বুধবার ● ২০ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পালিয়ে আসা করোনা পজিটিভ পরিবারকে আলীকদমে আইসোলেশনে
পালিয়ে আসা করোনা পজিটিভ পরিবারকে আলীকদমে আইসোলেশনে
হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: আলীকদমে প্রদীপ ত্রীপুরা (২৮) নামে করোনা পজিটিভ এক ব্যক্তি চকরিয়া থেকে অনুপ্রবেশ করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে ও তার স্ত্রী চকরিয়ার ডুলহাজারা এলাকা থেকে পালিয়ে আলীকদম আসে। প্রদীপ ত্রীপুরা মটর সাইকেলযোগে আলীকদম পানবাজার থেকে আলীকদম থানচি সড়কে আট কিলো প্রভাত কারবারি পাড়াতে এবং তার স্ত্রী (নাম জানা যায়নি) থানচিতে গমন করেন।
আজ বুধবার সকালে প্রদীপ ত্রিপুরা নিজ বাড়ি উপজেলার প্রভাত কারবারি পাড়ার ১২ পরিবার এবং প্রদীপ ত্রিপুরাকে বহনকারী মটর সাইকেল চালক বাবলু (২৫) এর পরিবারকে লক-ডাউন করা হয়েছে এবং আক্রান্ত ব্যক্তিকে হোম আইসোলেশনে রাখার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার সায়েদ ইকবাল।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী, আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রকিব উদ্দীন ও ১নং আলীকদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন প্রমুখ। খবর নিয়ে জানা যায় আক্রান্ত প্রদীপ ত্রিপুরার চকরিয়া একটি হাসপাতালে চাকরি করতেন। প্রদীপ ত্রীপুরা ঢাকা থেকে চকরিয়াতে তার স্ত্রীর কাছে আসেন। হাসপাতাল কর্তৃপক্ষ স্বামী স্ত্রী দুজনের নমুনা সংগ্রহ করে কক্সবাজার ল্যাবে প্রেরণ করেন।
কিন্তু রিপোর্ট আসার আগেই ওই দুই ব্যক্তি পালিয়ে আলীকদম আসেন। এ বিষয়ে চকরিয়া উপজেলা প্রশাসনের গাফিলতি আছে বলে মনে করেন আলীকদম উপজেলার সাধারণ জনগণ।
জানতে চাইলে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ বলেন, প্রদীপ ত্রীপুরা চকরিয়া কিকরে এলো আমি জানিনা। তার বিষয়ে আমার কাছে কোন তথ্য নেই। তাছাড়া চকরিয়া উপজেলার আমার জানামতে বাংলাদেশের সবচেয়ে বড় চেকপোষ্ট স্থাপন করা হয়েছে যাতে উপজেলা থেকে আসতে না পারে। তথাপিও লোকজন প্রধান সড়ক বাইপাস করে বিভিন্নভাবে প্রবেশ করার চেষ্টা করছে।





আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা