শিরোনাম:
●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২১ মার্চ ২০২০
প্রথম পাতা » ঢাকা বিভাগ » ২লাখ টাকা চাঁদার দাবিতে সন্ত্রাসী সাদ্দাম-আক্তার বাহিনী’র তান্ডব
প্রথম পাতা » ঢাকা বিভাগ » ২লাখ টাকা চাঁদার দাবিতে সন্ত্রাসী সাদ্দাম-আক্তার বাহিনী’র তান্ডব
শনিবার ● ২১ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

২লাখ টাকা চাঁদার দাবিতে সন্ত্রাসী সাদ্দাম-আক্তার বাহিনী’র তান্ডব

---নারায়ণগঞ্জ প্রতিনিধি :: নারায়ণগঞ্জের বন্দরে ২লাখ টাকা চাঁদা না পেয়ে মা-ছেলেসহ একই পরিবারের ৩জনকে নৃশংসভাবে কুপিয়ে শ্লীলতাহানি ও নগদ দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসী সাদ্দাম ও আক্তার বাহিনী। আহতরা হচ্ছেন নরপদী গ্রামের আহাদ আলী’র স্ত্রী জাহেদা(৫০)মেয়ে সালমা(২৬) ও ছেলে প্রান্ত(২২)। গতকাল শুক্রবার বিকেলে থানার নরপদী গ্রামে এ ঘটনাটি ঘটে। আহতদেরকে আশংকাজনক অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আহত জায়েদার স্বামী আহাদ আলী মিয়া বাদী হয়ে শুক্রবার রাতেই বন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় উল্লেখ করা হয়,তার শ্যালক সাত্তার মিয়া নরপদীস্থ তার নিজ জমি বালু দিয়ে ভরাট করার সময় গত ১৬ মার্চ ওই এলাকার জিয়াবল মিয়ার ছেলে সাদ্দাম এবং মৃত কালাচান মিয়ার ছেলে আক্তার তার কাছে ২লাখ টাকা চাঁদা দাবি করে। সাত্তার তাদেরকে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা তার সঙ্গে তর্কে লিপ্ত হয়। ওই ঘটনার জের ধরে গত ২০ মার্চ বিকেলে সাদ্দাম,আক্তার সাদ্দামের পিতা জিয়াবুল,ভাই মিশু,চাচা এলার হোসেন,চাচাতো ভাই সিজানসহ ১০/১২জনের একটি সংঘবদ্ধ দল রামদা,চাপাতি ও তলোয়ারসহ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে তাদের বসত বাড়িতে হামলা চালিয়ে ঘরের আসবাবপত্র ভাংচুর করে। মালামাল রক্ষায় আহাদ আলী,তার স্ত্রী জাহেদা বেগম,পুত্র প্রান্ত,কণ্যা সালমা ও সোনিয়া এগিয়ে এলে সন্ত্রাসী সাদ্দাম ও আক্তার গং তাদেরকে হত্যার চেষ্টায় নৃশংসভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে তাদের ঘরের আলমিরাতে রক্ষিত ৪ভরি স্বর্ণালংকার ও নগদ দেড়লাখ টাকা লুটে নেয়। এ সময় আহতরা ডাক চিৎকার করলে আশ পাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত সটকে পড়ে। পরে উপস্থিত গ্রামবাসী আহতদেরকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। আহতদের ৩জনেরই অবস্থা আশংকাজনক। এদেরকে ২৪/২৫টি করে সেলাই দেয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি। সন্ত্রাসী সাদ্দাম-আক্তার বাহিনী ধরা-ছোঁয়ার বাইরে থাকায় আহতের পরিবারে চরম শংকা বিরাজ করছে।

বন্দরে ভ্রাম্যমান আদালতে নিষিদ্ধ অষুধ ব্যবসায়ী’র অর্থদন্ড
নারায়ণগঞ্জ  :: নারায়ণগঞ্জের বন্দরে শরীয়ত উল্লাহ নামে এক অষুধ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। যৌন উত্তেজক ট্যাবলেট ও অতিরিক্ত অষুধ মজুদ এবং ড্রাগ লাইসেন্সের মেয়াদ না থাকায় শনিবার দুপুরে তাকে ওই অর্থদন্ড প্রদান করা হয়। দন্ডিত শরীয়ত উল্লাহ বন্দর থানার নবীগঞ্জস্থ বাগবাড়ী এলাকাা সামসুল হুদা মিয়ার বাড়ির ভাড়াটিয়া। দীর্ঘ দিন ধরে সে নবীগঞ্জ বাজার এলাকায় মাহিন ড্রাগ হাউজ নামে একটি ডিসপেনসারী পরিচালনা করে এ সকল নিষিদ্ধ অষুধ বিক্রি করে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে বন্দর উপজেলা নির্বাহী অফিসার তথা প্রথম শ্রেণীর বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট শুক্লা সরকার ও র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-১১এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার আলেপ উদ্দিনের নেতৃত্বের একটি চৌকশ টীম ঘটনাস্থলে হানা দিয়ে নিজ বাড়িতেই তাকে আটক করতে সক্ষম হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ঘটনাস্থলেই অভিযুক্ত অষুধ ব্যবসায়ী শরীয়ত উল্লাহকে যৌন উত্তেজক ট্যাবলেট ও অতিরিক্ত অষুধ মজুদ এবং ড্রাগ লাইসেন্সের মেয়াদ না থাকার দায়ে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। এ সময় বন্দর উপজেলা মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান এবং বন্দর থানার এসিষ্ট্যান্ট সাব-ইন্সপেক্টর মাহফুজ রানাও উপস্থিত ছিলেন।
‘‘করোনা’’ রোধে ২২নং ওয়ার্ডের বিভিন্ন স্পটে কাউন্সিলর সুলতানের বেসিন স্থাপন

নারায়ণগঞ্জ :: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডের বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমান বেসিন স্থাপন করেছেন স্থানীয় কাউন্সিলর সুলতান আহাম্মদ ভূইয়া। জনসাধারণকে হাত ধোয়ার মাধ্যমে ভয়াবহ ভাইরাস ‘‘করোনা’’থেকে নিরাপদ রাখার লক্ষ্যেই তিনি এ উদ্যোগ গ্রহণ করেন। শনিবার ভোর বেলা থেকেই কাউন্সিলর সুলতান আহাম্মদ এসব স্থাপনে ব্যস্ত সময় পার করেন। এ সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার কাজী নাছির,বীরমুক্তিযোদ্ধা আলী আক্কাস মীর,বন্দর বাজার জামে মসজিদ কমিটির সভাপতি হাজী মোঃ নাছিরউদ্দিন,সমাজ সেবক সৈয়দ মশিউর রহমান,শিক্ষানুরাগী মোঃ পনির ভূইয়া,দেলোয়ার হোসেন মোঃ ফারুক আক্তার মোঃ আমিন ওয়ার্ডের বন্দর ১নং খেয়াঘাট হতে শুরু করে মুক্তিযোদ্ধা সংসদ,বন্দর বাজার মোড়,জামাইপাড়া ও রাজবাড়ি পর্যন্ত এলাকায় এ সকল বেসিন স্থাপন করা হয়। প্রতিটি বেসিনের পাশাপাশি হ্যান্ড ওয়াশ ও পানি সরবরাহ করা হয়।





ঢাকা বিভাগ এর আরও খবর

জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত
বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী

আর্কাইভ