শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৮ এপ্রিল ২০২০
প্রথম পাতা » নওগাঁ » সেই অন্ধ বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও ছানাউল ইসলাম
প্রথম পাতা » নওগাঁ » সেই অন্ধ বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও ছানাউল ইসলাম
বুধবার ● ৮ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সেই অন্ধ বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও ছানাউল ইসলাম

---নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: দেশে চলছে মহামারি করোনার ক্রান্তিকাল। ঠিক এ সময়ে অঘোষিত লকডাউনে স্থবির সকল এলাকা। মানুষের কাজ নেই। নওগাঁর আত্রাই উপজেলার ভবানীপুর বাজার সংলগ্ন টিনের এক ঝুপড়ি ঘরে খেয়ে না খেয়ে দিন কাটছে ৭০বছর বয়সী বৃদ্ধা রুপভানের এমন অসহায়ত্বের সংবাদ পেয়ে মর্মাহত হন নওগাঁর আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইনলাম।

আজ বুধবার দুপুরে নিজে অসহায় অন্ধ বৃদ্ধা রুপভানের বাড়িতে নিত্যপণ্য নিয়ে হাজির হন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ছানাউল ইসলাম বলেন, সবাইকে ঘরে থাকছে বলছি। কারণ অজ্ঞাত-অচিহ্নিত ও অদৃশ্য শক্তি করোনার বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি। আমরা নিজেরা যদি নিজ নিজ জায়গা থেকে করোনা ভাইরাস প্রতিরোধে সতর্ক না হই তাহলে আমাদের সর্বনাশ আমরাই ডেকে আনবো। কারণ এই করোনা ভাইরাস যদি কাউকে স্পর্শ করে তাহলে শুধু ওই ব্যক্তিই মারা যাবে না পুরো ওই গ্রাম এমনকি ওই অঞ্চলটি মৃত্যুপুরিতে পরিণত হবে। তাই আসুন আমরা ঘরের বাহিরে বের না হয়ে একটু কষ্ট হলেও তা মেনে নিয়ে নিজ নিজ জায়গা থেকে সতর্কতা অবলম্বন করে করোনা ভাইরাস প্রতিরোধে যুদ্ধ ঘোষনা করি। এই সংকট চলাকালীন সময়ে আপনাদের অভাবের কথা ঘরে ঘরে গিয়ে শোনা হবে এবং প্রয়োজনীয় খাবার সামগ্রীসহ অন্যান্য উপকরন পৌছে দিয়ে আসা হবে। সরকারের পাশাপাশি আমিসহ আমার লোকেরা উপজেলার প্রতিটি কর্মহীন মানুষের ঘরে ঘরে গিয়ে আপনাদের খোঁজ খবর নিয়ে সহযোগিতা দিয়ে আসবো। শুধুমাত্র আপনারা ঘরে বসে আল্লাহর কাছে দোয়া করবেন যেন আমাদের দেশে এই ভাইরাস মহামারি আকার ধারন না করে।

তিনি আরো বলেন, আত্রাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বৃদ্ধা রুপভানসহ অসহায় গরীব মানুষের প্রতি আমার সহযোগীতা অব্যাহত থাকবে।

অন্ধ বৃদ্ধা রুপভান বলেন, বুধবার দুপুরে হঠাৎ করেই ইউএনও স্যার আমায় চাল, ডাল দিয়ে গেল। তাকে কাছে পেয়ে নিজের অসহায়ত্বের কথা জানালাম। ঘরে এখন প্রায় ২০-২২ কেজি চাল হয়েছে আমার। তিনি আমার অসহায়ত্ব দেখে আমায় একটি বাড়িও করে দিতে চাইলেন।

উল্লেখ্য, ৭০ বছরের বৃদ্ধা রুপভান। থাকেন নওগাঁ জেলার আত্রাই উপজেলার ভবানীপুর বাজার সংলগ্ন টিনের ছাউনি ঘেরা ছোট্ট একটি ঝুপড়ি ঘরে। সেই ঝুপড়ি ঘরে গত কয়েক বছর ধরে বসবাস করছেন তিনি। স্বামী মছির প্রামানিক মারা গেছেন প্রায় ৩০বছর আগে। বয়সের ভারে অন্ধত্ব বরণ করায় এখন আর কাজ করতে পারেন না। থাকেন স্বামী পরিতক্তা এক মেয়ের কাছে। মেয়েটি বিভিন্ন জনের বাড়িতে কাজ করে তা দিয়েই চলে তাদের জীবন যাত্রা।

শুধু রুপভানই নন, ওই এলাকার কয়েকটি পরিবারের একই অবস্থায় দিন কাটছে। করোনায় বিপর্যস্ত হয়ে পড়েছে তাদের জীবন ধারণ। খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের।

সারা দেশের মতো নওগাঁর আত্রাইয়েও চলছে অঘোষিত লকডাউন। এতে কর্মহীন হয়ে পড়েছেন দিনমজুরসহ নিম্নআয়ের মানুষ।

আত্রাইয়ে ১০ টাকা কেজির ৬ বস্তা চাল জব্দ
আত্রাই (নওগাঁ) :: নওগাঁর আত্রাইয়ে কালোবাজারে বিক্রির অভিযোগে খাদ্য বান্ধব কর্মসূচির (১০ টাকা কেজির) ৬ বস্তা চাল জব্দ করা হয়েছে। আজ বুধবার উপজেলার শাহাগোলা থেকে এ চাল জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম।
জানা যায়, দেশের অন্যান্য স্থানের ন্যায় আত্রাইয়েও ১০ টাকা কেজির চাল বিক্রি শুরু করা হয়। গতকাল শাহাগোলাতে এ চাল ক্রয়ের পর ক্রেতাদের কাছ থেকে স্থানীয় ব্যবসায়ী মো. শাহিন ৬ বস্তা (প্রায় ১০ মণ) চাল ক্রয় করেন। পরে স্থানীয় লোজন বিষয়টি জানতে পারলে জনৈক ব্যক্তির প্রলোভনে তিনি আইনের হাত থেকে বাঁচতে ওই চালগুলো স্থানীয় একটি এতিমখানায় দান করেন। তারপরও তার শেষ রক্ষা হলো না। আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম বলেন, বর্তমান সময় খুবই স্পর্সকাতর। ১০ টাকা কেজির চাল ক্রয় বিক্রয় দন্ডনীয় অপরাধ। আমি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে চালগুলো জব্দ করেছি। এ ব্যাপারে ব্যবসায়ী শাহিনের বিরুদ্ধে মামলা করা হবে।





নওগাঁ এর আরও খবর

আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের  অভিযোগ আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)