শিরোনাম:
●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
রাঙামাটি, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৫ এপ্রিল ২০২০
প্রথম পাতা » মৌলভীবাজার » কমলগঞ্জের বাজার মনিটরিং করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া
প্রথম পাতা » মৌলভীবাজার » কমলগঞ্জের বাজার মনিটরিং করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া
রবিবার ● ৫ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলগঞ্জের বাজার মনিটরিং করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া

---এম এ কাদির চৌধুরী ফারহান,কমলঞ্জ প্রতিনিধি :: বিশ্ব ব্যাপি মরন ব্যাধি করোনা ভাইরাস আতঙ্কে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রন ও জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল শনিবার (৪ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় কমলগঞ্জের ভানুগাছ বাজার মনিটরিং করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা।

এসময় কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রন রাখতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে দেখেন।

এছাড়া করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতন করেন তিনি।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা জানান, দেশের এই পরিস্থিতিতে যাতে কোন অসাধু ব্যবসায়ী জনগনকে জিম্মি করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি করতে না পারে সে ব্যপারে কমলগঞ্জ প্রশাসন ও ব্যবসায়ীদের সাবধান থাকতে বলেন।
আরও বলেন, কোন ব্যবসায়ী দাম নিয়ে কারসাজী করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাজার মনিটরিং শেষে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে করোনা ভাইরাস প্রতিরোধে করনিয় বিষয়ে মতবিনিময় করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো: আশেকুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এড. এ এস এম আজাদুর রহমান, পৌর কাউন্সিলর গোলাম মুগ্নী মুহিত, পৌর বনিক সমিতির সাধারন সম্পাদক এড. সানোয়ার হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ ওয়াহিদ রুলু প্রমুখ।

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির পক্ষথেকে ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরন

কমলঞ্জ :: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত মাদারস্ ফাস্ট এইড ইনস্টিটিউট মেডিকেল সার্ভিসেস লিঃ এর চেয়ারম্যান ডাঃ মামুনুর রশীদ এর পরামর্শে ও বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির কেন্দ্রীয় সভাপতি ডাঃ মোঃ সবুজ আলীর নির্দেশনায় শমশেরনগর শাখার পক্ষ থেকে আজ সকাল ১০ ঘঠিকার সময় থেকে দুপুর ২ ঘঠিকা পর্যন্ত ধারাবহিক ফ্রী চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরনের ৩য় দিনে শমশেরনগর ইউনিয়নের রেলওয়ে ষ্টেশনের পার্শ্ববর্তি এলাকা, আব্দুল মছব্বীর রোড, দৌলতপুর ও বাদাইরদেউল সহ বেশ কয়েক জায়গায় বাড়ি বাড়ি গিয়ে ১০০ শত পরিবারের মধ্যে ফ্রী চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

প্রতিষ্ঠানের পরিচালক ডাঃ মোঃ কামরুজ্জামান সিমুর নেতৃত্বে উপস্থিত ছিলেন কুলাউড়া পল্লী চিকিৎসক সমিতির সাধারন সম্পাদক ডাঃ মোঃ আহমদ আলী, কমলগঞ্জ উপজেলা পল্লী চিকিৎসক সমিতির সাধারন সম্পাদক ডাঃ মোঃ আব্দুস সালাম, শমশেরনগর পল্লী চিকিৎসক সমিতির সহ সভাপতি ডাঃ চাম্পা লাল দে, সাংগঠনিক সম্পাদক ডাঃ বিমল পাল, মেডিকেল স্টুডেন্ট আমিনুর রহমান, মোঃ গৌছ আলী।

আরো উপস্থিত থেকে জনগনকে সতর্কতামূলক পরামর্শ প্রদান করেন শমশেরনগর ইউনিয়ন পরিষদের হাফিজুল হক চৌধুরী স্বপন, গণ মাধ্যম কর্মী সাংবাদিক জয়নাল আবেদীন, শমশেরনগর বণিক কল্যান সমিতির সাধারন সম্পাদক আজিজুর রহমান মশাহিদ ও আজিজুর রহমান জনি। এসময় সরকারের স্বাস্থ্য নীতি মেনে চলার জন্য সচেতনা মূলক লিফলেট বিতরন করা হয়।

মাদারস্ ফাস্ট এইড ইনস্টিটিউট মেডিকেল সার্ভিসেস লিঃ শমশেরনগর শাখার পরিচালক ডাঃ কামরুজ্জামান সিমু বলেন, আমাদের পল্লী চিকিৎসক সমিতির কেন্দ্রীয় সভাপতি ডাঃ সবুজ আলী ও আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডাঃ মোঃ মামুনুর রশীদের নির্দেশনায় আমরা দেশের এই দূর্যোগে সাধারণ মানুষের স্বাভাবিক জ্বর, সর্দি ও কাশির চিকিৎসা দিয়ে যাচ্ছি। যেহেতু দেশে সরকার লক ডাউন ঘোষনা করেছে তাই কেউ বাড়ী থেকে বের হচ্ছেন না এবং সঠিক চিকিৎসা সেবা নিচ্ছেন না সেই জন্য আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করে যাচ্ছি। আতংক আর গুজবের কারনে মানুষ চিকিৎসকের কাছে বা হাসপাতালে যাচ্ছে না, সেই কারনে স্বাভাবিক জ্বর সর্দি কাশিতে আক্রান্ত অনেক মানুষ।

করোনা মোকাবেলায় সরকারের পাশাপাশি আমরা সারা দেশের ১ লক্ষ ৪০ হাজার পল্লী চিকিৎসক কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন সামনের দিন গুলো আমাদের দেশের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াতে পারে যদি আমরা সতর্ক না হই। আমাদের উচিৎ হলো সরকারের স্বাস্থ্য নীতি মেনে হোম কোয়ারান্টাইনে থাকা।





মৌলভীবাজার এর আরও খবর

ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত
চা শ্রমিকের নূন্যতম দৈনিক মজুরি ৫শত টাকা করার দাবি চা শ্রমিকের নূন্যতম দৈনিক মজুরি ৫শত টাকা করার দাবি
চা শ্রমিকদের ঐতিহাসিক “মুল্লুক চলো” আন্দোলনের শতবর্ষ পালিত চা শ্রমিকদের ঐতিহাসিক “মুল্লুক চলো” আন্দোলনের শতবর্ষ পালিত
কমলগঞ্জে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত, আহত- ৪ কমলগঞ্জে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত, আহত- ৪
কমলগঞ্জের ১৫০ পরিবারে বিদ্যুৎ সংযোগ কমলগঞ্জের ১৫০ পরিবারে বিদ্যুৎ সংযোগ
কমলগঞ্জে বাজার ব্যাগে মোড়ানো নবজাতকের নিথরদেহ উদ্ধার কমলগঞ্জে বাজার ব্যাগে মোড়ানো নবজাতকের নিথরদেহ উদ্ধার
কমলগঞ্জে সাংবাদিকদের সাথে আওয়ামীলীগের মেয়র প্রার্থী জুয়েল এর মতবিনিময় কমলগঞ্জে সাংবাদিকদের সাথে আওয়ামীলীগের মেয়র প্রার্থী জুয়েল এর মতবিনিময়
কমলগঞ্জে সিএনজি অটোরিক্সাসহ ৩ চোর আটক কমলগঞ্জে সিএনজি অটোরিক্সাসহ ৩ চোর আটক
বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আছাব উদ্দিন আর নেই বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আছাব উদ্দিন আর নেই
ইসলামিক ফাউন্ডেশন হতে প্রশিক্ষন নিয়ে সমাজের উন্নয়নে কাজ করছেন ইমাম আব্দুল কাইয়ূম ইসলামিক ফাউন্ডেশন হতে প্রশিক্ষন নিয়ে সমাজের উন্নয়নে কাজ করছেন ইমাম আব্দুল কাইয়ূম

আর্কাইভ