শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৪ এপ্রিল ২০২০
প্রথম পাতা » অপরাধ » উখিয়ায় ফের দুই পক্ষের সংঘর্ষ আহত-১০ : আটক-৫
প্রথম পাতা » অপরাধ » উখিয়ায় ফের দুই পক্ষের সংঘর্ষ আহত-১০ : আটক-৫
শনিবার ● ৪ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উখিয়ায় ফের দুই পক্ষের সংঘর্ষ আহত-১০ : আটক-৫

---পলাশ বড়ুয়া, উখিয়া প্রতিনিধি ::কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি এলাকায় ফের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় কমপক্ষকে ১০ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় গ্রামবাসীরা গুরুত্বর অবস্থায় উদ্ধার করে উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শুক্রবার, সন্ধ্যা ৭টার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি জামে মসজিদের সামনে ঘটনাটি ঘটেছে। সংঘর্ষে ঘটনায় জড়িত থাকার অপরাধে ৫ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামী আলী হোছনের ছেলে আহমেদ শরীফ। সংঘর্ষ চলাকালে আটক করা হয় ইসলাম মিয়ার ছেলে জাফর আলম (৪৮), আলী আহমদের ছেলে মমতাজ মিয়া, মৌলভী ইসলামের ছেলে সিরাজ উল্লাহ (২৮), বদিউল আলমের ছেলে হাকিম আলী। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয় বলে জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী এলাকাবাসীর সূত্রে জানা গেছে, উখিয়ার জালিয়াপালং পশ্চিম সোনাইছড়ি এলাকার বাসিন্দা আলী হোসেন ও তার পরিবারের সদস্যরা গত কয়েকদিন পূর্বে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় এনজিও কর্মী দেলোয়ার হোসেনসহ ৩ জনকে গুরুতর আহত হয়। ওই ঘটনায় আহতদের মধ্যে একজন আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন।

ওই ঘটনায় উখিয়া থানায় দায়েরকৃত মামলা যার নাম্বর ৪৫, তারিখ ৩১/৩/২০২০, ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৫০৬/৩৪।

এ মামলায় তালিকা ভুক্ত আসামীদের গ্রেফতার ককরতে শুক্রবার বিকালে ইনানী পুলিশ ফাঁড়ীর সদস্যরা অভিযান চালিয়ে আহমদ শরীফকে আটক করে।

এদিকে আসামী আটক পরবর্তীতে উখিয়ার সোনাইছড়ি গ্রামের ইসলাম মিয়ার ছেলে শামসুল আলম সোহাগ ও বজল আহমদের পুত্র সানা উল্লাহ সহ একদল সন্ত্রাসীরা বাদীপক্ষের উপর হামলা চালায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয় এবং পুলিশ সুত্রে জানা গেছে।

আহতরা হলো, সোনাইছড়ি গ্রামের আমির হোসেনের ছেলে আবদুস কুদ্দুস (৪৫), আমির হোসেনের ছেলে ফরিদুল আলম (৪৭ হোসেন (২৫), মোঃ রনি (২১), মোহাম্মদ রাসেল (২২), সানা উল্লাহ (৪০), তার ভাই ও জাফর আলম। বাকীদের পরিচয় তাৎক্ষনিক পাওয়া যায়নি।

এলাকাবাসী সূত্রে জানা গেছে ঘটনার সাথে জড়িত জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি গ্রামের আলী হোসেনের স্ত্রী নুর নাহার বেগম তাঁর ছেলে আহমেদ শরীফকে আটকের খবর পেয়ে মা স্ট্রোক করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে জানতে চাওয়া হলে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও মামলার তদন্ত কর্মকর্তা সিদ্ধার্থ সাহা বলেন, নিয়মিত মামলার এক আসামী করা হয়। পরে দুপক্ষের সংঘর্ষ শুরু হলে আরো ৪জনকে আটক করা হয়। তিনি আরো জানায়, ছেলে আটকের খবর পেয়ে আহমেদ শরীফের মায়ের হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। বিষয়টি মানবিক বিবেচনার জন্য তাৎক্ষনিক জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

এ ব্যাপারে জালিয়াপালং ইউপি চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী মারামারির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আলী হোসেনের স্ত্রী নুর নাহারকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে মহিলাটি কেন মারা গেছে তা আমি জানি না।

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র ভারপ্রাপ্ত আরএমও ডাঃ মেরাজ হোসেন চয়ন বলেন, মৃত অবস্থায় রোগী কোটবাজার অরিজিন হাসপাতালে আসেন। লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি এবং হৃদক্রিয়া বন্ধ হয়ে রোগির মৃত্যু হয় বলে ধারনা করেন।

এ ব্যাপারে উখিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছেলে আটকের খবর পেয়ে মায়ের মুত্যুর বিষয়টি দু:খজনক। আসামীপক্ষের কেউ আসলে মানবিক দিক বিবেচনা করে আটক ব্যক্তিকে ছেড়ে দেয়ার আলোচনা হচ্ছে বলে তিনি জানান।





অপরাধ এর আরও খবর

ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)