বৃহস্পতিবার ● ১৪ মে ২০২০
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ঈশ্বরগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। অোজ বৃহস্পতিবার সকালে নিজ ঘরের আড়ার সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে শ্বশুরবাড়ির লোকজনের দাবি। মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
জানা যায়, উপজেলার মগটুলা ইউনিয়নের বানাশ্রম গ্রামের আবদুল হান্নানের মেয়ে আঁখি আক্তার (১৮) গত ৩০ এপ্রিল বিয়ে হয় রাজিবপুর ইউনিয়নের মাইজহাটি গ্রামের মমিন হোসেনের ছেলে মাহাবুব মিয়ার (২২)সাথে। বিয়ের ১৪ দিনের পর বৃহস্পতিবার শ্বশুরবাড়ির নিজ ঘরের আড়ার সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এবং ঘটনাস্থল থেকে আঁখির স্বামী মাহাবুব মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। কিন্তু অভিযোগ না থাকায় আঁখির বাবার জিম্মায় মাহাবুবকে ছেড়ে দেওয়া হয়। মৃত্যু নিয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলেও পুলিশের সন্দেহ থাকায় লাশ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার দুপুরে মর্গে পাঠানো হয়।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, মেয়েটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।





ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা
ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭
ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার
ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা
ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি
এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড