শিরোনাম:
●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
রাঙামাটি, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৩ মার্চ ২০২০
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে করোনা সংক্রমণরোধে বন্ধ হলো সাপ্তাহিক হাট
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে করোনা সংক্রমণরোধে বন্ধ হলো সাপ্তাহিক হাট
সোমবার ● ২৩ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে করোনা সংক্রমণরোধে বন্ধ হলো সাপ্তাহিক হাট

ছবি : আত্রাইয়ে করোনা সংক্রমণরোধে লক আউট সাপ্তাহিক হাট।নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: করোনা ভাইরাস সংক্রমণরোধে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন সাপ্তাহিক হাট বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে স্বাভাবিক নিয়মে আগের মত সকল দোকানগুলো খোলা থাকবে।
করোনা ভাইরাস আতঙ্কে সারাবিশ্বের অন্যান্য দেশের মত জরুরী অবস্থার দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। মরণঘাতি এ ভাইরাসে চলতি মাসের শুরুর দিকে আক্রান্ত প্রথম ৩ জন শনাক্ত হওয়ার পর থেকে ক্রমেই বাড়ছে এতে আক্রান্তের সংখ্যা। এমতাবস্থায় সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে গত ১৮মার্চ-৩১মার্চ পর্যন্ত স্কুল-কলেজ-মাদ্রাসাসহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেয়া হয়। পরিস্থিতি মোকাবেলা এবং জনস্বার্থে বিভিন্ন বিধি-নিষেধের ভিত্তিতে নির্দেশনা আরোপ করা হয় দেশের মসজিদ-মাজার-মন্দিরসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলোতেও। জনসমাগম বন্ধের লক্ষ্যে এসব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা বা এধরণের নির্দেশনা দেয়া হয়েছে।
তারই ধারাবাহিকাতায় নওগাঁ জেলা দুর্যোগ ব্যবস্থাপনার সিদ্ধান্ত মোতাবেক নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন সাপ্তাহিক ‘হাট’ আগামী ১সপ্তাহের জন্য বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত খাওয়ার হোটেল, রেস্তোরাঁ ও চায়ের স্টলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ছানাউল ইসলাম বলেন, করোনা ভাইরাস সংক্রমণরোধে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে নওগাঁ জেলা দুর্যোগ ব্যবস্থাপনার সিদ্ধান্ত মোতাবেক নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন সাপ্তাহিক হাট বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনা ভাইরাস যেহেতু ছোঁয়াচে, তাই জনসমাগম বন্ধ করার জন্য এই ব্যবস্থা। আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার জন্য সকলকে আহ্বান জানান তিনি। এছাড়াও বিদেশ থেকে কেউ আসলে উপজেলা প্রশাসন ও পুলিশকে অবহিত করতে বলেন।





আর্কাইভ