বুধবার ● ২২ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » কর্মহীন চর্মকারদের খাদ্য সংকটে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম
কর্মহীন চর্মকারদের খাদ্য সংকটে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম
চট্টগ্রাম :: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনাভাইরাস মোকাবেলায় আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। বাহিরে অদৃশ্য শক্তি করোনা’র মোকাবিলা করতে মানুষ ঘরে ঘরে সুরক্ষা সামগ্রী নিয়ে অবস্থান করছে। কোনো অবস্থাতেই শঙ্কিত হলে চলবে না, সতর্ক থাকতে হবে এবং সচেতন থাকার মাধ্যমে এ ভাইরাস মোকাবেলা করা যায়। বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণ রোধে লকডাউন করা হয়েছে অনেক এলাকা। এ অবস্থায় খাদ্য সংকটে রয়েছে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠী। ভাসমান, অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য সংকট নিরসনে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের বাস্তবায়নে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম ও সিটি রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান এম.এ.ছালাম এর তত্ত্বাবধাণে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান ইসমাইল হক চৌধুরী ফয়সালে দিক নির্দেশনায় ২১ এপ্রিল বিকাল ৪ টায় চট্টগ্রামের দেওয়ান বাজার, ফিরিঙ্গীবাজার, পাথরঘাটা পাহাড়তলি সহ আশপাশের এলাকার চর্মকার পরিবারের মাঝে উপহার স্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট জেলা ইউনিট লেভেল অফিসার আব্দুর রশিদ খান, সিটি ইউনিট লেভেল অফিসার মুহাম্মদ ইয়াহইয়া বখতিয়ার, সিনিয়র যুব সদস্য জৌতিময় ধর, সাংগঠনিক বিভাগীয় উপ প্রধান খুরশিদ আলম সুমনসহ যুব সদস্যবৃন্দ। উপহার সমূহের মধ্যে ছিল চাল, আলু, মসুর ডাল, পেঁয়াজ, লবণ, তেল, আটা, সাবান।
এছাড়াও অভুক্ত ও পথে প্রান্তরে ঘুরে বেড়ানো প্রাণীদের মুখে অলিগলিতে ঘুরে রান্না করা খাবার তুলে দিলেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব স্বেচ্ছাসেবকরা। প্রাণী জগতে বিভিন্ন প্রাণী প্রভু ভক্ত এবং মানুষের উপকারী জীব হিসেবে পরিচিত।





চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত
মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক
শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা
মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২
মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত
মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার
চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা
গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস