শিরোনাম:
●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
রাঙামাটি, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৪ মার্চ ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় ২৪ ঘন্টায় ৮৮ জনসহ হোম কোয়ারেন্টাইনে ২২৬
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় ২৪ ঘন্টায় ৮৮ জনসহ হোম কোয়ারেন্টাইনে ২২৬
মঙ্গলবার ● ২৪ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় ২৪ ঘন্টায় ৮৮ জনসহ হোম কোয়ারেন্টাইনে ২২৬

---আইইডিসিআর ৪ সদস্যের টিম নমুনা সংগ্রহ করেছে ৮৯ জনের : গাইবান্ধা :: করোনা সনাক্ত আমেরিকা প্রবাসী মা-ছেলের সংস্পর্শে গাইবান্ধার সাদুল্যাপুরে হোম কোয়ারেন্টিনে থাকা পরিবারের সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা ও নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর’র প্রতিনিধি দল।
মঙ্গলবার সকালে রোগ তত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) চার সদস্যর প্রতিনিধি দলটি সাদুল্যাপুর উপজেলার হবিবল্লাপুর প্রামে গিয়ে তাদের নমুনা সংগ্রহ করে। এছাড়া সদর, সাদুল্যাপুর ও সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করেছেন প্রতিনিধি দলটি।
সোমবার বিকেলে আইইডিসিআর’র চার সদস্যের প্রতিনিধি দলটি ঢাকা থেকে গাইবান্ধা পৌঁছান। পরে সন্ধ্যার দিকে শহর এলাকায় বাসা-বাড়ির কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের রক্ত, কফসহ ৮৯ জনের নমুনা সংগ্রহ করেন তারা।
সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ জানান, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে বিদেশ ফেরত ২২৬ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে ২০২ জনই বিদেশী। এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে ৩৪ জনের। তারা যাতে নিয়মের বাইরে না চলে সেজন্য তাদের উপর কড়া নজরদাড়ি রাখা হচ্ছে। তিনি বলেন, ঢাকা থেকে আইইডিসিআর এর ৪ সদস্যের একটি টিম গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার বিভিন্ন গ্রামে কোয়ারেন্টাইন রাখা বাড়ির সদস্যদের পরীক্ষা নিরীক্ষা করে। আইইডিসিআর ৮৯ এছাড়াও তারা গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় কোয়ারেন্টাইনে থাকা সন্দেহভাজন কিছু ব্যক্তির পরীক্ষা নিরীক্ষা করার কথা রয়েছে। ং
জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসন সহ সরকারি ও বে-সরকারি উদ্যোগে গাইবান্ধায় করোনা ভাইরাস প্রতিরোধে বিনামুল্যে মাস্ক ও জন সচেতনতা মূলক প্রচার পত্র শহরসহ জেলার বিভিন্ন স্থানে বিতরণ অব্যাহত রয়েছে। এছাড়া সরকারি ও বে-সরকারি প্রতিষ্ঠান, বানিজ্যি কেন্দ্র, হাট বাজার সহ বাসা বাড়িতে প্রবেশ দ্বারে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে।

গাইবান্ধায় যুবকের লাশ উদ্ধার
গাইবান্ধা :: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে একটি ইটভাটার পার্শ্বে থেকে মঙ্গলবার সকালে পলাশ দাস (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সে মহিমাগঞ্জ ইউনিয়নের কুমিড়াডাঙ্গা শেরপুর জেলেপাড়া গ্রামের সুনীল দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পলাশ দাস গত সোমবার বিকেলে পাওয়ার টিলার নিয়ে ভাড়া খাটতে গিয়ে আর ফিরে আসেনি। এরপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যায়নি এবং তার মোবাইল ফোনটি পাওয়া যায়। মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একই গ্রামের একটি ইটভাটার কাছে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। তবে ধারণা করা হচ্ছে কে বা কারা তাকে শ^াসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)