শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৬ এপ্রিল ২০২০
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে সামাজিক দূরত্ব বজায় রাখতে কাঁচা বাজার স্থানান্তর
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে সামাজিক দূরত্ব বজায় রাখতে কাঁচা বাজার স্থানান্তর
বৃহস্পতিবার ● ১৬ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহরে সামাজিক দূরত্ব বজায় রাখতে কাঁচা বাজার স্থানান্তর

---মো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: মহামারি ও মহাদুর্যোগ সৃষ্টি করেছে করোনা ভাইরাস। সামাজিক দূরত্ব বজায় রাখতে পাবনার চাটমোহরে ১৪ এপ্রিল মঙ্গলবার থেকে আগামী নির্দেশ না দেওয়া পর্যন্ত চাটমোহর পৌরসভার দুটি কাঁচা বাজার সাময়িকভাবে স্থানান্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেন প্রশাসন। চাটমোহর পুরাতন বাজারে অবস্থিত কাঁচা বাজারটি চাটমোহর সরকারি কলেজ মাঠে এবং নতুন বাজারে অবস্থিত কাঁচা বাজারটি শালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সাময়িকভাবে স্থানান্ত করার সিদ্ধান্ত হয় ১৩ এপ্রিল সোমবার।

আজ ১৪ এগ্রিল বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা চাটমোহর পুরাতন বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে এক জরুরি বৈঠক করেছেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পুরান বাজারের কাঁচা বাজারকে চাটমোহর সরকারি কলেজ মাঠে নেয়ার বিষয়টি স্থগিত করা হয়েছে। পুরাতন বাজারে অবস্থিত কাঁচা বাজারটি যথাস্থানেই থাকবে। তবে করোনাভাইরাসের প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আগামীকাল ১৫ এপ্রিল বুধবার থেকে পুরাতন বাজারের মধ্যের পাকা সড়কটি ফাঁকা রাখতে হবে।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা করোনা প্রতিরোধ সেল-এর সভাপতি সরকার মোহাম্মদ রায়হান সংশোধিত এই নির্দেশনা প্রদান করেছেন।

চাটমোহর ব্যবসায়ি সমিতির সভাপতি বেলাল হোসেন স্বপন বলেন, পুরাতন বাজারের ব্যবসায়িদের সাথে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পুরাতন বাজারটি স্থানান্তর করা হয়নি। অপরদিকে নতুন বাজারের কাঁচা বাজারটি যথারীতি আজ থেকেই শালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানান্ত করা হয়েছে। সকাল ৯টার দিকে শালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে দোকানে ক্রেতাদের সমাগম লক্ষ্য করা যায়।





আর্কাইভ