বৃহস্পতিবার ● ২ এপ্রিল ২০২০
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত-১
আত্রাইয়ে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত-১
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে কথিত বন্দুকযুদ্ধে মিনহাজুল ইসলাম মিন্টু ওরফে শিকদার আলী (৩৬) নামে একজন নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোররাতে এই ঘটনা ঘটে। নিহত মিনহাজুল ইসলাম মিন্টু ওরফে শিকদার আলী উপজেলার ভর তেতুঁলিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন জানান, উপজেলার তিলাবুদুরী এলাকায় অস্ত্র উদ্ধারে যায় তারা। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা গুলি ছোঁড়ে। পাল্টা গুলি চালায় পুলিশ। এতে মিনহাজুল ওরফে মিন্টু ওরফে শিকদার আলী নামে এক দুষ্কৃতিকারী গুলিবৃদ্ধ হয়। অন্যরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। নিষিদ্ধ ঘোষিত সর্বহারা গ্রুপের সক্রিয় সদস্য সে। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা আছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি ও ৪টিহাতবোমা, ২টি মাগজিং উদ্ধার করেছে পুলিশ।
তিনি আরো বলেন, এ ঘটনায় ৪পুলিশ সদস্য আহত হয়েছেন, তারা হলেন, এসআই মোস্তাফিজুর রহমান, এসআই মাহাবুব ও কনেস্টবল হালিম ও ফরিদ। তাদের আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।





আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা
আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী