শিরোনাম:
●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
রাঙামাটি, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৬ মার্চ ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে এবার ঘরে বসেই মোবাইলে মিলবে চিকিৎসা সেবা
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে এবার ঘরে বসেই মোবাইলে মিলবে চিকিৎসা সেবা
বৃহস্পতিবার ● ২৬ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে এবার ঘরে বসেই মোবাইলে মিলবে চিকিৎসা সেবা

---জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: হাসপাতালে ভিড় কমাতে সাধারণ সর্দি-কাশি ও জ্বরের রোগীদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ১০ জন মেডিকেল অফিসারের একটি মেডিকেল টিম গঠন করেছে ঝিনাইদহ স্বাস্থ্য বিভাগ। ঝিনাইদহ স্বাস্থ্য বিভাগের ১০ জন চিকিৎসকের মোবাইলে কল দিয়ে স্বাস্থ্য সেবা পাওয়া যাবে। করোনা ভাইরাস প্রতিরোধে হাসপাতালে ভীড় কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম। ডাঃ সেলিনা বেগম জানান, ঠান্ডা, সর্দি-কাশি ও জ্বরের চিকিৎসা পেতে হাসপাতালে ভীড় করা লাগবে না। ঘরে বসেই বিনামূল্যে এসকল রোগের চিকিৎসা দিবে জেলার ১০জন মেডিকেল অফিসার। এসকল রোগের চিকিৎসা পেতে ঝিনাইদহ সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডাঃ মোঃ জাকির হোসেন ০১৯৩৩-১৬৪৯৪৩, ঝিনাইদহ সদর হাসপাতালে মেডিকেল অফিসার ডা: লিমন পারভেজ ০১৭১৬-৭০৫৪১৮, ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: মনজুর ই খোদা সাদী ০১৭১৯-০৪৩১৬৮, ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: নাজমুস সাজ্জাদ ০১৭৪৯- ১৬১০১৪, ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের উপ স্বাস্থ্য কেন্দ্রের সহকারী সার্জন ডা: উষা ইসলাম ০১৮৫৭- ২০৮৮০০, ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মাহমুদ হাসান শাওন ০১৫২১- ১১৫২৪৫,ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার উপ স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা: আহসানুল হক ০১৯২৬- ৭৫৭৬৭৭, ঝিনাইদহ কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রের সহকারী সার্জন ডা: এসএম রমিজ উদ্দিন ০১৭২৪- ২২১০২০, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যনন্দপুর ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রের সহকারী সার্জন ডা: এসএম আসাদুল্লাহ ০১৭১৯-২৬৮১৭২, ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রের সহকারী সার্জন ডা: নাফিজ মজিদ ০১৭৩২-৮০৫৪৮৯।

ঝিনাইদহে সামাজিক দুরত্ব বজায় রেখে চলছে টিসিবির পণ্য বিক্রি
ঝিনাইদহ :: ঝিনাইদহে সামাজিক দুরত্ব বজায় রেখে নিত্যপন্য বিক্রি করেছে ট্রেডিং করপোরেশন বাংলাদেশ-টিসিবি। দুপুরে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর, আরাপপুর, হামদহ, কালীগঞ্জ উপজেলাসহ ৬ টি স্থানে এ পন্য বিক্রি করা হচ্ছে। দুপুরে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে পণ্য বিক্রির সময় দেখা যায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ ক্রেতাদের সামাজিক দুরত্ব বজায় রাখতে নিদের্শনা দিচ্ছেন। ক্রেতারা দুরত্ব বজায় রেখে ক্রেতারা ডাল, তেল, চিনি পেঁয়াজসহ নিত্যপন্য ক্রয় করছেন। করোনার কারণে জেলা ও উপজেলা শহরের দোকানপাট বন্ধ থাকায় মানুষের ভোগান্তী দুর করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। লাইনে সারিবদ্ধ ভাবে দুরত্ব বজায় রেখে দাড়িয়ে ক্রেতাদের পণ্য কিনতে দেখা গেছে। পণ্য বিক্রি করায় স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা।

করোনা প্রতিরোধে ঝিনাইদহ সততা ফাউন্ডেশনের উদ্যোগে সাবান ও মাস্ক বিতরণ
ঝিনাইদহ :: করোনা প্রতিরোধে ঝিনাইদহ সততা ফাউন্ডেশন এর উদ্যোগে বৃদ্ধাশ্রম, এতিমখানায় হ্যান্ডওয়াস, সাবান ও মাস্ক বিতরণ করা হয়েছে। বুধবার দিনব্যাপী শহরের পাগলা কানাই রাহমা বৃদ্ধাশ্রম, মথুরাপুর এলাকার এতিমখানায় সাবান, হ্যান্ডওয়াস ও মাস্ক বিতরণ করা হয়। এসময় সততা ফাউন্ডেশনের সভাপতি জাহিদ আল ইসলাম, সহ সভাপতি আরিফা ইয়াসমিন সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক তারেক মাহমুদ জয় ও সদস্য ফারুক রহমান উপস্থিত ছিলেন। এসময় সংগঠনের সদস্যবৃন্দ বলেন, দেশের এই পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি সকল শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। সরকারি সকল নির্দেশ মেনে চলার পাশাপাশি ব্যক্তি আমরা সচেতন থাকি, অন্যকে সচেতন রাখি।

ভয়াল কাল রাত স্মরণে ঝিনাইদহে মোমবাতি প্রজ্জলন ও আলোর মিছিল
ঝিনাইদহ :: ভয়াল কাল রাত স্মরণে ঝিনাইদহে মোমবাতি প্রজ্জলন ও আলোর মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় শহরের পায়রা চত্বরে স্বল্প পরিসরে এ কর্মসূচীর আয়োজন করে জেলা প্রশাসন। শুরুতে মোমবাতি প্রজ্জলন করে দাড়িয়ে নিরবতা পালন করা হয়। পরে সেখান থেকে আলোর মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ২৫ মার্চ দিবাগত রাতে পাকিস্তানী সামরিক জান্তার নেতৃত্বে বাঙালীর উপর চালানো নিষ্ঠুর গণহত্যার স্মরণে এ আয়োজন বলে জানান আয়োজকরা।

ঝিনাইদহ জেলা জুড়েই জন সমাগম ঠেকাতে প্রশাসনের অভিযান
ঝিনাইদহ :: ঝিনাইদহ জেলা জুড়েই বিভিন্ন স্থানে জন সমাগম ঠেকাতে প্রশাসনের অভিযান চলছে, চায়ের দোকান বন্ধ করে দেয়া হয়েছে। বুধবার সকাল থেকেই এ অভিযান পরিচালনা করা হয়। এদিকে করোনা ভাইরাস প্রতিরোধে শহরের প্রায় সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ দেখা গেছে। এ সময় ঝিনাইদহ থানা পুলিশ চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, হামদহ আরাপপুর, চাকলাপাড়া,মডার্নমোড়, জেলা কেন্দ্রিয় বাস টার্মিনাল, পাগলাকানা ও কোর্ট এলাকায় অভিযান চালিয়ে কাজ না থাকা ব্যক্তিদের বাড়িতে চলে যাওয়ার নির্দেশ দেন ও চায়ের দোকানে বসে আড্ডা দেওয়া বেন্স টুল ভেঙ্গে দেন। এ সময় তিনি অনেক দোকান ও অফিস বন্ধ করতে সকলকে অনুরোধ করেন। তিনি বলেন, বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হবেন। করোনা প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। ইতিমধ্যে কালীগঞ্জ উপজেলার সকল সাপ্তাহিক হাট বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল হাট বন্ধ থাকবে। এছাড়াও শহরের দোকান ওষধ ফার্মেসি মুদি দোকান সহ অন্যান্য দোকান খোলা ছিল। তাছাড়া পরবর্তিতে মানুষের নিত্য প্রয়োজনীয় দোকানসহ কাঁচাবাজার, ওষুধ ও হাসপাতাল শুধুমাত্র খোলা রাখা যাবে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ