাজর টাকা জরিমানা করা হয়। সেই সাথে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির অবৈধ মজুদ বা কৃত্রিম সংকট যাতে না সৃষ্টি করা হয় এজন্য কঠোর ভাবে নির্দেশনা দেয়া হয়। এছাড়া নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমি সুমাইয়া মমিন এর নের্তৃত্বে অপর একটি বাজার মনিটরিং টীম উপজেলায় অধিক মূল্যে পণ্য বিক্রয় করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলার ফার্মের বাজার,কাজীর বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মূল্য তালিকা সংরক্ষণ না করা এবং অধিক মুল্যে পণ্য বিক্রি করা অপরাধে ব্যবসায়ীদের নগদ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির অবৈধ মজুদ বা কৃত্রিম সংকট যাতে না সৃষ্টি করা হয় এজন্য কঠোর ভাবে নির্দেশনা দেয়া হয়। উল্লেখ্য বিশ্বব্যাপী ঘাতকব্যাধি করোনা ভাইরাস যখন আঘাত এনে জনমনে ভীতির সুষ্টি করছে সোই সুযোগকে কাজে লাগিয়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী ষ্টক করে মুল্য বৃদ্ধি করে বাজারে কৃত্রিম সংকট সৃস্টি করছেন।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ