শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২ এপ্রিল ২০২০
প্রথম পাতা » আন্তর্জাতিক » করোনাভাইরাসে লন্ডনে বিশ্বনাথের তোয়াহিদ আলীর মৃত্যু
প্রথম পাতা » আন্তর্জাতিক » করোনাভাইরাসে লন্ডনে বিশ্বনাথের তোয়াহিদ আলীর মৃত্যু
বৃহস্পতিবার ● ২ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনাভাইরাসে লন্ডনে বিশ্বনাথের তোয়াহিদ আলীর মৃত্যু

---স্টাফ রিপোর্টার :: করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে লন্ডনে প্রাণ হারালেন যুক্তরাজ্যের সাউথ-লন্ডন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ তোয়াহিদ আলী (৭৮)। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের মুফতির গাঁও গ্রামের মরহুম আকমল আলী চেয়ারম্যানের ছোটভাই ও ‘বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র একজন সিনিয়র ট্রাস্টি।

গতকাল বুধবার (১ এপ্রিল) লন্ডনের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা ও বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে সাউথ-লন্ডনের লুইসাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ দেশে-বিদেশে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চোৗধুরী। তার সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, বিশ্ববাসীসহ প্রবাসে অবস্থানরত বাঙালিরা এখন কঠিন সময় পার করছেন। বুধবার সকালে সাউথ-লন্ডন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তোয়াহিদ আলী চিকিৎসাধীন অবস্থায় লুইসাম হাসপাতালে মারা গেছেন।

‘বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সাধারণ সম্পাদক বিশ্বনাথের উজান মশলা গ্রামের বাসিন্দা মিছবাহ উদ্দিন মুঠোফোনে বলেন, ফরেস্টহিল লন্ডনে (সাউথ-লন্ডন) বসবাসকারী প্রবাসী বিশ্বনাথী তোয়াহিদ মিয়া মারা গেছেন। এর আগে মঙ্গলবার একই এলাকায় বসবাসকারী বিশ্বনাথের বাওনপুরের বাসিন্দা মশহুদ আলী (৭৫) নামের আরও এক বিশ্বনাথী মৃত্যুবরণ করেছেন। করোনায় মারা যাওয়া দু’জনেই আরও অন্যান্য রোগে আক্রান্ত ছিলেন বলেও জানিয়েছেন তিনি।

যুক্তরাজ্যের নরউইচ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথের দশপাইকা গ্রামের বাসিন্দা মোহাম্মদ মোহাব্বত শেখও একইভাবে দেশবাসীর জন্যে দোয়া চেয়েছেন। তিনি বলেন, সাউথ লন্ডনের সিলেট তান্দুরি রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী তোয়াহিদ আলী ব্রিটিশ আমলে যুক্তরাজ্যে পাড়ি জমান। বর্তমানে তার তিন ছেলে ও এক মেয়ে সাউথ-লন্ডনে প্রতিষ্ঠিত।

বিশ্বনাথের মুফতিরগাঁও গ্রামের তোয়াহিদ আলীর ভাতিজা লুৎফুর রহমান বলেন, তার চাচা তোয়াহিদ আলী লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার বিকেলে লন্ডন থেকে তাদেরকে এ বিষয়টি জানানো হয়েছে। এজন্য বুধবার বাদ এশা গ্রামের মসজিদে তারা মিলাদ ও দোয়া পড়িয়েছেন। আর ২০১৬ সালে একবারই কেবল তার চাচা দেশে ফিরেছিলেন বলেও জানান লুৎফুর।

মুফতিরগাঁও গ্রামের বাসিন্দা সালিশি ব্যক্তিত্ব ফুলকাছ আলী জানান, জীবনে একবারই তারা তোয়াহিদ আলীকে দেখেছেন। তিনি অত্যন্ত ভদ্র নম্র ও ভালো চরিত্রের অধিকারী ছিলেন। পারিবারিক হোক, আর গ্রাম কিংবা এলাকার ঝামেলাই হোক তিনি দ্রুত নিষ্পত্তির জন্য সবসময় তাগিদ দিতেন। ২০১৬ সালে নিজে দেশে ফিরে সম্পত্তি নিয়ে তাদের পারিবারিক ও গোষ্ঠিগত বিরোধ তিনি নিষ্পত্তি করে গেছেন বলেও জানান তিনি।

বিশ্বনাথে আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

বিশ্বনাথ : যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষ থেকে বিশ্বনাথে উপজেলা সদরে প্রায় শতাধিক অসহায় কর্মহীন মানুষের মধে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। (২এপ্রিল) বৃহস্পতিবার দিন ব্যাপি এ খাদ্য সামগ্রী বিতরণ করেন বিশ্বনাথ উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা রুহেল খান, দুলাল মিয়া, নোমান আহমদ, সায়েদ আহমদ, আরকুম আলী, রাজন আহমদ অপু, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম কামাষ্ট, বিশিষ্ট মুরব্বি আব্দুল হান্নান, আজিজুল ইসলাম।

বিশ্বনাথে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে দেশী পাইপগান ৪ রাউন্ড কার্তুজ (গুলি) সহ কুখ্যাত ডাকাত আব্দুল শহীদ (উরফে) নজরুল ইসলামকে গ্রেফতার করেছে বিশ্বনাথ থানা পুলিশ। বুধবার রাতে উপজেলার দশঘর ইউনিয়নের চাঁন্দভরাং (দণিপাড়া) গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে বল্লভপুর গ্রামের মৃত তহির আলীর ছেলে। গ্রেপ্তারের পর শহীদের দেয়া তথ্যের ভিত্তিতে তার বসতঘর থেকে একটি পাইপগান ও চার রাউণ্ড গুলি উদ্ধার করে পুলিশ। বুধবার রাতেই তার বিরুদ্ধে থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরুল কবির বাদি হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন, (মামলা নং-৩, তারিখ-০২/০৪/২০ইং)। ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মূসা সাংবাদিকদের বলেন, শহীদের বিরুদ্ধে দুটি ওয়ারেন্ট থাকায় পুলিশ তাকে গ্রেফতার করে। তার দেয়া তথ্য মতে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তাকে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে, পাশাপাশি আর কোনো ঘটনায় সে জরিত আছে কি না সেটাও খতিয়ে দেখছে পুলিশ।





আন্তর্জাতিক এর আরও খবর

কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’

আর্কাইভ