শিরোনাম:
●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে
রাঙামাটি, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৭ মে ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা হাসপাতালে ভাংচুড় চালিয়েছে পিবিআইয়ের এক পুলিশ সদস্য
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা হাসপাতালে ভাংচুড় চালিয়েছে পিবিআইয়ের এক পুলিশ সদস্য
বুধবার ● ২৭ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধা হাসপাতালে ভাংচুড় চালিয়েছে পিবিআইয়ের এক পুলিশ সদস্য

---সাইফুল মিলন, গাইবান্ধা :: মধ্যরাতে গাইবান্ধা জেলা সদর হাসপাতাল ব্যাপক তাণ্ডব চালিয়েছে ১ পুলিশ সদস্য। হাসপাতালের বিছানা, অক্সিজেন সিলিন্ডার, জানালার গ্লাস থেকে শুরু করে জরুরী বিভাগ এমনকি হাসপাতালের সামনে পার্কিং করে রাখা ৬ টি এম্বুলেন্স ভাঙচুর করেছে পিবিআইয়ের ওই পুলিশ কনস্টেবল।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গতকাল মঙ্গলবার রাতে মানসিক অসুস্থ্যতার লক্ষণ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে গভীর রাতে কর্তব্যরত নার্স ও চিকিৎসকদের সাথে দূর্ব্যবহারের পর হাসপাতালে ব্যাপক তান্ডব চালায় পিবিআইয়ের কনস্টেবল সাইফুল ইসলাম। এ সময় চিকিৎসাধীন অন্য রোগীরা ভয়ে পালিয়ে যায়।

সাইফুলের বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাটে। তিনি ঢাকায় পিবিআইয়ের কনস্টেবল হিসেবে কর্মরত। শ্বশুড় বাড়ি গাইবান্ধার বোনারপাড়া থেকে হাত পা বেধে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ থানায় অভিযোগ করলে আজ বুধবার সকালে তাকে আটক করে পুলিশ।

চিরনিদ্রায় শায়িত হলেন আনোয়ারা রাব্বী

গাইবান্ধা :: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার স্ত্রী আনোয়ারা রাব্বীকে গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) রাত সাড়ে ৯টায় উপজেলার ভরতখালী ইউনিয়নের গটিয়া মিয়া বাড়ি মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে শ্বশুর-শাশুড়ি ও দুই ছেলের কবরের পাশে তাকে দাফন করা হয়। এ সময় স্ত্রীর জন্য দোয়া করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ডেপুটি স্পিকার।

আনোয়ারা রাব্বীর মরদেহ বহনকারী গাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের গটিয়া গ্রামে রাত সাড়ে ৮টার দিকে পৌঁছে। এরপর সামাজিক দূরত্ব বজায় রেখে জানাজা শেষে নিজ বাড়ির ওঠান সংলগ্ন মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে রাত সাড়ে ৯টার দিকে তাকে দাফন করা হয়।

গত ১৮ মে গাইবান্ধা-৫ আসনের বিভিন্ন উপজেলায় ঈদ উপহার বিতরণ করতে আসেন স্থানীয় সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগতে থাকা তার স্ত্রী আনোয়ারা রাব্বী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সেদিনই ঢাকায় ফেরেন ফজলে রাব্বী মিয়া। প্রথমে তার স্ত্রীকে ঢাকা সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়।

পরে অবস্থার অবনতি হলে ১৯ মে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে আনোয়ারাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। মঙ্গলবার সকালে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গাইবান্ধায় মৃতদেহ উদ্ধার আটক স্ত্রী

গাইবান্ধা :: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আবুল কালাম আজাদ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার দ্বিতীয় স্ত্রী শিউলী বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৬ মে) রাত ১১ টার দিকে উপজেলার দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা গ্রাম থেকে আজাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, নিহত আবুল কালাম আজাদের দুই স্ত্রী। এর মধ্যে দ্বিতীয় স্ত্রী শিউলী বেগমকে নিয়ে আলাদা বাড়িতে বসবাস করে আসছিল। এতে প্রায়ই শিউলী বেগম ও আজাদের মধ্য কলহ-বিবাদ লেগেই থাকে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরের দিকে অজ্ঞাত কারণে নিজ বাড়িতে মারা যায় আজাদ। মৃত অবস্থায় বিছানায় পড়ে থাকলেও এ ঘটনাটি প্রকাশ করেনি শিউলী বেগম।

পরে রাতে মৃত্যুর বিষয়টি প্রকাশ পায়। আজাদের রহস্যজনক মৃত্যু হয়েছে বলে ধারণা করছে এলাকাবাসী।

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, খবর পেয়ে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে তার স্ত্রী শিউলী বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তিনি আরও বলেন, নিহত আবুল কালাম আজাদের হাতে জখমের চিহ্ন রয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)