শিরোনাম:
●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা ●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে ●   ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০
রাঙামাটি, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৮ এপ্রিল ২০২০
প্রথম পাতা » গুনীজন » চিরনিদ্রায় শায়িত শায়খে ইমামবাড়ী, বিভিন্ন মহলের শোক
প্রথম পাতা » গুনীজন » চিরনিদ্রায় শায়িত শায়খে ইমামবাড়ী, বিভিন্ন মহলের শোক
বুধবার ● ৮ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চিরনিদ্রায় শায়িত শায়খে ইমামবাড়ী, বিভিন্ন মহলের শোক

---হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি :: দেশের প্রতিযশা আলেমেদ্বীন, খলিফায়ে মাদানী, বাংলাদেশের প্রাচীন ইসলামী রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি ও জামেয়া দারুল কোরআন সিলেটের শায়খুল হাদীস আল্লামা আব্দুল মু’মিন শায়েখে ইমামবাড়ী (রহ.) নামাজে জানাজা আজ বুধবার (৮ মার্চ) দুপুর ১.৪৫ মিনিটে সম্পন্ন হয়েছে। জানাযায় ইমামতি করেন শায়খের ছেলে মাওলানা এমদাদুল্লাহ। জানাজার নামাজ শেষে হযরতকে তাহার পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।

উল্লেখ্য, আজ বুধবার (৮ এপ্রিল) রাত ১২-৪১ মিনিটে শায়খুল হাদীস আল্লামা আব্দুল মু’মিন শায়েখে ইমামবাড়ী নবীগঞ্জ থানার ইমামবাড়ীস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। তিনি আনুমানিক ১৯২০ সালে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার ইমামবাড়ীতে জন্মগ্রহন করেন।

আল্লামা আব্দুল মু’মিন শায়েখে ইমামবাড়ী দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি তিন মেয়ে ও ছয় পুত্র সন্তানের জনক। তাহার জীবদ্দর্শায় ৬ ছেলের ২ জন ইন্তেকাল করেছেন। এরমধ্যে একজন পাকিস্তানে শীয়াদের হামলায় শহীদ হন।

মধ্যরাতে শায়খে ইমামবাড়ীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আলেম সমাজে শোকের ছায়া নেমে আসে। বর্ষিয়ান আলেমেদ্বীন, সাইয়েদ হুসাইন আহমদ মাদানী (রহ.) এর বিশিষ্ট খলিফা আল্লামা আব্দুল মু’মিন শায়েখে ইমামবাড়ীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন - জামেয়া দারুল উলুম সিলেটের প্রিন্সিপাল আব্দুল মালিক চৌধুরী, শিক্ষা সচিব মাওলানা বেলাল আহমদ চোধুরী, মাদ্রাসাতুল হাসনাইনের শিক্ষা সচিব মাওলানা মাশহুদ আহমদ, সাপ্তাহিক ইউনানী কন্ঠের নির্বাহী সম্পাদক তরুন আলেমেদ্বীন হাফিজ মাওলানা হাফিজুল ইসলাম লস্কর, মারকাযুল ক্বোরআন সিলেটের শিক্ষা সচিব আব্দুল হাই আল হাদী, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের অর্থ সম্পাদক রুবেল আহমদ, হলিবিডি টুয়েন্টিফোর ডটকমের কর্নাধার সাংবাদিক আরাফাত হোসেন, মাওলানা ছদরুল আমীন চৌধুরী প্রমুখ।

শোকবার্তায় তাহারা বলেন, শায়খে ইমামবাড়ী রহ. দেশের একজন শীর্ষ আলেম ও প্রখ্যাত হাদিছ বিশারদ ছিলেন। তাঁর যোগ্যতা ও দক্ষতা তাঁকে সম্মান ও মর্যাদার সর্বোচ্চ আসনে সমাসীন করেছিল। তাঁর ইন্তেকালে দেশ একজন ইসলামী ব্যক্তিত্ব, একজন কুরআন ও হাদীসের জ্ঞান বিতরণকারীকে হারালো। একজন দায়ী ইলাল্লাহকে হারিয়ে আমরা শোকাহত। আমরা এ মহান আলেমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। মহান রব্বুল আলামীন তাঁকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন।





গুনীজন এর আরও খবর

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার
আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আয়োজনে রাঙামাটিতে বেগম খালেদা জিয়া’র শোক সভা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আয়োজনে রাঙামাটিতে বেগম খালেদা জিয়া’র শোক সভা
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির শোক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির শোক
নবীগঞ্জে বীর মুক্তিযুদ্ধা সমরেন্দ্র দাশের পরলোক গমন নবীগঞ্জে বীর মুক্তিযুদ্ধা সমরেন্দ্র দাশের পরলোক গমন
বদরুদ্দীন উমর এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক বদরুদ্দীন উমর এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ভানু বড়ুয়ার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের শোক ভানু বড়ুয়ার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের শোক
ডাঃ আমিনুর ও ডাঃ আলতাফুরকে লন্ডনে সংবধনা ডাঃ আমিনুর ও ডাঃ আলতাফুরকে লন্ডনে সংবধনা
সন্ত্রাসীদের দমনে বিলাইছড়িতে সেনা অভিযান সন্ত্রাসীদের দমনে বিলাইছড়িতে সেনা অভিযান

আর্কাইভ