বৃহস্পতিবার ● ৯ এপ্রিল ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে শিশুর মৃত্যু : করোনা সন্দেহে নমুনা সংগ্রহ, আইসোলেশনে ৬ পরিবার
বিশ্বনাথে শিশুর মৃত্যু : করোনা সন্দেহে নমুনা সংগ্রহ, আইসোলেশনে ৬ পরিবার
স্টাফ রিপোর্টার :: সিলেটের বিশ্বনাথে গালিব শাহরিয়ার (১০) নামের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে করোনার থাবার আতংকে রয়েছেন এলাকাবাসী। সে উপজেলার ধীতপুর গ্রামের আব্দুল আওয়ালের ভাগিনা ও সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার জলসি গ্রামের নেওয়াজ শরিফের পুত্র। বুধবার দিবাগত রাত ১১.৪৫ মিনিটের সময় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু গালিব।
গালিবের মৃত্যু করোনার কারণে হয়েছে বলে এলাকায় গুঞ্জন শুরু হলে গালিবের শরীরের করোনা ছিলো কি না তা নিশ্চিত হওয়ার জন্য আজ বৃহস্পতিবার সকালে সংগ্রহ করা হয়েছে নমুনা। আইসোলেশনে রাখা হয়েছে গালিবের মামার পরিবারসহ আশপাশের আরো ৫টি পরিবারের সদস্যদেরকে। সংগ্রহ করা গালিবে নমুনার ফলাফল না আসা পর্যন্ত ওই ৬ পরিবারের সদস্যদেরকে আইসোলেশনে থাকার নির্দেশনা দিয়েছে স্থানীয় প্রশাসন।
বৃহস্পতিবার সকালে নমুনা সংগ্রহের পর দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব আহমদ, থানার এসআই সঞ্জয় চন্দ্র দেব, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক ও স্থানীয় মেম্বার শাহনেওয়াজ চৌধুরী সেলিমের উপস্থিতিতে জানাযার নামাজ শেষে গালিব শাহরিয়ারের লাশ দাফন করা হয়। জানাযার নামাজের ইমামতি করেন উপজেলার জানাইয়া জুম্মা বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা সিরাজুল ইসলাম। জানাযায় নামাজে উপজেলা জামে মসজিদের সহকারী (ছানী) ইমাম মাওলানা লায়েক আহমদ, পূর্ব চান্দশীরকাপন গ্রামস্থ সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষক আবদুল জলিল, মরহুমের মামা আবদুল আওয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।





ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা