শিরোনাম:
●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাঙামাটি, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৩ জুলাই ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » গবেষণা ছাড়া দেশের উন্নয়ন কার্যক্রম সম্ভব নয় : বিইপিআরসি চেয়ারম্যান
প্রথম পাতা » চট্টগ্রাম » গবেষণা ছাড়া দেশের উন্নয়ন কার্যক্রম সম্ভব নয় : বিইপিআরসি চেয়ারম্যান
বুধবার ● ২৩ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গবেষণা ছাড়া দেশের উন্নয়ন কার্যক্রম সম্ভব নয় : বিইপিআরসি চেয়ারম্যান

--- বাংলাদেশ সরকার এর সিনিয়র সচিব এবং বাংলাদেশ এনার্জি এন্ড পাওয়ার রিসার্স কাউন্সিল এর চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হাসান এনডিসি বলেছেন, একটি দেশ এগিয়ে যায় গবেষণার মাধ্যমে। গবেষণা ছাড়া দেশের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া যায় না। আমাদের দেশে অনেক সমস্যা রয়েছে আর এই সমস্যাগুলো সমাধানের জন্য প্রয়োজন গবেষণা। দেশের প্রতিটি সমস্যা চিহ্নিত করে তার কার্যকর সমাধানে গবেষণাকে কাজে লাগাতে হবে। তাই আমাদের গবেষণার ফলাফল যেন দেশের উন্নয়ন ও জনকল্যাণে কার্যকর ভূমিকা রাখে, সে লক্ষ্যে সবাইকে সচেতন ও প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ ও বিইপিআরসি এর যৌথ উদ্যোগে আজ ২৩ জুলাই বুধবার ২০২৫ বেলা ১টায় চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত “ইনোভেশন পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার: এডভান্সিং ক্লিন এফোর্ডেবল এনার্জি ফর বাংলাদেশ ফিউচার” শীর্ষক সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ও কী-নোট স্পিকার ছিলেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া, বাংলাদেশ সরকার এর অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ এনার্জি এন্ড পাওয়ার রিসার্স কাউন্সিল (বিইপিআরসি) এর সদস্য ড. মো: রফিকুল ইসলাম ও চুয়েটের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলেয়ার হোসেন। এতে কী-নোট স্পিকার ছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ইইই বিভাগের অধ্যাপক ড. মো: রাজু আহমেদ এবং স্পিকার ছিলেন বাংলাদেশ এনার্জি এন্ড পাওয়ার রিসার্স কাউন্সিল (বিইপিআরসি) এর পরিচালক (ইনোভেশন) ড. হাসান মাহমুদ। সিম্পোজিয়ামে সভাপতিত্ব করেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ। এতে সঞ্চালনা করেন ইইই বিভাগের অধ্যাপক ড. রাশেদ মোঃ মুরাদ হাসান।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এবং টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে ক্লিন এনার্জি অপরিহার্য, সময়োপযোগী এবং নির্ভরযোগ্য জ্বালানি হিসেবে বৈশ্বিকভাবে বিবেচিত। ক্লিন এনার্জি হিসেবে নবায়নযোগ্য জ্বালানি একটি আশার আলো হিসেবে আবির্ভূত হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি একটি ন্যায়সঙ্গত, পরিবেশবান্ধব এবং টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি। নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ও ব্যবহারের ক্ষেত্রে নীতি-স্পষ্টতা, সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ ও তা বাস্তবায়নের সম্ভাবনা এবং বিবিধ চ্যালেঞ্জসহ বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির রূপান্তর সম্পর্কে সচেতনতা ও চাহিদা বৃদ্ধি করতে নানামুখী কার্যক্রম পরিচালনা করতে হবে। এভাবে আমরা জ্বালানি খাতে একটি সাশ্রয়ী ও টেকসই ভবিষ্যত গড়ে তুলতে পারবো বলে মনে করি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)