শিরোনাম:
●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান
রাঙামাটি, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৫ এপ্রিল ২০২০
প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে ৪২ মেট্রিকটন সরকারী চাল জব্দ : আটক -২
প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে ৪২ মেট্রিকটন সরকারী চাল জব্দ : আটক -২
বুধবার ● ১৫ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পটুয়াখালীতে ৪২ মেট্রিকটন সরকারী চাল জব্দ : আটক -২

---হাসান আলী , পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফল উপজেলায় ৪২ মেট্রিক টন সরকারী চাল জব্দ করেছে থানা পুলিশ। এ সময় শাহজাহান হাওলাদার ও জয়নাল চৌকিদার নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার গভীর রাতে বগা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মহিবুল্লাহর নেতৃত্বে পুলিশ বগা বন্দরের খালে অভিযান চালিয়ে চালভর্তি একটি ট্রলার সহ দুই ব্যক্তিকে আটক করেন। খবর পেয়ে বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ফারুক হোসেন ঘটনাস্থলে গিয়ে চালগুলো জব্দ করেন। ওই ট্রলারে ৪২মেট্রিক টন সরকারী চাল ছিল। চালগুলো একটি ভাড়া করা গুদামে উত্তোলন করা হচ্ছিল।
সহকারী পুলিশ সুপার মো. ফারুক হোসেন জানান, শাহজাহান হাওলাদার সরকারী ওই চাল হিজলা উপজেলা থেকে নিয়ে আসেন। শাহজাহান হাওলাদারের বাবার নাম মোতাহার হাওলাদার। বগা ইউনিয়নের বানাজোরা গ্রামে তার বাড়ি। ট্রলার চালক জয়নাল চৌকিদারের বাড়ি মেহেন্দীগঞ্জ উপজেলার বদরপুর গ্রামে। ২৫ হাজার টাকায় ট্রলারটি ভাড়ায় আনা হয়। ৩০ কেজির ওই চালের বস্তায় ‘শেখ হাসিনার বাংলাদেশ, খুদা হবে নিরুদ্দেশ্য”লেখা ডায়লগ এবং খাদ্য অধিদফতরের সিলযুক্ত ছিল।
আটকৃত চাল ব্যবসায়ী শাহজাহান হাওলাদার জানান, তিনি হিজলা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্যদের কাছ থেকে চালগুলো কিনে এনেছেন। তবে কোন ইউপি সদস্যদের কাছ থেকে তিনি চালগুলো কিনেছেন তাদের নাম বলতে পারেননি।

এ ব্যপারে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন,‘এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)