বুধবার ● ২৫ মার্চ ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বনাথে আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দোকানপাট বন্ধ
করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বনাথে আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দোকানপাট বন্ধ
স্টাফ রিপোর্টার :: সিলেটের বিশ্বনাথ উপজেলার সকল দোকানপাট বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার দুপুরে বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার ইউএনও (ভারপ্রাপ্ত) মোহাম্মদ কামরুজ্জামান এই আদেশ জারি করেন।
মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জানান, করোনাভাইরাসের কারণে গণজমায়েত এড়াতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দোকানপাঠ বন্ধ থাকবে। একই সাথে খাবার হোটেল, শপিংমলগুলোও বন্ধ থাকবে। তবে মুদি দোকান, কাঁচা বাজার এবং ঔষধের দোকান খোলা থাকবে। এক সঙ্গে দুইজনের বেশি চলাচল করতে পারবেন না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সভা-সমাবেশ এবং গণজমায়েত বন্ধ থাকবে।
তিনি আরো বলেন, সকলের সহযোগিতা নিয়ে করোনাভাইরাস মোকাবেলা করতে চাই। তাই সবাইকে ঘরে থাকার অনুরোধ জানান তিনি।
এর আগে উপজেলা সদরের মাইকিং করে জানানো হয়, ২৫ মার্চ বুধবার দুপুর থেকে উপজেলার সকল দোকানপাঠ বন্ধ থাকবে। এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।





জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা