শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৪ মে ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » করোনায় আক্রান্ত বিশ্বনাথের চার পুলিশ সদস্য
প্রথম পাতা » সকল বিভাগ » করোনায় আক্রান্ত বিশ্বনাথের চার পুলিশ সদস্য
বৃহস্পতিবার ● ১৪ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনায় আক্রান্ত বিশ্বনাথের চার পুলিশ সদস্য

---বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ থানা পুলিশের চারজন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে রয়েছেন থানার দুইজন উপ-পরিদর্শক (এসআই) ও দুইজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই)।

গতকাল বুধবার (১৩ মে) সন্ধ্যায় তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট থেকে জানা যায় তারা করোনা পজেটিভ। এ নিয়ে বিশ্বনাথ উপজেলায় পুলিশসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭ জনে।

চার পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা বলেন, গত ১০ মে থানার ৮ জন পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরের দিন ১১ মে নেওয়া হয় আরও ১৩ জনের নমুনা। প্রথম নমুনা নেওয়া ৮ জনের মধ্যে ৪ জনের রিপোর্ট এসেছে পজেটিভ। পরে নমুনা নেওয়া ১৩ সদস্যের রিপোর্ট এখনও আসেনি।

তিনি বলেন, আক্রান্ত ৪ জনের অন্য কোনো উপসর্গ ছিল না, শুধু জ্বরটা ছিল বেশি। তারা আগে থেকেই আইসোলেশনে রয়েছেন। আজ ঘন্টাখানেক আগে তাদের নমুনার রিপোর্ট আমরা পেয়েছি।

সরকারের পাশাপাশি দেশের কল্যাণে প্রবাসীদের অবদান অতুলনীয় : বিশ্বনাথে এমপি মোকাব্বির খান

বিশ্বনাথ :: সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান বলেছেন, সরকারের পাশাপাশি মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের কল্যাণে প্রবাসীদের অবদান অতুলনীয়। দেশের সকল দূর্যোগের সময় দেশবাসী সরকারের পাশাপাশি প্রবাসীদের কাছে পেয়ে আসছেন। করোনা ভাইরাসের সংকটময় মুহুর্তেও এর ব্যতিক্রম নয় নি। নিজেরা লকডাউনে থেকেও দেশপ্রেমের কারণেই নিজেদের সাহায্যের হাত প্রসারিত করেছেন প্রবাসীরা। তিনি আরোও বলেন, দেশে কোন খাদ্য সংকট নেই, আমাদের সবাইবে শুধু সরকারি নির্দেশনাগুলো মেনে চলে করোনা প্রতিরোধে সচেতন হতে হবে। আর সংকটময় ওই মুর্হুতে নিত্যাপ্রয়োজনীয় পণ্যের দাম কেউ বৃদ্ধি করলে সাথে সাথে আইনের আওতায় আনা হবে।
তিনি বুধবার সকালে সিলেটের বিশ্বনাথে উপজেলার সদর ও রামপাশা ইউনিয়নের সাড়ে ৩ শতাধিক কর্মহীন-অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। মনোহর আলী ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের চেয়ারম্যান ও বিশ্বনাথ আল-বুরাক শপিং সিটির ডিরেক্টর যুক্তরাজ্য প্রবাসী মনোহর আলী ও পরিবারের উদ্যোগে করোনা ভাইরাসের সংকটময় মুহুর্ত মোকাবেলা ও পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা গণফোরামের আহবায়ক নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপুর পরিচালনায় বিশ্বনাথ সদর ইউনিয়নের ২ শতাধিক এবং রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে সংগঠক মাহতাব উদ্দিনের পরিচালনায় রামপাশা ইউনিয়নের দেড় শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল জনপ্রতি ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ কেজি লবন, ১ লিটার সয়াবিন তেল।
খাদ্যসামগ্রী বিতরণের পৃথক অনুষ্ঠানগুলোতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ-আল জাবেদ, সমাজসেবক শহিদ আহমদ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য মাওলানা শহিদুর রহমান ও স্বাগত বক্তব্য রাখে কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন।
এসময় বিশ্বনাথ থানার এসআই সঞ্জয় সঞ্জু, স্থানীয় এমপি মোকাব্বির খানের এপিএস ও মনোহর আলী ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কো-অর্ডিনেটর অসিত রঞ্জন দেব, সহকারী কো-অর্ডিনেটর হেলাল আহমদ, বিশ্বনাথ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য নূর উদ্দিন, জামাল মিয়া, মো. আবুল কাশেম, সাংবাদিক জাহাঙ্গীর আলী খায়ের, কামাল মুন্না, আবদুস ছালাম, মোশাহিদ আলী, সংগঠক ফুলকাছ আলী, শাহীন আহমদ, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম শফিক প্রমুখসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথে এনআরবি ব্যাংকের ১ম দফার খাদ্যসামগ্রী বিতরণ করলেন পংকি খান

বিশ্বনাথ :: করোনা ভাইরাসের সংকটময় মুহুর্ত মোকাবেলা ও পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে এনআরবি ব্যাংকের অর্থায়নে ও ব্যাংকের পরিচালক যুক্তরাজ্য প্রবাসী মনির আলীর উদ্যোগে প্রায় শতাধিক কর্মহীন-অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সমতা কো-অপারেটিভ সোসাইটির ব্যবস্থাপনায় বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল জনপ্রতি চাল, ডাল, আলু, পিয়াজ, লবন, সয়াবিন তেল।
বুধবার দুপুরে রামসুন্দর সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ১ম দফার খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান। তিনি বলেন, করোনার সংকটময় মুহুর্তে সরকারের পাশাপাশি প্রবাসীরা নিজের সাহায্যের হাত প্রসারিত করায় মানুষের কষ্ঠ অনেক লাগব হয়েছে। দেশের সার্বিক উন্নয়নে প্রবাসীদের রয়েছে বিরাট অবদান। তাই প্রবাসীদের কল্যাণে দোয়া প্রার্থনা করা ও প্রবাসীদেরকে তাদের প্রাপ্য সম্মান প্রদর্শন করা আমাদের সকলের উচিত।
সংগঠক মাসুক মিয়ার সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক সেলিম আহমদ, সমতা কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান আরব আলী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখে সাংবাদিক কামাল মুন্না।
এসময় উপজেলা ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, প্রচার সম্পাদক নিখিল পাল, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার ফজর আলী, বিশ্বনাথ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য নূর উদ্দিন, জামাল মিয়া, আবুল কাশেম, সাংবাদিক জাহাঙ্গীর আলী খায়ের, কামাল মুন্না, আবদুস ছালাম, মোশাহিদ আলী, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম শফিক প্রমুখসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথে সাংবাদিকদের পিপিই দিলেন আনোয়ারুজ্জামান চৌধুরী

বিশ্বনাথ :: করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে সুরক্ষিত রেখে সিলেটের বিশ্বনাথ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা যাতে নিজেদের দায়িত্ব পালন করতে পারেন সেজন্য স্থানীয় সাংবাদিকদের ব্যক্তিগত সুরক্ষা পোষাক (পিপিই) প্রদান করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।
বুধবার বিকেলে বিশ্বনাথ প্রেস ক্লাব কার্যালয়ে উপজেলার সাংবাদিকদের কাছে আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে পিপিই হস্তান্তর করেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ। বিশ্বনাথে প্রেস ক্লাবের পক্ষে পিপিইগুলো গ্রহন করেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের ও বর্তমান সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু।
এসময় ফারুক আহমদ বলেন, করোনা সংকটে সাংবাদিকরা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। তবুও সাংবাদিকরা সবচেয়ে বেশি উপেক্ষিত। কোথায় ঘরবন্দি মানুষ খাবার পাচ্ছে না, কোথায় ত্রাণ দেওয়া হচ্ছে বা কোন এলাকায় আতঙ্ক ছড়িয়েছে সে তথ্য আমরা সাংবাদিকদের কাছ থেকে পাই। আর সাংবাদিকরা যদি সুরক্ষিত না থাকেন তাহলে তাদেরসহ অন্যের জন্যও করোনা ঝুঁকি থেকে যায়। তাই জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী সাংবাদিকদের সুরক্ষার জন্য নিজের পক্ষ থেকে আমাদের মাধ্যমে পিপিই উপহার দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, যুবলীগ নেতা জহুর আলী মেম্বার, আকদ্দুছ আলী, আমির আলী, শাহ আলম খোকন, ফয়জুল ইসলাম জয়, ছায়েদ মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, বিশ্বনাথ প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য নূর উদ্দিন, আবুল কাশেম, জেলা ছাত্রলীগ নেতা সাইফুর রহমান, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পু, মাহবুব হোসেন মাছুম, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, ছাত্রলীগ নেতা সেলিম আহমদ প্রমুখ।

করোনায় আক্রান্ত বিশ্বনাথের জনস্বাস্থ্য প্রকৌশলী

বিশ্বনাথ :: প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জিত সরকার। আজ ১৩ মে বুধবার বিকেলে তার নমুনা রিপোর্ট পজেটিভ আসে। এর আগে গেল ১০ মে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্যে পাঠানো হয়েছিল সংশ্লিষ্ট হাসপাতালে। সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান।
তিনি আরো জানান, নারী-শিশু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, চার পুলিশ কর্মকর্তা ও জনস্বাস্থ্য প্রকৌশলীসহ এ উপজেলা মোট ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। প্রত্যেকেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।





সকল বিভাগ এর আরও খবর

নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি
ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই
ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক
কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন
দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ
বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা

আর্কাইভ