সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » চট্টগ্রামে ২৩ আগ্নেয়াস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেপ্তার
চট্টগ্রামে ২৩ আগ্নেয়াস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি :: ২৮ সেপ্টেম্বর : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ২৩টি আগ্নেয়াস্ত্রসহ যুবলীগের এক নেতা ও তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার সকালে উপজেলার হারামিয়া এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব ৭-এর সহকারী পরিচালক সোহেল মাহমুদ জানান, উপজেলার হারামিয়া এলাকায় অভিযানের পর এসব অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয় সন্দ্বীপ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহেদ উল্লাহ (২৮), তাঁর দুই সহযোগী মানিক মিয়া ও নীরব মিয়াকে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে একটি একে ২২, দুটি বিদেশি পিস্তল, দুটি বিদেশি রিভলবার, চারটি ওয়ান শ্যুটারগান, নয়টি সিঙ্গেল ব্যারেল রাইফেল ও পাঁচটি পাইপগান রয়েছে।
র্যাব কর্মকর্তা জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের স্বীকারোক্তি মতে হারামিয়া এলাকার আরো কয়েকটি স্থানে অভিযান চালানো হয়।
সম্প্রতি সন্দ্বীপে এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা ও পশুর হাটে গুলি করে দু’জনকে হত্যার পর এ অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন সোহেল মাহমুদ।
আপলোড : ২৮ সেপ্টেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় রাত ১০. ২৯ মিঃ





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা