শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৪ মে ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » করোনা পরিস্থিতিতে ত্রাণ বিতরণের অনিয়ম বন্ধের দাবিতে মানবববন্ধন
প্রথম পাতা » গাইবান্ধা » করোনা পরিস্থিতিতে ত্রাণ বিতরণের অনিয়ম বন্ধের দাবিতে মানবববন্ধন
বৃহস্পতিবার ● ১৪ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা পরিস্থিতিতে ত্রাণ বিতরণের অনিয়ম বন্ধের দাবিতে মানবববন্ধন

---সাইফুল মিলন, গাইবান্ধা :: করোনা প্রতিরোধকালে ত্রাণ বিতরণের সকল প্রকার অনিয়ম বন্ধ ও সকল স্তরে পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থাসহ ধর্মীয় ও সাম্প্রদায়িক উস্কানী বন্ধের দাবিতে আজ বৃহস্পতিবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরের ডিবি রোডে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, জেলা সভাপতি প্রণব চৌধুরী খোকন, সাধারণ সম্পাদক মিলান কান্তি সরকার, সম্পাদক মন্ডলীর সদস্য মাসুদুর রহমান মাসুদ, সদস্য অ্যাড. আশরাফ আলী, কামরুল ইসলাম, রিপন সরকার, আজাদুল ইসলাম, বেলাল আহমেদ, ছাত্র মৈত্রীর জেলা সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ। বক্তারা করোনা প্রতিরোধকালে ত্রাণ বিতরণের সকল প্রকার অনিয়ম বন্ধ ও সকল স্তরে পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থাসহ ধর্মীয় ও সাম্প্রদায়িক উস্কানী বন্ধের দাবি জানান।

১০ দফা দাবিতে গাইবান্ধায় বাসদ মার্কসবাদীর মানববন্ধন
গাইবান্ধা :: হাটে হাটে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ ১০ দফা দাবিতে বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার শহরের ডিবি রোডে এক মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

বাসদ মার্কসবাদী জেলা কমিটির আহবায়ক আহসানুল হাবীব সাঈদের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ক্ষেত মজুর ও কৃষক ফ্রন্ট সদর উপজেলা সভাপতি গোলাম সাদেক লেবু, জেলা সদস্য নিলুফার ইয়াসমিন শিল্পী, কাজী আবু রাহেন শফিউল্যাহ খোকন, মাহবুবর রহমান খোকা প্রমুখ।

বক্তারা অবিলম্বে হাটে হাটে ক্রয় কেন্দ্র খুলে ন্যায্যমূল্যে কৃষকের কাছ থেকে ধান ক্রয়, কৃষকের কৃষি ঋণ মওকুফ, করোনা পরিস্থিতিতে কৃষক ক্ষেতমজুরদের নগদ অর্থ সহযোগিতা এবং নিত্য প্রয়োজনীয় পণ্য পৌছে দেয়া, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, সকল নাগরিকের জন্য রেশনের ব্যবস্থা চালু করার দাবি জানান।

সেইসাথে শ্রমিক নিম্ন আয়ের মানুষ ও মহামারির কারণে ক্ষতিগ্রস্ত মানুষদের তালিকা করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং নগদ অর্থ প্রদান সরকারি-বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতন ও উৎসব ভাতা প্রদান, ডেঙ্গু ও চিকনগুনিয়া রোধে মশক নিধনের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণসহ ১০ দাবি বাস্তবায়নেরও দাবি জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)