শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২ এপ্রিল ২০২০
প্রথম পাতা » গুনীজন » সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান আর নেই : বিভিন্ন মহলের শোক প্রকাশ
প্রথম পাতা » গুনীজন » সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান আর নেই : বিভিন্ন মহলের শোক প্রকাশ
বৃহস্পতিবার ● ২ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান আর নেই : বিভিন্ন মহলের শোক প্রকাশ

---ঈশ্বরদী প্রতিনিধি :: পাবনা জেলা আওয়ামী লীগের সুযোগ্য সভাপতি, সাবেক সফল ভূমিমন্ত্রী আলহাজ্ব শামসুর রহমান শরীফ ডিলু এমপি ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি……রাজিউন)। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর ।
আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে গালিবুর রহমান শরীফ ও আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য কেন্দ্রিয় উপ-কমিটির সদস্য সাকিবুর রহমান শরীফ কনক এই তথ্য নিশ্চিত করেছেন।
১৯৪০ সালের ১০ মার্চ তিনি জন্মগ্রহন করেন। চলতি বছর শামসুর রহমান শরীফ ৮০ বছর পূর্ণ করে ৮১তে পা রেখেছিলেন। বিগত প্রায় ৭ মাস যাবত তিনি বার্ধক্য ও দুরারোগ্য ব্যধিতে ভুগছিলেন। প্রথমে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসা গ্রহনের পর তিনি লন্ডনে চিকিৎসা গ্রহন করেন। লন্ডন থেকে ফিরে কিছুদিন সুস্থ থাকার পর আবারো অসুস্থ হলে ঢাকা ল্যাবএইডে ভর্তি হন। সেখান থেকে তাঁকে ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রায় দুই মাস চিকিৎসা গ্রহনের পর ঢাকায় ফিরে আসেন। পরে আবারো তাঁকে ল্যাবএইডে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। ইউনাইটেড হাসপাতালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘোড়িয়া) আসনের চলতি সংসদের জাতীয় সংসদ সদস্য বর্ষিয়ান এই জননেতা সুদীর্ঘ রাজনৈতিক জীবনে অত্যাচার, জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেছেন । অভিজাত বংশের সন্তান জনাব শরীফ পাবনা জেলা স্কুলের ছাত্র থাকা অবস্থায় ছাত্রলীগের রাজনীতিতে যোগ দেন। ১৯৭১ সালে ঈশ্বরদীতে মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে তাঁর ভুমিকা ছিল অনন্য। জননেতা শরীফ একাত্তরে মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে ২৯ শে মার্চ ঈশ্বরদীর মাধপুরে পাকবাহিনীর প্রতিরোধ যুদ্ধের নেতৃত্ব দেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর রাজনীতির পট পরিবর্তনের হলে তিনি দীর্ঘদিন বিনা বিচারে জেলখানায় বন্দি জীবনযাপন করেন। স্বৈরাচার বিরোধী আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনে পাবনা জেলায় তাঁর ভূমিকা ছিল অনন্য। ওয়ান ইলেভেনের পরও তাঁকে কারাগারে আটকে রাখা হয়।

অত্যাচার, জুলুম, নির্যাতন সহ্য করার পাশাপাশি বিভিন্ন সময়ে স্বৈরাচার ও অগণতান্ত্রিক সরকারের লোভনীয় প্রস্তাব ঘৃণাভরে প্রত্যাখান করে পাবনা জেলায় একনিষ্ঠভাবে আওয়ামী লীগের রাজনীতিকে শক্তহাতে পরিচালনা করেছেন।
১৯৯৬ হতে ২০১৮ পর্যন্ত পর পর পাঁচ বার (ঈশ্বরদী-আটঘরিয়াবাসী),পাবনা-৫ আসনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। বিগত সংসদে তিনি সফল ভাবে ভূমিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দীর্ঘ পাঁচ বার সংসদ সদস্য থাকাকালে ঈশ্বরদী ও আটঘরিয়ার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন সাধন করেছেন।

ব্যক্তি জীবনে তিনি ৫ পুত্র ও ৫ কন্যা সন্তানের পিতা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, পুত্রবধূ, কন্যা, জামাতা, ভাই, বোন, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক সহকর্মী এবং শুভাকাঙ্খী রেখে গেছেন।
পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদসদস্য শামসুর রহমান শরীফ এর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ঈশ্বরদী, আটঘরিয়া ও পাবনা জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
এদিকে শামসুর রহমান শরীফের মৃত্যুতে সাবেক ছাত্রনেতা,বঙ্গবন্ধু হত্যা মামলার অন্যতম আইজীবি এ্যাড.রবিউল আলম বুদু,সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার,আওয়ামীলীগ নেতা নুরুল হুদা পাখি সরদার,মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে গোলাম মোস্তফা চান্না,আব্দুল খালেক,মন্জু চৌধুরী,রিয়াজউদ্দিন,পান্না এবং ঈশ্বরদী টিভি জার্ণালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির সভাপতি তৌহিদ আক্তার পান্না গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।





গুনীজন এর আরও খবর

চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার
আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আয়োজনে রাঙামাটিতে বেগম খালেদা জিয়া’র শোক সভা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আয়োজনে রাঙামাটিতে বেগম খালেদা জিয়া’র শোক সভা
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির শোক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির শোক
নবীগঞ্জে বীর মুক্তিযুদ্ধা সমরেন্দ্র দাশের পরলোক গমন নবীগঞ্জে বীর মুক্তিযুদ্ধা সমরেন্দ্র দাশের পরলোক গমন
বদরুদ্দীন উমর এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক বদরুদ্দীন উমর এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ভানু বড়ুয়ার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের শোক ভানু বড়ুয়ার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের শোক
ডাঃ আমিনুর ও ডাঃ আলতাফুরকে লন্ডনে সংবধনা ডাঃ আমিনুর ও ডাঃ আলতাফুরকে লন্ডনে সংবধনা
সন্ত্রাসীদের দমনে বিলাইছড়িতে সেনা অভিযান সন্ত্রাসীদের দমনে বিলাইছড়িতে সেনা অভিযান
মানুষের  অধিকার আর মুক্তির গণবিপ্লবের মাঝেই এই গুণী শিল্পী বেঁচে থাকবেন : সাইফুল হক মানুষের অধিকার আর মুক্তির গণবিপ্লবের মাঝেই এই গুণী শিল্পী বেঁচে থাকবেন : সাইফুল হক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)