শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক
রাঙামাটি, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৮ মার্চ ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় করোনা ভাইরাস সংক্রান্ত লক ডাউনেও থেমে নেই অপকর্ম
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় করোনা ভাইরাস সংক্রান্ত লক ডাউনেও থেমে নেই অপকর্ম
শনিবার ● ২৮ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় করোনা ভাইরাস সংক্রান্ত লক ডাউনেও থেমে নেই অপকর্ম

---সাইফুল মিলন, গাইবান্ধা :: করোনা ভাইরাস সংক্রান্ত লক ডাউনেও থেমে নেই বালুদস্যুদের অপকর্ম। গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের কিশামত বালুয়া এলাকার গুরুত্বপূর্ণ ভেড়ামারা রেলওয়ে ব্রীজ এবং বন্যা নিয়ন্ত্রন বাঁধ সংলগ্ন ঘাঘট নদীতে স্থানীয় জনৈক প্রভাবশালী দীর্ঘদিন ধরে অবৈধভাবে শ্যালো মেশিন বসিয়ে বালু উত্তোলন করে পুকুর ভরাট করছে ও বালু বিক্রি করে আসছে। ফলে একদিকে যেমন ভেড়ামারা রেল ব্রীজটি হুমকির মুখে পড়েছে তেমনি পার্শ্ববর্তী বন্যা বাঁধটিও ঝুঁকির মধ্যে রয়েছে। লক ডাউন চলাকালিন বৃহস্পতি, শুক্র ও শনিবারেও থেমে এই অবৈধ বালু উত্তোলনের কারবার।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসি জানান, কিশামত বালুয়া গ্রামের প্রভাবশালী সাগর মিয়া, জিয়াউর রহমান ও সাজেদুল ইসলাম প্রশাসনের অনুমোদন ছাড়াই এবং সহকারি কমিশনার (ভূমি) অফিস থেকে বালু উত্তোলনের কোন ডিসিআর না কেটেই ঘাঘট নদীতে শ্যালো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে রফিকুল ইসলাম রফিকের পুকুর ভরাট ও অবাধে বালু ব্যবসা চালিয়ে যাচ্ছে। ফলে ওই এলাকাটি অনেকটা দেবে গিয়ে ইতোমধ্যে তা পার্শ্ববর্তী ভেড়ামারা রেল ব্রীজ ও বেঁরি বাঁধের দিকে এগিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, এই বালু খেকর চক্রটি দীর্ঘদিন ধরে ঘাঘট নদীর বিভিন্ন জায়গা থেকে বালু উত্তোলন করে এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে।
এব্যাপারে স্থানীয়রা উপজেলা প্রশাসন ও সহকারি কমিশনার (ভূমি) কে বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানালেও কোনো প্রতিকার মেলেনি। এদিকে ভেড়ামারা ব্রীজ সংলগ্ন মোল্ল¬া বাজারের এক বাসিন্দা জানান, এইসব ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে পুকুর ভরাট, বসতবাড়ির জায়গা ভরাট ও বালু স্তুপ করে রেখে অবাধে বালু বিক্রির ব্যবসা করে আসছে।





আর্কাইভ