শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৮ এপ্রিল ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » ইমামবাড়ির জানাযায় লক্ষাধিক জনতার লোকসমাগম ঠেকালেন নবীগঞ্জ প্রশাসন
প্রথম পাতা » সকল বিভাগ » ইমামবাড়ির জানাযায় লক্ষাধিক জনতার লোকসমাগম ঠেকালেন নবীগঞ্জ প্রশাসন
বুধবার ● ৮ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইমামবাড়ির জানাযায় লক্ষাধিক জনতার লোকসমাগম ঠেকালেন নবীগঞ্জ প্রশাসন

---উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: জামিয়তে ওলামা কেন্দ্রীয় সভাপতি হযরত আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ীর জানাজার নামাজে সীমিত লোক সমাগমের জন্য জরুরি বৈঠক নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে অনুষ্ঠিত হয়। দেশে চলমান করোনা পরিস্থিতিতে কোনো জায়গায়ই জনসমাগম না হওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু শায়খে ইমাবাড়ীর জানাজার নামাজে তাঁর লাখো ভক্ত ও অনুসারীদের অনেকেই উপস্থিত হতে পারেন এই সম্ভাবনাকে সামনে রেখে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ ৮ এপ্রিল বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন জরুরি বৈঠকে বসে সিদ্ধান্ত হয়। পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে বিভিন্ন দিক থেকে আসা লোকজনকে ফিরিয়ে দেওয়া হয়।
এব্যপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, কোনো ইস্যুতে লোকসমাগম না হতে বলা হচ্ছে। কিন্তু মৃত্যুবরণকারী ব্যক্তি একজন বড় আলেম। উনার জানাযার নামাজে লোক সমাগমের বিষয়ে উপজেলায় সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা বিভিন্ন জায়গা থেকে আগত উনার শুভাকাঙ্ক্ষী ও অনুসারীদের বর্তমান পরিস্থিতি কথা বুঝিয়ে ফেরত পাঠিয়ে দেই।
উল্লেখ্য, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি ও হুসাইন আহমদ মাদানি রহ-এর বিশিষ্ট খলিফা শায়খ আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ী মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।

নবীগঞ্জের ৫ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জ (হবিগঞ্জ) :: নবীগঞ্জে ত্রাণ নিয়ে অনিয়মের অভিযোগে সংবাদ প্রচার করায় সাংবাদিক নির্যাতনের ঘটনার রেশ কাটার আগেই এবার ৫ সাংবাদিকের উপর দায়ের করা হয়েছে ষড়যন্ত্রমুলক মামলা। এতে ক্ষোভ বিরাজ করছে সাংবাদিক মহলে। নারী নির্যাতন, অপহরণের চেষ্টা ও চুরির মিথ্যা অপবাদ দিয়ে দায়ের করা মামলার বাদীর নাম ফয়জুন আক্তার মনি। তিনি ইতিপূর্বের বিভিন্ন কর্মকা-ে বির্তকিত। এমনকি ৬ মাস পূর্বে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রায় ৩ মাস কারাভোগ করে জামিনে আছেন। তার মামলার ৬ আসামীর মধ্যে ৫ জনই শীর্ষ স্থানীয় বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় কর্মরত। নবীগঞ্জে কর্মরত সাংবাদিকদের অভিযোগ সম্প্রতি ৩ সাংবাদিকের উপর হামলার ঘটনার প্রতিবাদ করায় এবার ৫ সাংবাদিকের উপর ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়েছে। ঘটনা দুটির খলনায়কের ভূমিকায় রয়েছেন নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিবুর রহমান হারুন। এ মামলায় নবীগঞ্জ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মামলার আসামী সাংবাদিকরা হলেন সম্প্রতি ইউপি চেয়ারম্যান কর্তৃক নির্যাতনের শিকার(চিকিৎসাধীন) দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি, নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি ও নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য শাহ সুলতান আহমেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকালের প্রতিনিধি এম এ আহমদ আজাদ, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি এম মুজিবুর রহমান, চ্যানেল এস এর প্রতিনিধি বুলবুল আহমেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি মোঃ আলমগীর মিয়া। ৫ জন সাংবাদিক ছাড়াও সাকির আহমেদ নামের স্থানীয় এক যুবককে আসামী করা হয়েছে।
সূত্রে জানাযায়, গত ৩০ মার্চ ত্রাণে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশ করায় আউশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মহিবুর রহমান হারুন সন্ত্রাসী বাহিনী নিয়ে সাংবাদিক শাহসুলতান আহমেদ উপর অতর্কিত হামলা চালান। এ সময় চেয়ারম্যান হারুন নিজেই ক্রিকেট খেলার ব্যাট দিয়ে পেটান সাংবাদিককে। খবর পেয়ে তাকে উদ্ধার করতে গিয়ে আহত হন সাংবাদিক এম মুজিবুর রহমান ও সাংবাদিক বুলবুল আহমেদ। এ ঘটনায় সাংবাদিক এম মুজিবুর রহমান বাদি হয়ে পরের দিন ইউপি চেয়ারম্যান হারুনকে প্রধান আসামী করে ১০ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এ মামলায় অভিযান চালিয়ে তাৎক্ষণিকভাবে এক আসামীকে গ্রেফতার করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চেয়ারম্যান হারুন।
নির্যাতনের শিকার সাংবাদিকদের অভিযোগ, নির্যাতনের শিকার হয়ে মামলা দায়েরের পর থেকেই কিভাবে সাংবাদিকদের সায়েস্থা করা যায় এমন নীলনকশা তৈরী করেন চেয়ারম্যান হারুন ও তারবাহিনী। এরই জের ধরে নবীগঞ্জে কর্মরত ৫ সাংবাদিককে আসামী করে বিতর্কিত এক মহিলাকে বাদী করে মামলা দায়ের করা হয়। এমনকি মামলায় ঘটনাস্থল দেখানো হয়েছে ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুনের মালিকানাধীন অরবিট হসপিটাল।
এদিকে-নবীগঞ্জ প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদকসহ ৫ সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলকমিথ্যা মামলা দায়েরের ঘটনায় ক্ষোভ বিরাজ করছে সাংবাদিকমহলে। এ মামলা দায়েরের ঘটনায় তাৎক্ষনিক সামাজিক যোগাযোগমাধ্যমে এক অনলাইন সভায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নবীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপনকারীরা হলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার ,সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু,সাবেক সভাপতি সাইফুল জাহান চৌধুরী, সাবেক সভাপতি আলাউর রহমান ঠাকুর, সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, সাবেক সভাপতি এটিএম সালাম,বর্তমান সহ-সভাপতি আশাহীদ আলী, কোষাধক্ষ্য আকিকুর রহমান সেলিম,সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল,সাবেক সাধারন সম্পাদক রাকিল হোসেন, সলিলবরণ দাশ, নিবার্হী সদস্য অলিউর রহমান অলি, সদস্য, মোঃ সেলিম তালকুদার, আবু তালেব, এটিএম জাকিরুল ইসলাম, এম এ মুহিত, মতিউর রহমান মুন্না, ছনি চৌধুরী, হাবিবুর রহমান চৌধুরী শামীম, তৌহিদ চৌধুরী, মোহাম্মদ শওকতআলী, মোজাইদ আলম চৌধুরী, নুরুজ্জামান ফারুকী, নাবেদ মিয়া প্রমুখ। এ সময় প্রেসক্লাব নেতৃবৃন্দ এই ঘটনারতীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবংঅভিলম্ভে এই সাজানো মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়।





সকল বিভাগ এর আরও খবর

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক
উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী
রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন
উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের
রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)