শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৭ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » পণ্যবাহী যানের চালকদের মাঝে যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের ইফতার বিতরণ
প্রথম পাতা » চট্টগ্রাম » পণ্যবাহী যানের চালকদের মাঝে যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের ইফতার বিতরণ
বৃহস্পতিবার ● ৭ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পণ্যবাহী যানের চালকদের মাঝে যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের ইফতার বিতরণ

---চট্টগ্রাম :: করোনার ঝুঁকি নিয়ে সারাদেশে পণ্যপরিবহন করে অর্থনীতির চাকা যারা সচল রেখেছেন সেইসব পণ্যবাহী যানের চালক- শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছে যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ।

আজ ৭ মে বৃহস্পতিবার সংগঠনটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল জিএম কামরুল ইসলাম এসপিপি, এনডিসি (অবঃ) এর দিক নির্দেশনায় সাধারণ সম্পাদক সামসুদ্দীন চৌধুরীর নের্তৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে ২০০ পণ্যবাহী পরিবহনের চালক সহকারীদের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণের কর্মসূচি পালন করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সামসুদ্দীন চৌধুরী, সংগঠনের সদস্য আক্তার হোসাইন, আবদুল হাদী দুলাল, আফজাল হোসাইন প্রমুখ। আইন শৃঙ্খলায় সহযোগিতা করেন চট্টগ্রাম জেলা ট্রাফিক পুলিশ।

এই সময় সংগঠনের সাধারণ সম্পাদক সামসুদ্দীন চৌধুরী বলেন, আমাদের সংগঠনের মূল কাজ পরিবহনের যাত্রী সাধারণের অধিকার রক্ষা করা, ভাড়া নৈরাজ্য বন্ধে যাত্রীদের সচেতনকরা, সড়ক দুর্ঘটনা রোধে যাত্রী সচেতনতা। এবার করোনা ভাইরাসের সংকটকালে আমরা লক্ষ্য করেছি যে ৭০ লাখ পরিবহন শ্রমিক খুবই কষ্টে জীবন যাপন করছে। সারাদেশে হোটেল রেস্তোরাঁ সহ সব দোকান বন্ধ থাকায় অর্থনীতির চাকা সচলরাখায় কর্মরত পণ্যবাহী যানের চালক ও শ্রমিকরা সড়ক মহাসড়কে অনাহারে গাড়ী চালিয়ে যাচ্ছে।

এইসব বিষয় চিন্তা করে ১০ রমজান থেকে প্রতিদিন সড়ক মহাসড়ক, রেল স্টেশন সহ বিভিন্ন যায়গায় পরিবহনের চালক - শ্রমিক, পথচারী, ভিক্ষুক, ভবঘুরে রোজাদার ব্যক্তিদের ইফতার প্রদান করছে সংগঠনটি।





আর্কাইভ