মঙ্গলবার ● ১৯ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » আম্পান মোকাবিলায় প্রস্তুত রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন
আম্পান মোকাবিলায় প্রস্তুত রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন
মাইকেল দাশ, রাঙ্গুনিয়া প্রতিনিধি :: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘূর্নিঝড় আম্পান মোকাবিলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি গ্রহন করা হয়েছে। উপজেলা, পৌরসভা ইউনিয়ন পর্যায়ে প্রস্তুতিমূলক সভা গ্রহন করা হয়েছে। ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, পাহাড় ও ঝুঁকিপূর্ণ স্থান থেকে জনসাধারণ কে নিরাপদ জায়গায় অথবা আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান কে আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে। প্রত্যেক ইউনিয়নে ও পৌরসভায় মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।উদ্ধার কাজের জন্য ফায়ার সার্ভিস ও বনবিভাগের টিম প্রস্তুত রাখা হয়েছে। প্রত্যেক ইউনিয়নে স্বেচ্ছাসেবক দল গঠন করার নির্দেশনা প্রদান করা হয়েছে। পর্যাপ্ত পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ওরস্যালাইন মজুদ রয়েছে।
ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় পর্যাপ্ত পরিমাণ ত্রাণ ও শুকনো খাবার প্রস্তুত রাখা হয়েছে। উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। যার নম্বর- ০৩০২৫-৫৬০০১, ০১৭২২১০৫৯৫৮।





শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা
মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২
মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত
মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার
চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা
গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস
মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার
দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-৩ : আহত-১০