শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৪ মে ২০২০
প্রথম পাতা » কৃষি » আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে কৃষকের ঐতিহ্যের প্রতীক ধানের গোলা
প্রথম পাতা » কৃষি » আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে কৃষকের ঐতিহ্যের প্রতীক ধানের গোলা
বৃহস্পতিবার ● ১৪ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে কৃষকের ঐতিহ্যের প্রতীক ধানের গোলা

---নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ের গ্রামবাংলার সমৃদ্ধির প্রতীক ধানের গোলাকে আধুনিক সভ্যতার ছোঁয়া ছুয়েছে। কৃষকের প্রভাব প্রতিপত্তি ও ঐতিহ্যের প্রতীক ধানের গোলাকেও বাদ পড়েনি। হারিয়ে যাচ্ছে কৃষকের আঙ্গীনায় শোভা বর্ধন করে থাকা ধান মজুদের গোলা। অথচ এই গোলাই এক সময় স্বাক্ষ্য দিতো বাড়ি মালিকের অর্থনৈতিক অবস্থা কি রকম। কত প্রভাব-প্রতিপত্তি ও ঐতিহ্যের এই পরিবার। ছেলে-মেয়ের বিয়ে দিতে গেলে আগেই দেখা হতো বাড়িতে ধানের গোলা আছে কিনা। সেই সাথে গোয়ালে দুধের গাভী আছে কতটা। ধানের গোলা গরুর গোয়াল আর পুকুর থাকলেই বোঝা যেতো পরিবারটির সার্বিক অবস্থা। বলা হতো ধানী-মানি গারস্ত। কিন্তু সেই দিন আর সেই অবস্থা আজ আর নেই। মেয়ে পক্ষ আগেই জানতে চান ছেলে করে কি ? চাকুরি হলে খুশি হন। বেজায় খুশি হন ছেলে যদি করে সরকারি কোন চাকুরি। সরকারি হলে পদ-পর্যাদা নিয়েও ভাবেন না মেয়ে পক্ষ। সবমিলিয়ে গোলা গোয়াল পুকুর এখন আর মুল্যায়নে আসে না। বলতে গেলে সবার অজান্তেই প্রায় বিলুপ্তির পথে কৃষকের ঐতিহ্যের প্রতীক ধানের গোলা। একটু জুতওয়ালা কৃষকও এখন আর গরু পালতে চান না। পুকুর থাকলে তা মাটি ভরাট করে নির্মাণ করা হচ্ছে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এখন শহর চলে গেছে গ্রামে। গ্রামরূপ নিয়েছে শহরের। অধিকাংশগ্রামে গড়ে উঠেছে বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান। গোলাভর্তি ধান, গোয়ালভরা গরু, পুকুরভরা মাছ এই ছিল আবহমান বাংলার কাব্যিক অভিব্যক্তি। জনশ্রুতি রয়েছে এক সময় সমাজের নেতৃত্ব নির্ভর করত এই ধানের গোলার ওপর হিসাব কষে। এসব এখন শুধুই কল্পকাহিনী।

গ্রামাঞ্চলে বাড়িতে বাড়িতে বাঁশ দিয়ে তৈরি গোলাকৃতির ধানের গোলা বসানো হতো উঁচুতে। গোলার মাথায় থাকত টিনের তৈরি মিসরের পিরামিড আকৃতির টাওয়ার, যা দেখা যেত দূর থেকে। বর্ষার পানি আর ইঁদুর কোনোভাবেই ঢুকত না গোলায়। মই বেয়ে গোলায় উঠে ধান রাখতে হতো। এই সুদৃশ্য গোলা ছিল কৃষক পরিবারের গর্বের ধন। বর্তমানে পাল্টে গেছে গ্রামবাংলার সেই চিরাচরিত রূপ। ধানের উৎপাদন অনেক বৃদ্ধি পেলেও বেশি চাহিদার কারণে ধান সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না। অধিক জনসংখ্যার কারণে উৎপাদিত বিপুল পরিমাণ ধানও নিঃশেষ হয়ে যাচ্ছে। ফলে গোলায় আর ধান সংরক্ষণ করতে পারছে না কৃষক। তাই গোলার ইতিহাস বর্তমান প্রজন্মের কাছে এখন কল্পকাহিনী হয়ে গেছে। কৃষিনির্ভর অর্থনীতিভিত্তিক সামন্ততান্ত্রিক সমাজ বদলের সঙ্গে সঙ্গে গোলাও স্বাভাবিকভাবেই বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে। তবে এখনো গ্রামাঞ্চলে কিছু ধনী কৃষক পরিবারে ধানের গোলার অস্তিত্ব রয়েছে।

এ বিষয়ে উপজেলার শাহাগোলা ইউনিয়নের ভবানীপুর গ্রামের প্রবীন ব্যক্তি আজাদ প্রমিানিক বলেন, গোলায় অল্প জায়গায় অনেক ধান রাখা যায়। তাতে ধান শুকিয়ে রেখে দিলে অনেক দিন ভালো থাকে। তিনি আরো বলেন, একটা সময় ছিল যখন প্রতিটি কৃষক গেরস্থের বাড়িতে ধানের গোলা ছিল। কার্তিক মাস এলেই দেশে খাদ্যসংকট দেখা যেত। মাঠে-ঘাটে থাকত না কোনো কাজ। তখন শ্রমজীবী ও প্রান্তিক কৃষক গ্রামের গেরস্থের কাছ থেকে ধান দাদন নিত। ধান উঠালে তারা সেই ধানের মূল্য পরিশোধ করত। এখন দাদন ব্যবসা লুফে নিয়েছে এনজিও ওয়ালারা। ভেরি বানিয়ে মাছের চাষ করছেন শহর থেকে আসা কোটিপতিরা। ফার্মে চাষ হচ্ছে গরু। তবে সেই ঐতিহ্য হারিয়েও কারোর আফসোস করতে দেখা যায় না। বরং ছেলে-বউ কিংবা মেয়ে-জামাই চাকুরি করে বলতেই বেশি সম্মানবোধ করেন গ্রামের সেই কৃষক।

এ ব্যপারে তারাটিয়া গ্রামের কৃষক মোঃ জসিম উদ্দিন বলেন, আগে আমাদের বাব-দাদারে কাছে শুনেছি বর্ষার সময়ে কৃষকরা ধান মাড়াই করে গোলায় কিংবা বড় আকারের মাটির তৈরী পাত্রে রাখা হতো ধান। তা শুকনো মৌসুমে বের করে শুকিয়ে বাজারজাতসহ নিজেদের জন্য রাখা হতো। এখন আর এগুলো দেখা যায় না। কালের বিবর্তনে তা হারিয়ে গ্রামের কৃষকরা উৎপাদিত ধান-চাল লোহার তৈরী ড্রামের মধ্যে রাখে এবং শহরে পরিনত হয়েছে গুদাম ঘরে।

উপজেলা কর্মকর্তা কৃষিবিদ কেএম কাউছার হোসেন বলেন, আগে চেয়ে কৃষদের আবাদি ও বসবাসের জমি কমে যাওয়া, গোলা তৈরীতে জায়গা বেশি লাগা, গোলাকে বায়ুরোধী রাখতে না পারার জন্য পোকা ও রোগের আক্রমনের সম্ভনা দেখা দেয়া এবং অঙ্কুরোদবম ক্ষমতা কমে যাওয়াসহ নানা কারনে ধানের গোলা এখন গুদাম ঘরে পরিনত হয়েছে।

এদিকে উপজেলার সচেতনমহল মনেকরেন আধুনিকতার ছোঁয়া ছুয়েছে কৃষক ও কৃষকের পরিবারকেও। হয়তো চাকচিক্য ও বিলাসী জীবন তাদের ভুলিয়ে দিয়েছে ঐতিহ্যের কথা।

কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ
আত্রাই :: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে মরণঘাতী করোনা ভাইরাস। এতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। কর্মহীন হয়ে পড়েছে সাধারন মানুষ। বিপাকে শ্রমজীবীরা। একপ্রকার ঘরবন্দী জীবন যাপন চলছে। কর্ম না থাকায় বিপাকে পড়তে হয়েছে নিন্মবিত্ত ও মধ্যবিত্তদের। ঘরে বন্দী থেকে তারা এখন অসহায়। এ বন্দীদশা থেকে কবে মিলবে মুক্তি না কেউ বলতে পারছে না।
এরইমধ্যে ইরি-বোরো ধান পাকতে শুরু করেছে। করোনা ক্রান্তিকালে শ্রমিক সংকটে পড়েছে। তবে ধানের বাম্পার ফলন হলেও করোনা আতঙ্কে ধানকাটা শ্রমিক সঙ্কট দেখা দিয়েছে। ফলে ধান কাটা মাড়াইয়ে দুশ্চিন্তায় পড়েছে কৃষকরা। ইতোমধ্যে নওগাঁ আত্রাই উপজেলা শাহাগোলা ইউনিয়ন ছাত্রলীদের উদ্যোগে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেয়ার ঘোষণা দিয়েছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার শাহাগোলা ইউনিয়নের রসুলপুর মাঠের কৃষক যুগোল হাওলাদারের ১বিঘা জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে প্রায় ২০জন ছাত্রলীগের কর্মীরা। ছাত্রলীগের এমন উদ্যোগকে প্রশংসা করছেন উপজেলার সচেতন মহল।
ছাত্রলীগরা এসে ধান কেটে দেয়ায় এসময় কৃষক যুগোল হাওলাদার আবেগে আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, শ্রমিক সঙ্কটের কারণে পাকাধান কাটতে পারছিলাম না। এলাকায় যে পরিমাণ শ্রমিক আছে মজুরি বেশি। আকাশের অবস্থা মাঝে মধ্যে খারাপ হচ্ছে। ঝড় হলে ধানের ব্যাপক ক্ষতি হবে। তাই বাধ্যহয়ে ছাত্রলীগের সাথে যোগাযোগ করা হয়। তারাও কোন টাকা পয়সা ছাড়াই ধান কেটে দিতে রাজী হন। ছাত্রলীগের ছেলেরা যেভাবে আমার ধান কাটতে সাহায্য করেছে তা ভোলার নয়। কৃতজ্ঞ তাদের প্রতি।
শাহাগোলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শ্রী মিঠন ও সাধারন সম্পাদক সজিব হোসেন বলেন, করোনা ভাইরাসের প্রভাবে অন্য জেলা থেকে প্রর্যাপ্ত পরিমানে ধান কাটার শ্রমিক না আসায় বিপাকে কৃষকরা। শ্রমিক সংকটের কারণে অনেক অসহায় ও বর্গাচাষী কৃষক ধান কাটতে পারছেন না। প্রধানমন্ত্রীর নির্দেশে ও নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম এমপির সহযোগিতায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে প্রান্তিক কৃষকের ধান কাটার কাজ শুরু করেছি।
তারা আরো বলেন, এই করোন মহামারিতে অসহায় ও বর্গাচাষী কৃষকদের পক্ষে শ্রমিকদের মজুরি দেয়া কষ্টসাধ্য। আমাদের পক্ষ থেকে ওইসব কৃষকদের সহযোগীতা করা হচ্ছে। আগামীতে অসহায় ও বর্গাচাষী কৃষকদের সহযোগীতা অব্যহত থাকবে। যে কোন কৃষক শ্রমিক সংকটে যদি ধান কাটতে না পারেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সেই কৃষকদের ধান কেটে বাড়ি পৌছে দিয়ে আসবো। আর এই কাজের জন্য উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের কর্মীরা প্রস্তুত আছে।





আর্কাইভ