শিরোনাম:
●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২১ মার্চ ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে ময়লা-আবর্জনার স্তুপে পুলিশের উদ্যোগে কীটনাশক প্রয়োগ, লিফলেট বিতরণ
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে ময়লা-আবর্জনার স্তুপে পুলিশের উদ্যোগে কীটনাশক প্রয়োগ, লিফলেট বিতরণ
শনিবার ● ২১ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে ময়লা-আবর্জনার স্তুপে পুলিশের উদ্যোগে কীটনাশক প্রয়োগ, লিফলেট বিতরণ

---স্টাফ রিপোর্টার :: মুজিববর্ষ উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা সদরের বিভিন্ন স্থানে থাকা ময়লা-আবর্জনার স্তুপে থানা পুলিশের উদ্যোগে জীবানুনাশক কীটনাশক প্রয়োগ করা হয়েছে। আজ শনিবার দুপুরে কীটনাশক প্রয়োগ করার পর সাধারণ মানুষের মাঝে করোনাভাইরাস সম্পর্কে সচেনতনামূলক লিফলেট বিতরণ করা হয়।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মুসার সভাপতিত্বে ও পরিদর্শক (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামান। উপজেলা সদরের নতুন-পুরাণ বাজার ও কালীগঞ্জ বাজারের লিফলেট বিতরণ করা হয়।
জীবানুনাশক কীটনাশক প্রয়োগ কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মুসা। অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য আবুল কাশেম, বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের আহবায়ক ফজল খান, জেলা ধ্রুবতারার সভাপতি আবদুল বাতিন প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।

বিশ্বনাথে ভ্রাম্যমান অভিযানে সাড়ে ১৩ হাজার টাকা জরিমানা আদায়

বিশ্বনাথ :: করোনাভাইরাসকে পুঁজি করে সিলেটের বিশ্বনাথে উপজেলার নতুন ও পুরাণ বাজার এবং কালীগঞ্জ বাজারে অতিরিক্ত মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করায় ও দোকানগুলো মূল্য তালিকা না থাকায় ৫টি প্রতিষ্ঠানের কাছ থেকে সাড়ে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-০৯’র বিভিন্ন ধারায় ওই জরিমানা আদায় করা হয়।
শনিবার সকাল থেকে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমান অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে নিয়মিত বাজার মনিটরিং এর পাশাপাশি বাজারগুলোর বিভিন্ন পয়েন্ট প্রশাসনের পক্ষ থেকে করোনাভাইরাস মোকাবেলায় জনসাধারণের করণীয় দিকগুলো জনসম্মুখে তুলে ধরা হয়। আর সদ্য প্রবাস ফেরত ব্যক্তিদেরকে ১৪ দিন হোম কোয়ারাইন্টেনে থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে আহবান করা হয়।
জরিমানা প্রদানকারী প্রতিষ্ঠানগুলে হল- বিশ্বনাথ নতুন বাজারের মাসুক ভেরাইটিজ স্টোর ৫ হাজার টাকা, রউফ ট্রেডার্স (চালের দোকান) ২ হাজার টাকা, কালীগঞ্জ বাজারের আঙ্গুর আলী ভেরাইটিজ স্টোর ১ হাজার ৫শত টাকা, জয় ভেরাইটিজ স্টোর ৪ হাজার টাকা, জাবেদ ভেরাইটিজ স্টোর ১ হাজার টাকা।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ইউএনওর সাথে উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, পরিদর্শক (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য আবুল কাশেম, বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের আহবায়ক ফজল খান, জেলা ধ্রুবতারার সভাপতি আবদুল বাতিন প্রমুখ।

সাংবাদিক তজম্মুল আলী রাজুর উপর মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা

বিশ্বনাথ  :: বিশ্বনাথ প্রেস ক্লাবের সহ সভাপতি, দৈনিক ইত্তেফাক ও সবুজ সিলেটের বিশ্বনাথ প্রতিনিধি তজম্মুল আলী রাজুর উপর মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রনোদিত মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিশ্বনাথ প্রেস ক্লাব ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। অবিলম্বে ওই মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবী জানান নেতৃবৃন্দ। সেই সাথে সাংবাদিক রাজুর উপর মিথ্যা মামলা দায়েরকারী এবং রাতের আধাঁরে রাজুর চাচাত ভাইয়ের পরিবারের উপর হামলাকারী ও শেল্টার দাতাদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনসহ সরকারের সু-দৃষ্টি কামনা করেছেন বিশ্বনাথের সাংবাদিকরা।
নিন্দা ও প্রতিবাদ বার্তায় নেতৃবৃন্দ বলেন, সত্যের সন্ধানী সাংবাদিকদের উপর মিথ্যা মামলা দায়েরের করা অত্যান্ত লজ্জা ও দুঃখজনক। যে ঘটনার সাথে সাংবাদিক তজম্মল আলী রাজুর কোন সম্পৃক্ততা নেই তাকে সেই ঘটনায় দায়ের করা পাল্টা মামলায় ২য় অভিযুক্ত করা মানেই সমাজে তাকে (রাজু) হ্যায় পতিপন্ন করা। দোকান বাকীর টাকা চাওয়ায় গত ৯ মার্চ দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পশ্চিম শ্বাসরাম গ্রামস্থ নিজ বাড়িতে সাংবাদিক রাজুর চাচাত ভাই ও বিশ্বনাথ পুরাণ বাজারের ব্যবসায়ী ফয়সল আহমদসহ পরিবারের ৫ সদস্যকে গুরুত্বর আহত করে একই গ্রামের প্রভাবশালী কছির আলী গংরা। আহত চাচা-চাচী ও ভাইয়ের চিকিৎসা করতে নিয়ে যাওয়ায় ও এঘটনায় দায়ের করা মামলার স্বাক্ষী হওয়ার কারণে সৎ ও সহজ সরল মনের অধিকারী সাংবাদিক তজম্মুল আলী রাজুকে মিথ্যা মামলায় অভিযুক্ত করার অর্থ হচ্ছে ওই এলাকায় মাদকসেবী ও ভূমিখেকোদের আধিপত্য বিস্তার করা।
নিন্দা প্রকাশকারীরা হলেন- বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম জুবায়ের, সদস্য শহিদুর রহমান, নূর উদ্দিন, জামাল মিয়া, মো. আবুল কাশেম, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সাংগঠনিক সম্পাদক পাবেল সামাদ প্রমুখ নেতৃবৃন্দ।





প্রধান সংবাদ এর আরও খবর

জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)