শিরোনাম:
●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা
রাঙামাটি, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৮ মে ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » করোনা ঝুঁকি উপেক্ষা করেই ত্রান দিয়ে যাচ্ছেন খাগড়াছড়ির এমপি
প্রথম পাতা » খাগড়াছড়ি » করোনা ঝুঁকি উপেক্ষা করেই ত্রান দিয়ে যাচ্ছেন খাগড়াছড়ির এমপি
সোমবার ● ১৮ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা ঝুঁকি উপেক্ষা করেই ত্রান দিয়ে যাচ্ছেন খাগড়াছড়ির এমপি

---প্রদীপ চৌধুরী, খাগড়াছড়ি :: করোনার মধ্যেই কর্মহীন অভাবি মানুষের মাঝে ত্রান বিলিয়ে চলেছেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। তিনি প্রতিদিনই কোন না কোন উপজেলায় ছুটে যাচ্ছেন ত্রান সামগ্রি নিয়ে। গতকাল (সোমবার) জেলার পানছড়ির দুই ইউনিয়নের ৭০০ পরিবারকে খাদ্য সহায়তা তুলে দেন।
আজ ১৮ মে সোমবার দুপুরে জেলার পানছড়ি সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ৪‘শ নারী-পুরুষের মাঝে ত্রানের খাদ্যশষ্য বিতরণ করেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এর পর তিনি লতিবান ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আরো ৩শ পরিবারকে খাদ্যশষ্য চাল বিতরণ করেছেন। স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরাই স্বউদ্যোগে টাকা তুলে ত্রান সামগ্রি বিতরণের ব্যবস্থা করেন। এর বাইরেও ত্রান ও দূর্যোগ মন্ত্রনালয়ের উদ্যোগে আরো ৪শ পরিবারের মধ্যে ত্রান বিতরণ করা হয়।
ত্রান বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, এটা হলো ঈদের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার। তিনি বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা পৃথিবীতে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর ইচ্ছায় সারা দেশের ৫০ লাখ কর্মহীন পরিবারকে আড়াই হাজার টাকা করে দেয়া হচ্ছে। খাগড়াছড়িতে এমন ৬০ হাজার পরিবার নগদ অর্থ সহায়তা পাচ্ছেন। কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি করোনাকালীন সময়ে সরকারের ব্যাপক পদক্ষেপের প্রশংসা করেছেন।
ত্রান বিতরণকালে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোহম্মাদ তৌহিদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য সতীশ চন্দ্র চাকমা, উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা মো: রাকিবুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: আব্দুল মোমিন, সাবেক সভাপতি মো: বাহার মিয়া, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: নাজির হোসেন ও প্রেস ক্লাব সভাপতি জেলা জয়নাথ দেব উপস্থিত ছিলেন।

খাগড়াছড়িতেও এবার সেনাবাহিনীর উদ্যোগে চালু হলো এক মিনিটের বাজার
খাগড়াছড়ি :: খাগড়াছড়িতেও সেনাবাহিনীর উদ্যোগে চালু হলো ‘এক মিনিটের বাজার’। এই বাজার থেকে অসহায় মানুষ বিনামূল্যে চাল, ডাল, সবজিসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারছেন। জেলার প্রান্তিক কৃষকের কাছ থেকে ন্যায্য মূলে সরাসরি সবজি সংগ্রহ করে হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করছে সেনাবাহিনী। ঈদের পরও এক মিনিটের বাজার চালু রাখার কথা জানিয়েছে গুইমারা সেনাবাহিনী।
বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে অসহায়, কর্মহীন ও প্রতিবন্ধী মানুষের কাছে প্রয়োজনীয় পণ্য সামগ্রী তুলে দিতে এবার খাগাছড়ির গুইমারা সেনা রিজিয়নের সেনা সদস্যদের উদ্যোগে চালু হয়েছে এক মিনিটের বাজার। কৃষকদের কাছ থেকে ন্যায্য মূলে সবজি ক্রয় করে তা বিনামূল্যে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বিনামূল্যে বিতরণ করা হেেয়ছে এ বাজারে। সামাজিক দূরত্ব নিশ্চিত করে কোনো প্রকার ঝামেলা ছাড়াই প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করে হতদরিদ্রগুলো। প্রবেশ পথে ছিল জীবানুনাশক বুথ ও হাত ধোয়ার ব্যবস্থাও।
জেলার মাটিরাংগা সরকারী উচ্চ বিদ্যালয় ও মানিকছড়ি রানী নীহারদেবী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এই বাজার খুলেছে সেনাবাহিনী।
এ উদ্যোগের উদ্বোধন করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শাহরিয়ার জামান। এসময় মাটিরাঙ্গা জোন অধিনায় লেঃ কর্ণেল নওরোজ নিকোশিয়ার, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল কাজী কাওসার জাহান, রিজিয়নের জিটুআই মেজর মঈনুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)