শিরোনাম:
●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা ●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে ●   ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০
রাঙামাটি, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৯ এপ্রিল ২০২০
প্রথম পাতা » রাজশাহী » রাজশাহীতে প্রথম নার্স করোনায় আক্রান্ত : স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন
প্রথম পাতা » রাজশাহী » রাজশাহীতে প্রথম নার্স করোনায় আক্রান্ত : স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন
বুধবার ● ২৯ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজশাহীতে প্রথম নার্স করোনায় আক্রান্ত : স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন

---মাঈনুল হাসান, রাজশাহী প্রতিনিধি :: সর্বশেষ মঙ্গলবার পরীক্ষা করা নমুনার মধ্যে রাজশাহীর চার জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এই নমুনাগুলো পরীক্ষা করা ঢাকায়। রাতেই ঢাকা থেকে রাজশাহীর স্বাস্থ্য কর্মকর্তা ছাড়াও জেলা প্রশাসনকে জানিয়ে দেয়া হয়। এ নিয়ে রাজশাহীতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে।

নতুন চার জন আক্রান্তদের মধ্যে একজন রয়েছেন স্বাস্থ্যকর্মী। তিনিই রাজশাহীর আক্রান্ত প্রথম স্বাস্থ্যকর্মী। মোছা: মাহমুদা বেগম নামের ৫০ বছর বয়সের এই স্বাস্থ্যকর্মী পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। তিনি সুপারভাইজার (নার্সেস কর্মকর্তা) দায়িত্ব পালন করছেন। তার পরিবারের সদস্য সংখ্যা চার জন। তাদের নিয়ে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোয়ার্টারে থাকেন। তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হওয়া উৎস এখনো জানা যায়নি।

জানা গেছে, নার্সেস সুপারভাইজার মাহমুদা বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সব স্থানে যাতায়াত ছিল। এ জন্য আজ বুধবার পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন ঘোষণা করা হবে। একই সঙ্গে সম্প্রতি তার সংস্পর্শে যারা এসেছেন তাদের কোয়ারেন্টিনে নেয়াসহ নমুনা সংগ্রহ করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

মঙ্গলবার রাতে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচলক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য সাংবাদিকদের বলেন, রাজশাহী থেকে বেশ কিছু নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল। সেগুলো আজ পরীক্ষা করা হয়। এর মধ্য রাজশাহীর চার জনের নমুনা পজেটিভ এসেছে। গত ২২ এপ্রিল এই নমুনাগুলো ঢাকায় পাঠানো হয়েছিল।

রাতে রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক জানান, ঢাকায় পাঠানো নমুনা থেকে রাজশাহীর চার জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে মোহনপুরের ২ জন, তানোরে ১ জন ও পবায় ১ জন। এদের মধ্যে পবার আক্রান্ত একজন স্বাস্থ্যকর্মী।

রাজশাহীতে নতুন আক্রান্ত অপর তিনজন হলেন, মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার তসোপাড়া গ্রামের খয়বর রহমানের ছেলে ফারুক হেসেন (২৮), এই উপজেলার হরিদাগাছি গ্রামের আবুল কালাম আজাদের ছেলে আলামীন (২৫) ও তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের হাপানিয়া দোগাছী গ্রামের জার্জিসের ছেলে নসিব (২০)।

এদের মধ্যে মোহনপুরের ফারুক হোসেন ঢাকায় বেসরকারি কোম্পানিতে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার পদে কর্মরত ছিলেন। গত ১১ এপ্রিল তিনি বাড়ি ফিরেন। তিনিসহ তার পরিবারের তিন সদস্য বর্তমানে অসুস্থ্য রয়েছেন বলে জানা গেছে।

অপরজন আলামীন গাজীপুরে পোষক কারখানায় কর্মরত। গত ৬ এপ্রিল তিনি বাড়ি আসেন। আর তানোরের নসিব লকডাউনের আগে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। গত ২২ এপ্রিল ভারত থেকে এসে তিনি অসুস্থ্য হয়ে পড়েন। ওই দিন তার নমুনা সংগ্রহ করা হয়।

রাজশাহীতে গত ১২ এপ্রিল প্রথম করোনাভাইরাস (কোভিড-১৯) রোগী শনাক্ত হয়। সর্বশেষ গত ২৮ এপ্রিল চার জন আক্রান্ত রোগি শনাক্ত হওয়ার পর তা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। আক্রান্তদের মধ্যে ছয় জন নারী ও সাত জন পুরুষ। এদের মধ্যে পুঠিয়া উপজেলায় পাঁচজন, বাগমারায় একজন, মোহনপুরে চার জন ও বাঘা উপজেলায় এক জন, তানোরে এক জন ও পবায় এক জন। এদের মধ্যে রোববার সকালে বাঘার আব্দুস সোবহান মারা যান।





রাজশাহী এর আরও খবর

রাবিতে দুই দিনব্যাপী ‘বই ও প্রামাণ্য তথ্যচিত্র প্রদর্শনী’র সমাপনী রাবিতে দুই দিনব্যাপী ‘বই ও প্রামাণ্য তথ্যচিত্র প্রদর্শনী’র সমাপনী
বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার নিবার্চনে নির্বাচিতদের শুভেচ্ছা বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার নিবার্চনে নির্বাচিতদের শুভেচ্ছা
গাবতলীতে মৎস্য সপ্তাহ পালন গাবতলীতে মৎস্য সপ্তাহ পালন
মূল্যবোধের অবক্ষয়ের কারণ ফেসবুক মূল্যবোধের অবক্ষয়ের কারণ ফেসবুক
গুরু শিষ্যের প্রেমময় জীবন গুরু শিষ্যের প্রেমময় জীবন
অতিরিক্ত ভালোবাসা ঠিক নয় অতিরিক্ত ভালোবাসা ঠিক নয়
অনুমতি ছাড়াই বিদেশ ভ্রমণের অভিযোগ ভাইস চেয়ারম্যানে বিরুদ্ধে অনুমতি ছাড়াই বিদেশ ভ্রমণের অভিযোগ ভাইস চেয়ারম্যানে বিরুদ্ধে
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘ভয়েস অফ ফ্রিডম’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘ভয়েস অফ ফ্রিডম’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা
রাজশাহীতে শিক্ষার্থীদের ডিজিটাল সিটিজেনশিপ বিষয়ক সচেতনতা কার্যক্রম চলছে রাজশাহীতে শিক্ষার্থীদের ডিজিটাল সিটিজেনশিপ বিষয়ক সচেতনতা কার্যক্রম চলছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘ভয়েস অফ ফ্রিডম’ শীর্ষক বিতর্ক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘ভয়েস অফ ফ্রিডম’ শীর্ষক বিতর্ক

আর্কাইভ