শনিবার ● ২৩ মে ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » দীঘিনালায় এক যুবককে কুপিয়ে হত্যা
দীঘিনালায় এক যুবককে কুপিয়ে হত্যা
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি ::খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার উত্তর কবাখালীর মিলন কার্বারী পাড়া এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। নিহত ইমরান হোসেন (২৭) দীঘিনালা ‘থানা বাজারের’ মৃত ইউসুফ খানের ছেলে। সে অবিবাহিত ও পেশায় রং মিস্ত্রি ছিল বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ ২৩ মে শনিবার সকাল ৭টার দিকে দীঘিনালার উত্তর কবাখালীর মিলন কার্বারী পাড়া এলাকায় স্থানীয়রা ইমরান হোসেনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
ইমরান হোসেনের শরীরের চার জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে পেটের নারীভুড়ি বের হয়ে গেছে।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখনো এ ঘটনায় মামলা হয়নি। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলেও তিনি জানান।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১