শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৫ এপ্রিল ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় কালবৈশাখী ঝড়
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় কালবৈশাখী ঝড়
বুধবার ● ১৫ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় কালবৈশাখী ঝড়

---সাইফুল মিলন, গাইবান্ধা :: গাইবান্ধায় কালবৈশাখী ঝড়। গাইবান্ধা শহর ও আশেপাশের উপজেলায় দিনের বেলা হঠাৎ করে যেন রাতের মত অন্ধকার নেমে আসে। শুরু হয় কালবৈশাখী ঝড়। সেই সাথে গর্জনসহ ঝড়তে থাকে মুষল ধারে বৃষ্টি ও প্রচন্ড বেগে বাতাস বাইতে শুরু করে।

আজ বুধবার ১৫ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ করে কালবৈশাখীর প্রভাবে গাইবান্ধা সদর ও আশেপাশের উপজেলার আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায়। মেঘে ঢাকা পড়ে দিনের আলো। বেলাতেই রাতের মতো অন্ধকার নেমে আসে। সেই সাথে প্রচণ্ড বেগে বাতাস আর ভারী বর্ষণে শুরু হয় বৃষ্টি।

এদিকে সকাল থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়।

গাইবান্ধায় জমিজমা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবককে পিটিয়ে হত্য, আটক-৩

গাইবান্ধা :: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মিঠু মন্ডল (২৬) নামে এক যুবক কে পিঠিয়ে হত্যা করা হয়েছে। এঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন । মঙ্গলবার সকালে পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। মিঠু মন্ডল ওই গ্রামের বাকী মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, জমি নিয়ে বাকী মন্ডলের সঙ্গে একই গ্রামের আরিফুল গংদের বিরোধ চলে আসছিল দীর্ঘদিন থেকে। এ নিয়ে মঙ্গলবার সকালে দুপক্ষের মধ্যে বাক-বিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় প্রতিপক্ষের কোপে ঘটনাস্থলে মিঠুর মৃত্যু হয়। এঘটনায় উভয় পক্ষের আহত হন অন্তত সাতজন।

পুশিল জানায়, আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে পলাশবাড়ী থানার ওসি তদন্ত মতিউর রহমান জানান, এ ঘটনায় নারীসহ ৩ জন আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ। এঘটনায় নিহতের পরিবারের পক্ষ হতে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)