শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৯ এপ্রিল ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » কমলগঞ্জে কিশোর-কিশোরী এলাকবাসীর হাতে আটক
প্রথম পাতা » প্রধান সংবাদ » কমলগঞ্জে কিশোর-কিশোরী এলাকবাসীর হাতে আটক
বৃহস্পতিবার ● ৯ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলগঞ্জে কিশোর-কিশোরী এলাকবাসীর হাতে আটক

---এম এ কাদির চৌধুরী ফারহান,(মৌলভীবাজার) কমলগঞ্জ প্রতিনিধি :: প্রাণঘাতী করোনায় (কোভিড-১৯) আতঙ্কিত সারা বিশ্ব । দেশের মানুষ যখন উদ্বিগ্ন তখন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরস্থ ইউ কে গেষ্ট হাউজে অসামাজিক কাজের উদ্দেশ্যে যাওয়ায় কিশোর-কিশোরীকে এলাকাবাসি কর্তৃক আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (৮ এপ্রিল) বেলা ১২টায় শমশেরনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের এয়ারপোর্ট সড়কের ধারে অবস্থিত ইউ কে গেষ্ট হাউসে (সাবেক খাজা রেষ্ট হাউস) সিএনজিযোগে কিশোর কিশোরী আসে। বিষয়টি এলাকাবাসি টের পেয়ে ওই গেষ্ট হাউস ঘেরাও করে এবং কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হককে মোবাইল ফোনে অবহিত করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শমশেরনগর পুলিশ ফাঁড়ী ও স্থানীয় চেয়ারম্যানকে ঘটনাস্থলে পাঠান। পরে পুলিশ ফাঁড়ীর এস আই শাহ আলম তাদেরকে আটক করে পুলিশ ফাঁড়ীতে নিয়ে আসেন।

আটককৃতরা হলেন : কুলাউড়া উপজেলার হিংগাজিয়া ইউনিয়নের গাজীপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে সুফিয়ান (৩০) ও একই এলাকার আনিছ মিয়ার এইচএসসি (২য় বর্ষ) পড়োয়া মেয়ে শারমিন আক্তার (১৭)।

বিষয়টির ব্যাপারে মোবাইল ফোনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এসিল্যান্ড সেখানে যান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেন। এর আগে ওই গেষ্ট হাউসের ব্যাপারে আমার কাছে কেউ কোন লিখিত অভিযোগ দেয় নাই।

ভাদাইরদেউল গ্রামের জনৈক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, সাবেক খাজা রেষ্ট হাউস বর্তমান ইউ কে গেষ্ট হাউসে কয়েক বছর যাবৎ অসামাজিক কার্যকলাপ চলে আসছে। আমরা এলাকাবাসি স্থানীয় ইউপি সদস্য হাফিজুল হক চৌধুরী স্বপন ও আজিজুর রহমান চৌধুরীসহ ইউনিয়ন চেয়ারম্যান জুয়েল আহমদ ও প্রশাসনকে এই গেষ্ট হাউসের অসামাজিক কর্মকান্ড সম্পর্কে অবহিত করেছিলাম কিন্তু কোন সুরাহা হয়নি! এখন আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি যাতে আমাদের শমশেরনগরের মান সম্মান বজায় থাকে।

শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল আহমদ বলেন, ইউএনও স্যার বলার পরে আমি ঘটনাস্থলে উপস্থিত হই এবং এলাকার মানুষ তাদেরকে আটক করে। ইউ কে গেষ্ট হাউসে অসামাজিক কর্মকান্ডের বিষয়ে আমাকে কেউ অবগত করেনি।

৪নং ওয়ার্ড ইউপি সদস্য হাফিজুল হক চৌধুরী বলেন, ঘটনাটি ৫নং ওয়ার্ডের। তাছাড়া সম্ভবত শমশেরনগর পুলিশ ফাঁড়ীতে সায়েম সাহেব থাকাকালীন ওই গেষ্ট হাউসের ব্যাপারে পুলিশ প্রশাসনকে অবহিত করেছিলাম ও এলাকাবাসিকে লিখিত অভিযোগ দেয়ার জন্য বলেছিলাম।

৫নং ওয়ার্ড ইউপি সদস্য আজিজুর রহমান চৌধুরী বলেন, এ বিষয়ে আমি কিছুই জানিনা। আমি জানি এখানে থাকার জায়গা।

ইউ কে গেষ্ট হাউসের কর্মী অর্জুনের কাছ থেকে এক হাজার টাকার বিনিময়ে একটি কক্ষ ভাড়া নিতে চেয়েছেন জানিয়ে আটককৃত সুফিয়ান বলেন, আটককৃত শারমীন আমার স্ত্রী নয়।

লন্ডন প্রবাসী আলহাজ্জ মুজিবুর রহমান চৌধুরীর মালিকানাধীন সাবেক খাজা রেষ্ট হাউস বর্তমান ইউকে গেষ্ট হাউজ গত দুই বছর আগে মাসিক কমিশনে নিজাম উদ্দিন ইউ কে গেষ্ট হাউসের স্বত্ত্বাধিকারী দাবী করে এবং ভাদাইরদেউল গ্রামের এনামুল হক শামীমের সাথে লন্ডন প্রবাসী আলহাজ্জ মুজিবুর রহমান চৌধুরীর মনোমালিন্যের কারণে বুধবারের ঘটনায় শামীমকে দায়ী করে ইউ কে গেষ্ট হাউসের মালিক নিজাম উদ্দিন বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বলেন, লকডাউন থাকায় শুধু গেষ্ট কর্মী অর্জুনকে রেখে সবাইকে ছুটি দিয়েছি। আটককৃতরা (সুফিয়ান-শারমীন) গেষ্ট হাউসে আসলে অর্জুন তাদেরকে অপেক্ষা করতে বলে। পরে আমাকে সে ফোন দিয়ে জানালে আমার সন্দেহ হওয়াতে তাদেরকে বের করে দেয়ার জন্য বলি। সঙ্গে সঙ্গে তারা চলে যায়, যাওয়ার সময় কতিপয় লোক আমার সাথে পূর্বশত্রুতার জের ধরে আমাকে ফাঁসাতে ও আমার ব্যবসা প্রতিষ্ঠানকে দূর্নামের লক্ষে তাদেরকে গেষ্ট হাউজ হতে দূরবর্তী স্হানে আটক করে, পরে তারা উক্ত কিশোর কিশোরীকে গেষ্ট হাউজ হতে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় আটকের গুজব ছড়ায়।

তিনি আরও বলেন, উক্ত বিভ্রান্তিকর গুজবের আমি তিব্র নিন্দা জানাচ্ছি, এবং কতিপয় ব্যক্তিবর্গের বিরুদ্ধে আমি ও আমার ব্যবসায়ীক সুনাম নষ্টের চেষ্টা করাতে কমলগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরি করি। অনেক পর্বেও আমি এ ব্যাপারে একটি সাধারন ডায়েরি করি।

শমশেরনগর পুলিশ ফাঁড়ী ইনচার্জ অরূপ কুমার চৌধুরী বলেন, ইউকে গেষ্ট হাউজের গেট হতে পাবলিকের হাতে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে এবং তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।

এনামুল হক শামীম বলেন, আমি শমসেরনগর বাজারে যাওয়ার সময় দেখি এলাকার শত শত মানুষ অসামাজিক কাজে লিপ্ত কিশোর-কিশোরীদের ইউকে গেষ্ট হাউজ হতে আটক করে পুলিশের জন্য অপেক্ষা করছে। আমি কাছে গেলে এলাকবাসী পুরো বিষয়টি আমাকে জানায়। এর বাহিরে আমি আর কিছু জানিনা। তবে এই গেষ্ট হাউজে অনেক বছর হতে স্কুল- কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের আনাগুনা। বহুদিন ধরে এই অসামাজিক কর্মকান্ডের বিরোধিতা করে আসছে এলাকাবাসী।

কমলগঞ্জে ১০টাকা দরে চাল বিক্রি র্কাযক্রম শুরু

কমলগঞ্জ :: মৌলভীবাজারের কমলগঞ্জে করোনার প্রভাবে অসহায় নিম্ন আয়ের মানুষের জন্য খোলা বাজারে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির
কার্যক্রম শুরু হরেছে।

আজ বৃহস্পতিবার সকালে কমলগঞ্জের পৌরসভার ভানুগাছ বাজারে এই চাল বিক্রির কার্যক্রম শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, পৌরসভার মেয়র জুয়েল আহমেদ, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আসলামুল ইকবাল মিলন, সাধারন সম্পাদক এডভোকেট এ এস এম আজাদুর রহমান, এডভোকেট সানোয়ার হোসেন, কমলগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলার গোলাম মুগ্নী মুহিত, ৮নং ওয়ার্ড কাউন্সিলার আনোয়ার হোসেন, ৯নং ওয়ার্ড কাউন্সিলার রাসেল মতলবি তরফদার সহ আওয়ামীলীগের ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা।

এ বিষয়ে আলাপকালে পৌর বনিক সমিতির সাধারন সম্পাদক এডভোকেট সানায়োর হোসেন বলেন, পৌর এলাকায় সাপ্তাহে তিন দিন ১০০কেজি চাল জনপ্রতি ৫কেজি করে বিক্রি করা হবে।

কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের খাদ্য সামগ্রী বিতরণ

কমলগঞ্জ :: কমলগঞ্জ উপজেলায় কর্মহীন অসহায় মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ। আজ বৃহস্পতিবার ৯ এপ্রিল সকাল ১১টায় ভানুগাছ বাজারস্থ উপজেলা আওয়ামীলীগের কার্যালয় হতে ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৪ শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করার লক্ষ্যে ইউনিয়ন শাখার নেতৃবৃন্দের হাতে আনুষ্টানিক ভাবে খাদ্যের প্যাকেট হস্তান্তর করা হয়।

আনুষ্টানিক ভাবে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আসলাম ইকবাল মিলন, সহসভাপতি সিদ্দেক আলী উপজেলা আওয়ামী লীগের সম্পাদক এডভোকেট এ এস এম আজাদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আব্দুল হান্নান, যুগ্ন সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন, কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহব্বায়ক ও পৌর মেয়র জুয়েল আহমদ, বিশিস্ট সমাজ সেবক ও আওয়ামীলীগ নেতা ইমতিয়াজ আহমেদ বুলবুল, জেলা যুবলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাবেক ছাত্রলীগ সভাপতি এডভোকেট সানোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকের আহমেদ সজিব প্রমুখ।

উল্লেখ্য যে, ইতিমধ্যে ওয়ার্ড ভিত্তিক তালিকা করা হয়েছে সে অনুযায়ী ঘরে ঘরে দলীয় নেতৃবৃন্দরা খাদ্যসামগ্রী পৌছে দিবেন।





প্রধান সংবাদ এর আরও খবর

কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু
ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ

আর্কাইভ