মঙ্গলবার ● ২১ এপ্রিল ২০২০
প্রথম পাতা » শিরোনাম » সিলেট ছাড়লেন বৃটেনের ১৪৬ জন নাগরিক
সিলেট ছাড়লেন বৃটেনের ১৪৬ জন নাগরিক
সিলেট প্রতিনিধি :: করোনাভাইরাসের কারনে বিশ্ব যখন থমকে গেছে। তখনো থেমে থাকেনি মানুষের জীবনযাত্রা বা প্রয়োজনীতা। মানুষ ছুটছে তার প্রয়োজনে। প্রয়োজন ভয়াবহতাকেও হারিয়ে দেয়। আর প্রয়োজনের তাগিতে ছুটি কাটিয়ে ব্রিটিশ নাগরিকরা ফিরে যাচ্ছেন আপন কর্মক্ষেত্রে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে (বিজি-৪০০৬) এ বৃটেনের উদ্দেশ্যে যাত্রা করলেন ১৪৬ জন ব্রিটিশ নাগরিক।
আজ ১১টা ২০ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ব্যবস্থাপনায় দুইজন পাইলট ও ৬ জন কেবিন ক্রু দায়িত্বে ব্রিটিশ নাগরিকদের নিয়ে বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।
সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ১৪৬ ব্রিটিশ নাগরিকদের নিয়ে বিমানের শেষ ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। সেখান থেকে ব্রিটিশ এয়ারে ওয়েজের একটি ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করবেন।
বিমানবন্দর সূত্র জানায়, ব্রিটিশ নাগরিকদের বৃটেনে যাওয়ার ব্যবস্থার অংশ হিসেবে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ প্রথম ফ্লাইট বৃটেনের উদ্দেশ্যে যাত্রা করলো। এছাড়া ব্রিটিশ নাগরিকদের জন্য আরো তিনটি ফ্লাইট আগামী ২৩, ২৫ ও ২৬ এপ্রিল পরিচালনা করা হবে।





গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা
কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক
রাবিপ্রবি’র উপাচার্য এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে ২১ জন শিক্ষক নিয়োগের অভিযোগ
রাঙামাটি-২৯৯ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর ভূমিকা রহস্যজনক : জুঁই চাকমা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আয়োজনে রাঙামাটিতে বেগম খালেদা জিয়া’র শোক সভা
রাঙামাটি জেলাবাসির সুখ-শান্তি কামনায় রাজবন বিহারে জুঁই চাকমা পূণ্যানুষ্ঠান
রাজনৈতিক সংশ্লিষ্টতা বিবেচনায় না নিয়ে দূর্বৃত্ত সন্ত্রাসীসের বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিন
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের জন্মদিনে বড়ুয়া নেতৃবৃন্দের শুভেচ্ছা