শিরোনাম:
●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার
রাঙামাটি, শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২২ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কেমন কাটছে কাপ্তাইয়ের শিল্পীদের জীবন ?
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কেমন কাটছে কাপ্তাইয়ের শিল্পীদের জীবন ?
বুধবার ● ২২ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কেমন কাটছে কাপ্তাইয়ের শিল্পীদের জীবন ?

শিল্পীদের ছবিঅর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি :: একটি অদৃশ্য শক্তির কাছে পরাজিত বিশ্বের সর্বশ্রেষ্ট জীব মানুষ । করোনার প্রকোপে পুরো পৃথিবী থমকে পড়েছে। এখন এই অদৃশ্য শক্তি মহামারি করোনাকে পরাজিত করার একটি মাত্রই উপায় সবাইকে ঘরে থাকা। দেশে চলছে করোনা ভাইরাস প্রতিরোধে কার্যত লগডাউন। সামাজিক দুরুত্ব রক্ষার্থে বন্ধ করে দেওয়া হয়েছে সবকিছু। যারা প্রতিদিন সংগীতকে নিয়ে কাজ করে সময় কাটাতো তারাও কর্মহীন হয়ে আজ গৃহবন্দী। অনেকে হয়তো প্রতিনিয়ত সংগীত পরিবেশন করে সবাইকে মাতিয়ে রাখার পাশাপাশি নিজেদের জীবন জীবিকার্জন করতো এই সংগীত পেশার মাধ্যমে। করোনার প্রকোপে এখন সব অনুষ্ঠান বাতিল হয়ে তারা হয়ে পড়েছে বেকার, কর্মহীন। বেশীর ভাগ শিল্পীরাই গৃহবন্দী হয়ে বাড়িতে সময় কাটাচ্ছে। কাপ্তাই উপজেলা সংগীতসমৃদ্ধে ভরপুর একটি এলাকা। যেখানে প্রতিনিয়ত কোন না কোন অনুষ্ঠানের আয়োজন থাকতো এবং কাপ্তাইয়ের শিল্পীরা সেইসব অনুষ্ঠান মাতিয়ে রাখতো। শুধু কাপ্তাই নয় কাপ্তাইের শিল্পীরা কাপ্তাই ছাড়িয়ে দেশের বিভিন্ন জায়গায় গিয়েও তাদের সংগীত পরিবেশন করতো। কিন্তু আজ সবাই গৃহবন্দী।
তেমনি কাপ্তাইয়ের কয়েকজন সংগীতশিল্পী, যন্ত্রসংগীত শিল্পী এবং আবৃত্তিশিল্পীদের কিভাবে কাটছে তাদের গৃহবন্দী জীবন কিভাবে সময়টুকু তারা কাটাচ্ছে :- তাদের কথা তুলে ধরা হলো।।

কাপ্তাই শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সংগীত শিক্ষক ফনিন্দ্র লাল ত্রিপুরা, যুগ্ম সম্পাদক মংসুইপ্রু মারমা জানান, আমরা শিল্পকলার উদ্যোগে প্রতি মাসে বেশ কয়েকটি অনুষ্ঠান করতাম, সকলের সাথে দেখা হতো, আড্ডা হতো। কিন্ত আজ বিগত একমাস ধরে কারো সাথে দেখা সাক্ষাত নেই, নেই কোন সংগীতানুষ্ঠান। এটা খুব কষ্টের।

বেতার শিল্পী ও সংগীতশিক্ষক বিপুল বড়ুয়া জানান, এ পরিস্থিতিতে বিদ্যালয়ের ছাত্র/ ছাত্রী , শিক্ষক, অভিভাবক, আত্মীয় স্বজন, বন্ধু -বান্ধব, আমাদের শিল্পীদের খুবই মিস করছি। এর মধ্যে কিছুক্ষন সংগীত চর্চা, টিভি দেখা, কম্পিউটারে কাজ করা, মোবাইলে কথা বলে সবার খোঁজ খবর নিয়ে সময় কাটাচ্ছি এবং আমাদের ধর্মীয় অনুসারে সকাল -বিকাল দুইবেলা সৃষ্টি কর্তাকে স্মরণ করি যাতে আমরা সবাই এ মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তিলাভ করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি।

সাংস্কৃতিক সংগঠক, সাংবাদিক এবং যন্ত্রসংগীত শিল্পী ঝুলন দত্ত জানান, খুব খারাপ সময় পার করছি, প্রতিদিন কোন না কোন প্রোগামে অংশ নিতাম,এখন সেই সময় টা পার হচ্ছে না কোনরকম। তবে যেহেতু আমি মিডিয়ার সাথে জড়িত, তাই স্পটে গিয়ে অনেকটা ঝুঁকি নিয়ে নিউজ করছি।

কাপ্তাইয়ের মেলোডি গানের শিল্পী মোঃ রফিক জানান, কতদিন মঞ্চে গান করছি না, এটা একজন শিল্পি হিসাবে বড় কষ্টের।

বাউল শিল্পী রফিক আশেকী জানান, গান করে আমরা মানুষকে আনন্দ দিতাম পাশাপাশি অর্থ উপার্জন করে সংসার চালাতাম। বর্তমান করোনা সংকটে আমাদের জীবন পরিবর্তন করে দিয়েছে।

আবৃত্তিশিল্পী উপস্থাপক নুর মোহাম্মদ বাবু, খোদেজা আক্তার ভাষা, শুদ্ধশ্রী রায় বর্ণ জানান, কতদিন প্রিয় মাইক্রোফোন হাতে ধরি না, এটা একজন শিল্পি হিসাবে বড় বেদনার।

সংগীতশিল্পী রওশন শরীফ তানি, বসুদেব মল্লিক, মংসাই মারমা, সূর্য্যসেন তনচংগ্যা জানান, সংগীত ছাড়া জীবন কতো কষ্টের কতো বেদনা,তা প্রকাশ করা কঠিন। কতোদিন প্রিয় শিল্পিদের সাথে দেখা হচ্ছে না।

কাপ্তাইয়ের সুপরিচিত নৃত্য প্রশিক্ষক সংগীতা দত্ত এনি জানান, কতোদিন প্রিয় মুখ গুলো দেখি না, প্রতি মূহুর্তে তাদের মিস করছি।

যন্ত্রসংগীতশিল্পী অভিজিত দাশ, মিনহাজ, রোকন,, অর্ণব মল্লিক জানান, এই সময়টায় প্রথমে খুব বেশি মিস করছি তাদের, যাদের সাথে প্রতিদিন একই মঞ্চে কাজ করে আসছি সেইসব শিল্পী বন্ধুদের। করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে বাসায় থেকে সংগীত চর্চা, লেখা পড়া, আনুষাঙ্গিক কাজগুলো চালিয়ে যাচ্ছি। পূর্বে কাজের চাপে পরিবারকে সময় দিতে পারিনি তবে এখন পরিবারের সাথেই সময়টা পার করছি। তবে আশা রাখছি খুব দ্রুত আমরা এই দুর্দিন কাটিয়ে আবার সুদিন ফিরে পাবো।

সংগীতশিল্পী জ্যাকলিন তনচংগা, শিমলা, রোজি, লিপি জানান, করোনা ভাইরাসে মানব জীবনে নেমে আসছে ঘোর অন্ধকার। এইসময় বাহিরে না গিয়ে বাসায় বসে সময় কাটানো খুবই কষ্টকর। তবুও নিজেকে, পরিবারকে এবং সেই সাথে দেশের মানুষকে রক্ষার্থে আমরা যে যার বাসায় অবস্থান করছি। আর বাসায় বসে রান্নাবান্না করা, ঘর গুছানো, টিভি দেখা, গান করা, পরিবারের সদস্যদের সাথে গল্প করা, একই সাথে খাওয়া দাওয়া করে সময় পার করছি।

হয়তো কাটবে দিন দূর্দিন, আসবে সুদিন: সকলের এই প্রত্যাশা।

হতদরিদ্রের ফোন কল পেয়ে ত্রান নিয়ে ছুটে গেলেন কাপ্তাই থানার ওসি নাছির উদ্দিন

কাপ্তাই :: রাঙামাটি জেলার কাপ্তাই থানার ওসি নাছির উদ্দিনের মোবাইলে অপরিচিত একজন ব্যাক্তি থেকে কল দিয়ে জানাই ওই ব্যাক্তি পরিবার নিয়ে খুব কস্টে দিন পার করছে। বাড়িতে দুইমুঠো খাবার ও নেই যে পরিবারের সদস্যদের খাওয়াবে।।

তৎক্ষনাৎ কাপ্তাই থানার ওসি নাছির উদ্দিন ছুঁটে গেলেন সেই ব্যাক্তির ঠিকানায় এবং তাঁর ব্যক্তিগত সহায়তায় তিনি সেই পরিবারকে তুলে দিলেন খাদ্যসামগ্রী।

এই ব্যাপারে কাপ্তাই থানার ওসি নাছির উদ্দিন বলেন, এই সংকটকালে অনেকে পারিবারিক লজ্জায় ত্রান নিতে আসে না। তাই অনেকে কল করে আমাদের। আমরা পরিচিত গোপন করে তাদের সহায়তা করি।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন
লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব
রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি
চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান
রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ
রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)