শিরোনাম:
●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৯ মার্চ ২০২০
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে কৃষকলীগ নেতা আব্দুর রাজ্জাকের মৃত্যু নিয়ে ধুম্রজাল
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে কৃষকলীগ নেতা আব্দুর রাজ্জাকের মৃত্যু নিয়ে ধুম্রজাল
রবিবার ● ২৯ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে কৃষকলীগ নেতা আব্দুর রাজ্জাকের মৃত্যু নিয়ে ধুম্রজাল

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই উপজেলা কৃষক লীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাকের (৪৫) মৃত্যু নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। স্থানীয়দের ধারণা পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার দিবাগর রাত সাড়ে ১০ টার দিকে আত্রাই রেলওয়ে স্টেশনের পূর্বদিকে সেভেনস্টার শপিংমলের নিকটে।
জানা যায়, রেলওয়ে স্টেশন সংলগ্ন ভরতেঁতুলিয়া গ্রামের নাছির উদ্দিন প্রামাণিকের ছেলে ও আত্রাই উপজেলা কৃষক লীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক (৪৫) শনিবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে মোটর সাইকেল নিয়ে নিজ বাড়ি যাবার সময় সেভেনস্টার শপিংমলের নিকটে মোটরসাইকেলসহ তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় সংবাদ দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয় লোকজন বলছে, তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। অনুমান করা হচ্ছে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন বলেন, লাশের সুরতহাল রিপোর্ট অনুযায়ী প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি মারা গেছেন। তারপরও ময়না তদন্তের রিপোর্ট পেলে সবকিছু বুঝা যাবে। এ ছাড়াও শপিংমলের ব্যাংকের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ আমরা যাচাই বাছাই করছি। এ ব্যাপারে আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।





আর্কাইভ