সোমবার ● ১৮ মে ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » করোনা: বাগেরহাটে ৫ ধরণের সব দোকান বন্ধ ঘোষণা
করোনা: বাগেরহাটে ৫ ধরণের সব দোকান বন্ধ ঘোষণা
শেখ সাইফুল ইসলাম কবির,বাগেরহাট প্রতিনিধি :: করোনা ভাইরাস প্রতিরোধে আজ সোমবার থেকে বাগেরহাট জেলায় সকল শহরের তৈরি পোষাক, শাড়ি, জুতা, কসমেটিক ও ছিটকাপড়ের বাগেরহাট জেলার ৫ ধরণের সকল সব দোকান বন্ধ থাকবে। গতকাল রবিবার (১৭ মে) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘জেলা করোনা ভাইরাস প্রতিরোধে কমিটির’ জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলামের সভাপতিত্বে এ জরুরী সভায় বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির, পৌর সভার মেয়র খান হাবিবুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিনে, বাগেরহাট চেম্বার অব কমার্সের সভাপতি শেখ লিয়াকত হোসেন, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ বশিরুল ইসলামসহ বাগেরহাট চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সকলের সিদ্ধান্তক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শাড়ি কাপড়, ছিট কাপড়, কাটা কাপড়, তৈরি পোশাক, গার্মেন্টস আইটেম, জুতা, কসমেটিকসের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
বাগেরহাট চেম্বার অব কমার্সের সভাপতি শেখ লিয়াকত হোসেন বলেন, ঈদ উপলক্ষে নারী ও শিশুরা বিপনী পোশাক ও কসমেটিকসের দোকা খুব ভিড় করছিল। ক্রেতা-বিক্রেতা কেউই স্বাস্থ্য বিধি মানছিল না। পৌরসভা ও চেম্বার অব কমার্সের স্বেচ্ছাসেবকরাও ক্রেতা-বিক্রেতাদের নিয়ন্ত্রণ করতে পারছিল না। তাই আমরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শহরের সকল শাড়ি কাপড়, ছিট কাপড়, কাটা কাপড়, তৈরি পোশাক, গার্মেন্টস আইটেম, জুতা, কসমেটিকসের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম বলেন, সকলের সু-স্বাস্থ্য নিশ্চিত করতে বাগেরহাট জেলা করোনা প্রতিরোধ কমিটি ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবত থাকবে বলে জানান তিনি।





কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার