শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৯ মার্চ ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » সমাজিক দূরত্ব কার্যকর হচ্ছে না গাইবান্ধার গ্রামাঞ্চলে
প্রথম পাতা » গাইবান্ধা » সমাজিক দূরত্ব কার্যকর হচ্ছে না গাইবান্ধার গ্রামাঞ্চলে
রবিবার ● ২৯ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সমাজিক দূরত্ব কার্যকর হচ্ছে না গাইবান্ধার গ্রামাঞ্চলে

---সাইফুল মিলন, গাইবান্ধা :: করোনা ভাইরাস থেকে কমিউনিটিকে রক্ষার একমাত্র কৌশল সামাজিক দুরত্ব সৃষ্টি করা। করোনা ভাইরাসের সংক্রমন থেকে সুরক্ষার জন্য সামাজিক যোগাযোগ, ঘনিষ্ট মেলামেশা, বাড়িতে অবস্থান, গণ পরিবহনে একত্রিত হয়ে যাতায়াত এবং সরকার লক ডাউন ঘোষণাসহ ১০ দিনের ছুটি ঘোষণা করেছে। কিন্তু শহর এলাকা জনশূন্য পরিবেশ সৃষ্টি হলেও গ্রাম এলাকায় সামাজিক দুরত্ব মেনে চলছে না অনেকে।
গাইবান্ধা জেলার ৭ উপজেলার বাজারে এমন দৃশ্য দেখা যায়। সেখানকার তরিতরকারি ও মাছ মাংসের দোকানে মানুষের অতিরিক্ত ভীড় ও গায়ের সাথে গা লাগিয়ে ঠাসাঠাসি করে লোকজনকে বাজার করতে দেখা যায়। বেশিরভাগ মানুষকে মাক্স ছাড়াই চলাচল করতে দেখা যায়।
অনেকে আবার করোনা ভাইরাসের সচেতনতা সম্পর্কে জানলেও কোন সতর্কতা অবলম্বন না করেই মাক্স ও হ্যান্ডস গ্লোবস ছাড়াই চলাচল করছেন। চায়ের দোকান খোলা রাখা ও সেখানে বসে খাওয়ার ব্যাপারে প্রশাসন নিষেধাজ্ঞা জারি করলেও গ্রামের এসব হাট বাজারে তা কার্যকর হচ্ছে না।
জেলা শহরের ব্রীজ রোড থেকে দারিয়াপুর-লক্ষ্মীপুর, জেলা পরিষদের সম্মুখ থেকে নাকাইহাট সড়ক, বড় মসজিদের সম্মুখ থেকে বাদিয়াখালি, সাঘাটা, ফুলছড়ি, পুরাতন বাজারের গেট থেকে বালাসিঘাট-মদনেরপাড়া-কালিরবাজার সড়কে অটোবাইক, অটোরিক্সা, মিনি ট্রাক ও বড় ট্রাক অবাধে যাতায়াত করছে। এ সমস্ত যানবাহনে গায়ের সাথে গা লাগিয়ে ভীড়ে ঠাসাঠাসি করে যাতায়াত করছে মানুষ। অথচ করোনা ভাইরাস প্রতিরোধে একজন মানুষের থেকে আরেকজন মানুষের দূরত্ব ৩ ফিট থাকার কথা। এমনকি দোকানে কেনাকাটা করতে গেলেও ৩ ফিট দূরত্বে লাইন করে দাঁড়িয়ে কেনাকাটা করতে সরকারি নির্দেশনা দেয়া হয়েছে। কিন্তু উল্লেখিত সড়কগুলোতে অবাধে চলাচলকারি গণ পরিবহনগুলোতে সেই নিয়ম একেবারেই মানা হচ্ছে না। এতে এই জেলায় করোনা ভাইরাস সংক্রামণ বেড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।
বাড়িতে থাকার জন্য বলা হলেও নির্দেশ অমান্য করে ব্যবসায়িরা ব্যবসা প্রতিষ্ঠান অর্ধেক খোলা রেখে দোকানের সামনে বসে আড্ডা দিচ্ছে এবং চোরাগুপ্তা বেচাকেনাও করছে। এ অবস্থা জেলা শহরের স্টেশন রোড ও সান্দারপট্টিসহ অন্যান্য এলাকাগুলোতেও পরিলক্ষিত হয়। গ্রামগঞ্জের হাটবাজার ও মোড়গুলোতে এক সাথে বসে আড্ডা দেয়া ও চা খাওয়ার প্রবণতা সর্বাধিক। ফলে সরকারি নির্দেশনা উপেক্ষিত হওয়ায় করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি রয়েই যাচ্ছে। এক্ষেত্রে প্রশাসনের নজরদাড়ি একান্ত অপরিহার্য বলে পথচারিরা জানালেন।

গাইবান্ধায় ছাত্রলীগ নেতার বাড়ি থেকে ভাড়াটিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

গাইবান্ধা :: গাইবান্ধার সুন্দরগঞ্জে পৌর ছাত্রলীগের এক নেতার বাড়ি থেকে ভাড়াটিয়া এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই যুবকের নাম হাসানুর রহমান (২৭)। সে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার পূর্বফুলমতি গ্রামের নজির হোসেনের ছেলে। এবং সে গ্লোব ফার্মাসিটিক্যালের বিক্রয় প্রতিনিধি।
রোববার দুপুরে পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বাড়ির মালিক পৌর ছাত্রলীগের সভাপতি মাইদুল ইসলামসহ চারজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, রবিবার দুপুর পর্যন্ত ওই বাড়ির ভাড়াটিয়া যুবক ঘরের দরজা-জানালা না খোলায় প্রতিবেশির সন্দেহ হয়। পরে স্থানীয়রা ওই যুবককে ডাকাডাকি করে কোন সাড়া না পাওয়ায় বিষয়টি থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। নিহত ওই যুবকের আলামত সংগ্রহ করছে পুলিশ। এ ঘটনায় ওই বাড়ির মালিক ও পৌর ছাত্রলীগ সভাপতিসহ চার জন প্রতিবেশিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহিল জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।





আর্কাইভ