শিরোনাম:
●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৯ মে ২০২০
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুরে ত্রাণ পেল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুরে ত্রাণ পেল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য
শনিবার ● ৯ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বতীপুরে ত্রাণ পেল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য

---দিনাজপুর প্রতিনিধি :: করোনা ক্রান্তি লগ্নে দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রশাসনের সাথে কাজ করে যাচ্ছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। করোনাভীতি উপেক্ষা ও জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন তারা। তাদের সহায়তা প্রদানে এগিয়ে এসেছেন প্রতিষ্ঠানের মহা-পরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ।
দিনাজপুরের পার্বতীপুরে আজ শনিবার সকাল ১১টায় উপজেলার ৩শ’ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে মহা-পরিচালকের দেয়া ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ সংলগ্ন ফুলকুঁড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাহনাজ মিথুন মুন্নী ও উপজেলা চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক। এসময় উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভার আনসার সদস্যরা নিরাপদ দূরত্ব বজায় রেখে সু-শৃঙ্খলভাবে ত্রাণের প্যাকেট গ্রহণ করেন। ত্রাণের প্রতি প্যাকেটে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১টি সাবান ও ১টি মাস্ক দেয়া হয়।
অনুষ্ঠানে দিনাজপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী জেলা কমান্ডেন্ট ইবনুল হক, পার্বতীপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মমিন উদ্দীন, সাবেক উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুর রাজ্জাক প্রামানিক উপস্থিত ছিলেন।

পার্বতীপুরে চিরকুট লিখে নিখোঁজ মুক্তিযোদ্ধার জামাতা রিয়াদ
দিনাজপুর :: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মুক্তিযোদ্ধা মোঃ আমিনুল ইসলামের জামাতা মোঃ লতিফুর রহমান রিয়াদকে (২৪) খুঁজে পাওয়া যাচ্ছে না। আশংকা করা হচ্ছে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধে তার এই নিখোঁজ হওয়ার পেছনে কাজ করছে। এ ঘটনায় আমিনুল ইসলামের মেয়ে মোছাঃ আফরিন খাতুন (১৯) আজ শনিবার বিকেলে পার্বতীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন (ডায়েরি নং-৩৪৮)। আফরিনের দায়ের করা ডায়েরিতে উল্লেখ করেন, শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে লতিফুর রহমান রিয়াদ কাউকে কিছু না বলে শহরের সাহেবপাড়ার বাসা থেকে তার ব্যবসা প্রতিষ্ঠান মোবাইল ফোনের দোকানে চলে যান। রাত গভীর হওয়ার পরেও সে বাড়িত ফিরে না আসায় আফরিন বারংবার মোবাইল ফোনে যোগাযোগ করলেও সে মোবাইল ফোন রিসিভ করেনি। এর এক পর্যায়ে কল রিসিভ হলে হৈচৈ ও অনেক মানুষের সমাগমের আওয়াজ পাওয়া যায়। রাতে আমিনুল ইসলামের পরিবার, তার স্বজন ও বন্ধু বান্ধবরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুজি করেন।
এ ব্যাপারে মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম জানান, জামাতার বাবা মৃত ওমর ফারুক বিদেশে চাকুরি করতেন। তিনি বিদেশ থেকে ফিরে শহরের নতুনবাজারে একটি বস্ত্রবিতান, দুটি বাড়ি, একটি মোবাইলের দোকান ও প্রায় ৪ বিঘা জমি ক্রয় করেন। গত বছরের অক্টোবর মাসের ৬ তারিখে তিনি মারা যান। মৃত্যুর আগে তিনি একটি ডায়েরি লিখে যান। ওই ডায়েরিতে কোথায় কি পরিমান সম্পত্তি, টাকা পয়সা গচ্ছিত রেখেছিলেন তা উল্লেখ করেন। তবে ওই ডায়েরিটি বর্তমানে পাওয়া যাচ্ছে না।
এদিকে, নিখোঁজ হওয়ার পরে লতিফুর রহমান রিয়াদের স্বহস্তে লেখা একটি চিরকুট পাওয়া যায় তার বাড়ি থেকে। চিরকুটে সে লিখেছে আমার মৃত্যুর জন্য বড় বোন জবেদা সুলতানা সাগরিকা ও দুলা ভাই মোঃ আনোয়ার দায়ী। এছাড়াও বড় মামা আলাউদ্দীন, ছোট মামা সাইদুর ইসলাম বাবলু ও তাদের বাবা লুতফর রহমান দায়ী। রিয়াদকে উদ্ধারের জন্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন মুক্তিযোদ্ধা আমিনুল ইসলামের পরিবার।





দিনাজপুর এর আরও খবর

বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু
পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক
নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড
পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২
পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন
মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ
মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ
পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

আর্কাইভ